IPL 2023 RR Squad: আইপিএলে রাজস্থান রয়্যালসে রুট-জাম্পা, সঞ্জু স্যামসনের দল একনজরে
IPL 2023 RR Squad: আইপিএলে রাজস্থান রয়্যালসে রুট-জাম্পা, সঞ্জু স্যামসনের দল একনজরে
আইপিএলে চলতি বছর রানার-আপ হয়েছিল রাজস্থান রয়্যালস। সেই দলের প্রায় পুরোটাই ধরে রেখেছিল তারা। যে যে জায়গাগুলি ভরাট করার দরকার ছিল হিসেব কষে তা এদিন কোচিতে মিনি অকশনে সেরে নিয়েছে সঞ্জু স্যামসনের দল। উল্লেখযোগ্য চমক বলতে, ডেথ ওভারে জো রুটকে তুলে নেওয়া।

আইপিএলের নিলাম এদিন যতটা এগিয়েছে পরে প্রক্রিয়া ত্বরান্বিত করতে সব দলকে ১০ জন করে ক্রিকেটার বেছে নিতে বলা হয়েছিল। তারপরও জায়গা খালি ছিল রাজস্থান রয়্যালসের। একেবারে শেষে পছন্দের ক্রিকেটারদের নাম জমা দিতে বলা হয়। ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক জো রুটের নাম উঠতেই তাঁকে বিনা বাধায় দলে তুলে নিতে সক্ষম হয় রাজস্থান রয়্যালস।
অ্যাডাম জাম্পাকেও রাজস্থান রয়্যালস নিয়েছে। রাজস্থানের হয়ে অনেক অখ্যাত ভারতীয় ক্রিকেটারও নজরে পড়েছেন বছরের পর বছর। এবারের নিলামের থেকেও বেশ ভালো মানের ঘরোয়া ক্রিকেটারদের নিয়েছে রাজস্থান। তাঁদের মধ্যে কেএম আসিফ, মুরুগান অশ্বিন রয়েছেন। উইকেটকিপার ডনোভান ফেরেইরাকে নিয়েও আগ্রহ ভালোই রয়েছে। একনজরে দেখে নেওয়া যাক রাজস্থান রয়্যালস নিলাম থেকে কাদের নিয়েছে: ডনোভান ফেরেইরা (৫০ লক্ষ টাকা), কুণাল রাঠোর (২০ লক্ষ টাকা), অ্যাডাম জাম্পা (১.৫০ কোটি টাকা), কেএম আসিফ (৩০ লক্ষ টাকা), মুরুগান অশ্বিন (২০ লক্ষ টাকা), আকাশ বশিষ্ঠ (২০ লক্ষ টাকা), আবদুল পিএ (২০ লক্ষ টাকা), জো রুট (১ কোটি টাকা)।
রাজস্থান রয়্যালসে আগেই যাঁরা ছিলেন: সঞ্জু স্যামসন (অধিনায়ক), দেবদত্ত পাড়িক্কল, ধ্রুব জুরেল, জস বাটলার, কেসি কারিয়াপ্পা, কুলদীপ সেন, কুলদীপ যাদব, নভদীপ সাইনি, ওবেদ ম্যাককয়, প্রসিদ্ধ কৃষ্ণ, রবিচন্দ্রন অশ্বিন, রিয়ান পরাগ, সিমরন হেটমায়ার, ট্রেন্ট বোল্ট, যশস্বী জয়সওয়াল, যুজবেন্দ্র চাহাল।












Click it and Unblock the Notifications