IPL Auctin 2023: আড়াই কোটির বেশি দরে দল পাওয়া জম্মু-কাশ্মীরের এই ক্রিকেটারের সম্পর্কে জানুন
আড়াই কোটির বেশি দরে দল পাওয়া জম্মু-কাশ্মীরের এই ক্রিকেটারের সম্পর্কে জানুন
জম্মু-কাশ্মীরের তরুণ ব্যাটসম্যান ভিভরান্ত শর্মা দেশের ক্রিকেটপ্রেমীদের সামনে লাইমলাইটে চলে এসেছেন ২০২৩ আইপিএল-এর নিলামে ২ কোটি ৬০ লক্ষ টাকায় দল পাওয়ায়। কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে লড়াই চালানোর পর অবশেষে ভিভরান্তকে ছিনিয়ে নিয়েছে সানরাইজার্স হায়দরাবা।

বিডিং লড়াইয়ে বেস প্রাইসের ১৩ গুণ বেশি দরে দল পেয়েছেন জম্মু-কাশ্মীরের এই ক্রিকেটার। ভিভরান্তের জন্য বেস প্রাইস ছিল ২০ লক্ষ টাকা। ২৩ বছর বয়সী এই ক্রিকেটার খুব বেশি সুযোগ না পেলেও প্রাপ্ত সুযোগককে কাজে লাগিয়ে সদ্য সমাপ্ত বিজয় হাজারে ট্রফিতে বিস্ফোরক ব্যাটিংয়ের নমুনা রেখেছেন এবং প্রশংসা কুড়িয়েছেন ক্রিকেটপ্রেমীদের। এ বারের বিজয় হাজারে ট্রফির সংস্করণে ৫৬.৪২ গড়ে ৩৯৫ রান করেছেন ভিভরান্ত এবং উপত্যকার দলের হয়ে সদ্য সমাপ্ত বিজয় হাজারেতে দ্বিতীয় সর্বাচ্চো রান শিকারি তিনি।
ভারতের ৫০ ওভারের ঘরোয়া ক্রিকেটে ১২৪ বলে ১৫৪ রানের ইনিংস খেলেন এই বাম হাতি ব্যাটসম্যান উত্তরাখণ্ডের বিরুদ্ধে। জম্মু-কাশ্মীরকে প্রথম বারের জন্য নক আউট পর্যায়ে পৌঁছতে সাহায্য করেছেন তিনি। মধ্যপ্রদেশের বিরুদ্ধে ৬২ বলে খেলা তাঁর ৬৯ রানের ইনিংস জম্মু-কাশ্মীরকে সাহায্য করে ৩৪৩ রানের টার্গেটকে সফল ভাবে তাড়া করার ক্ষেত্রে। এখনও পর্যন্ত এই বাম হাতি ব্যাটসম্যান খেলেছে ১৪টি লিস্ট এ-ম্যাচ। এর
মধ্যে একটি ম্যাচে শতরান এবং তিনটি ম্যাচে অর্ধ-শতরান করেছেন তিনি। পাশাপাশি বল হাতেও ৮টি উইকেট পেয়েছেন এই পার্ট টাইম বোলার। নিজের সংক্ষিপ্ত কেরিয়ারে এখনও পর্যন্ত ৯টি টি ২০ ম্যাচ খেলেছেন ভিভরান্ত। কম ম্যাচেই নিজের জাত তিনি চিনিয়েছেন সংক্ষিপ্ত ফরম্যাটের ক্রিকেটে। এই পাওয়ার হিটার ১২৮.১৮ স্ট্রাইক রেটে ১৯১ রান করেছেন। মূলত ব্যাটসম্যান হলেও বল হাতে প্রয়োজনের সময়ে উইকেট তুলে আনতেও সিদ্ধহস্ত তিনি। ৯টি টি ২০ ম্যাচে ৬টি উইকেট পেয়েছেন তিনি।
এক সপ্তাহ আগে ভারতীয় ঘরোয়া ক্রিকেটের সর্বোচ্চ টুর্নামেন্ট রঞ্জি ট্রফিতে অভিষেক হয় ভিভরান্ত শর্মা। মধ্যপ্রদেশের বিরুদ্ধে রঞ্জি ট্রফির প্রথম ম্যাচটি তিনি খেলেন। বর্তমানে গুজরাতের বিরুদ্ধে রঞ্জি কেরিয়ারে দ্বিতীয় ম্যাচটি খেলছেন ভিভরান্ত।












Click it and Unblock the Notifications