IPL 2023 Auction: লখনউ সুপার জায়ান্টস শক্তিশালী হতে আইপিএল নিলাম থেকে কাদের নিতে পারে?

আইপিএলের আবির্ভাবের বছর লখনউ সুপার জায়ান্টস ভালো খেললেও ফাইনালে উঠতে পারেনি। আগামী আইপিএলের জন্য দলকে আরও গুছিয়ে নিতে চাইছে সঞ্জীব গোয়েঙ্কার মালিকানাধীন এই ফ্র্যাঞ্চাইজি। ভারতীয় ক্রিকেটার বেশ ভালো পরিমাণেই রয়েছেন লখনউয়ে। এবারের নিলাম থেকে ভালো মানের বিদেশি নিতে পারে লোকেশ রাহুলের নেতৃত্বাধীন দল। LSG-র ভারসাম্য আরও বাড়াতে যে ফাঁকগুলি ভরাট করতে হবে সেইমতো ক্রিকেটার বাছাইয়ের জন্য পর্যাপ্ত পরিমাণ অর্থও তাদের হাতে রয়েছে।

লখনউয়ের ১৫

লখনউয়ের ১৫

শুরুতেই দেখে নেওয়া যাক লখনউ সুপার জায়ান্টস দলে ইতিমধ্যেই কারা রয়েছেন- লোকেশ রাহুল (অধিনায়ক ও উইকেটকিপার), আয়ুষ বাদোনি, করণ শর্মা, মনন ভোরা, কুইন্টন ডি কক (উইকেটকিপার), মার্কাস স্টইনিস, কৃষ্ণাপ্পা গৌতম, দীপক হুডা, কাইল মেয়ার্স, ক্রুণাল পাণ্ডিয়া, আবেশ খান, মহসীন খান, মার্ক উড, ময়াঙ্ক যাদব, রবি বিষ্ণোই।

নিলামের পুঁজি

নিলামের পুঁজি

আইপিএল নিলামে লখনউ সুপার জায়ান্টসের ঝুলিতে রয়েছে ২৩.৩৫ কোটি টাকা। ১৫ জন ক্রিকেটার ইতিমধ্যেই দলে রয়েছেন। আরও তিনজন ক্রিকেটার নিতেই হবে। চার বিদেশি-সহ সর্বাধিক ১০ জন ক্রিকেটারকে নিতে পারবে লখনউ সুপার জায়ান্টস।

অলরাউন্ডারে ফোকাস

অলরাউন্ডারে ফোকাস

লখনউ সুপার জায়ান্টস নিশ্চিতভাবেই নিলাম থেকে ভালো মানের অলরাউন্ডার নিতে চাইবে। কেন না, তারা ছেড়ে দিয়েছে জেসন হোল্ডারকে। চলতি বছরের আইপিএলে ব্যাট হাতে তেমন কিছু করতে না পারলেও হোল্ডার ১৪টি উইকেট দখল করেছিলেন। দুষ্মন্ত চামিরার পরিবর্ত ক্রিকেটারকেও নিতে হবে। মার্ক উড দলে থাকলেও তিনি চোটপ্রবণ, অ্যাশেজের আগে ওয়ার্কলোড ম্যানেজমেন্টের বিষয়ও থাকবে। ফলে ভালো মানের পেসার নিতে চাইবে লখনউ। মহসীন খান আইপিএলে ভালো পারফর্ম করলেও আইপিএলের পর তিনি আর ক্রিকেট খেলেননি। লখনউ দলে অফ স্পিনার, লেগ স্পিনার ও বাঁহাতি অর্থোডক্স স্পিনার রয়েছেন। ফলে নিলাম থেকে বাঁহাতি রিস্টস্পিনারও নিতে পারে এলএসজি।

কাদের টার্গেট করা হতে পারে?

কাদের টার্গেট করা হতে পারে?

অলরাউন্ডারের সমস্যা মেটাতে জেসন হোল্ডারকে কম পরিমাণ অর্থে ফিরিয়ে আনতে পারে লখনউ সুপার জায়ান্টস। বেন স্টোকস, ক্যামেরন গ্রিন ও স্যাম কারানকে নিতে অন্য দলগুলির সঙ্গে নিলামের যুদ্ধে অবতীর্ণ হতে পারে গৌতম গম্ভীরের মেন্টরশিপে সমৃদ্ধ লখনউ। উডের ব্যাক আপ হিসেবে অ্যাডাম মিলনে, শন অ্যাবট, ক্রিস জর্ডনকে নিতে আগ্রহী হতে পারে তারা। মহসীন খানের ফিটনেস নিয়ে দুশ্চিন্তা কাটাতে ভালো অপশন জয়দেব উনাদকাট। জালালাবাদের সুনীল নারিন বলে পরিচিত বাঁহাতি স্পিনার রমেশ কুমারকে নিতে পারে লখনউ সুপার জায়ান্টস।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+