IPL 2023 Auction: কেকেআরের মুখে ঝামা ঘষলেন মুকেশ কুমার, রেকর্ড দরে দিল্লিতে বাংলার পেসার

কলকাতা নাইট রাইডার্স শিবম মাভিকে নেওয়ার জন্য ঝাঁপিয়েছিলেন। তবে বাংলার মুকেশ কুমারকে নিতে আগ্রহ দেখাননি। ২০ লক্ষ টাকা দিয়ে যেখানে হিমাচল প্রদেশের বৈভব অরোরাকে নিয়েছে কেকেআর, সেখানে সাড়ে ৫ কোটি টাকার বিনিময়ে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলা নিশ্চিত হয়ে গেল মুকেশের।

রেকর্ড দরে দিল্লিতে বাংলার পেসার মুকেশ কুমার

বোলারদের তালিকায় মুকেশের নাম নিলামে ওঠার সঙ্গে সঙ্গেই তাঁকে নিতে ঝাঁপায় চেন্নাই সুপার কিংস। ২০ লক্ষ টাকা ছিল তাঁর বেস প্রাইস। এরপর দিল্লি ক্যাপিটালস নেমে পড়ে মুকেশের হয়ে দর কষাকষিতে। এক কোটির গণ্ডি ছুঁতে বেশি দেরি হয়নি। এরপরই মুকেশকে দলে নেওয়ার জন্য চেষ্টা চালাতে থাকে পাঞ্জাব কিংস। তখন সরে দাঁড়ায় সিএসকে। তবে হাল ছাড়েনি দিল্লি ক্যাপিটালস।

মুহূর্তের মধ্যে চার কোটি টাকায় পৌঁছে যায় মুকেশ কুমারের দর। একটা সময় পাঞ্জাব কিংস ৪ কোটি টাকা দর দিয়ে মুকেশকে ঘরে প্রায় তুলেই নিচ্ছিল। বাংলার হয়ে ঘরোয়া ক্রিকেটে ভালো পারফরম্যান্সের সৌজন্যে ভারতীয় দলেও ডাক পেয়েছেন মুকেশ। তবে আন্তর্জাতিক অভিষেক হয়নি। শেষ অবধি পাঞ্জাবকে টেক্কা দিয়ে মুকেশকে নেয় দিল্লি ক্যাপিটালস। সৌরভ গঙ্গোপাধ্যায়ের পর আইপিএলে এত পরিমাণ দর কোনও ক্রিকেটারেরই ওঠেনি। মুকেশের ফেসবুকে রয়েছে দিল্লি ক্যাপিটালস হেড কোচ রিকি পন্টিংয়ের সঙ্গে ছবি। আইপিএলে দিল্লি ক্যাপিটালস শিবিরে নেটে বোলিং করার অভিজ্ঞতাও রয়েছে মুকেশের।

২৯ বছরের মুকেশ ৩৩টি প্রথম শ্রেণির ম্যাচে ১২৩টি উইকেট নিয়েছেন। ইনিংসে সেরা বোলিং ৪০ রানে ৬ উইকেট। ম্যাচে সেরা বোলিং ৮৪ রানের বিনিময়ে ৮ উইকেট দখল। ৫০ ওভারের ম্যাচে ২৪ ম্যাচে ২৬টি উইকেট রয়েছে তাঁর। টি ২০ ম্যাচ খেলেছেন ২৩টি, উইকেটের সংখ্যা ২৫। সম্প্রতি ভারতীয় এ দলের হয়ে বাংলাদেশ এ দলের বিরুদ্ধে সিরিজ খেলতে বাংলাদেশ সফরে গিয়েছিলেন। প্রথম ম্যাচে দুই ইনিংসে যথাক্রমে ২ ও ১টি উইকেট নেন। দ্বিতীয় ম্যাচে প্রথম ইনিংসে ৪০ রানে ৬টি উইকেট দখল করেছিলেন। মুকেশ কুমার সম্প্রতি ওয়ানইন্ডিয়া বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, সৌরভ গঙ্গোপাধ্যায় সিএবি প্রশাসনে থাকার সময় ইডেনে তাঁর থাকার বন্দোবস্ত করে দিয়েছিলেন। পেস বোলারের জন্য প্রয়োজনীয় যে খাবার দরকার হয় তারও তিনি ব্যবস্থা করে দিয়েছিলেন। কঠোর পরিশ্রমই মুকেশকে আইপিএল নিলামে কোটিপতি বানিয়ে দিল। তবে মুকেশ এদিন দল পেলেও বাংলার অধিনায়ক অভিমন্য়ু ঈশ্বরন অবিক্রিত থেকেছেন। তাঁর নাম ছিল উইকেটকিপারদের তালিকায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+