IPL 2023: অর্জুনের শিকার ভুবনেশ্বর, ১৪ বছর পর মধুর প্রতিশোধ কীভাবে?

আইপিএলে সচিন তেন্ডুলকরের পুত্র অর্জুন গতকালই প্রথম উইকেটটি পেয়েছেন। সানরাইজার্স হায়দরাবাদ ইনিংসের শেষ উইকেটটি অর্জুনের আইপিএল কেরিয়ারের প্রথম শিকার। অর্জুনের বলে ভুবনেশ্বর কুমারের ক্যাচটি ধরেন রোহিত শর্মা।

এই ক্যাচটি ধরার সঙ্গে সঙ্গেই এক বল আগেই অল আউট হয়ে যায় অরেঞ্জ আর্মি। মুম্বই ইন্ডিয়ান্সের জয়ের হ্যাটট্রিক সম্পূর্ণ হয়। অর্জুন মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে ২টি ম্যাচেই বোলিং ওপেন করলেন। গতকাল তাঁকে ডেথ ওভারেও দেখে নিলেন রোহিত।

অর্জুন তেন্ডুলকর

অর্জুন তেন্ডুলকর যে অ্যাঙ্গেল বজায় রেখে, যেভাবে বোলিং করেছেন শেষ ওভারে তার প্রশংসা করেছেন সুনীল গাভাসকর থেকে রবি শাস্ত্রীর মতো ক্রিকেট বিশেষজ্ঞরা। হর্ষ ভোগলে টুইটারে লিখেছেন, সচিন তেন্ডুলকরকে এত বছর ধরে দেখছি। অর্জুনকে শেষ ওভার করতে দেখার পর সচিনের মুখের অভিব্যক্তিটা ছিল অনেক আলাদা। যা দেখে খুবই ভালো লেগেছে।

সচিনও কি ফিরে গিয়েছিলেন ১৪ বছর আগের একটি দিনে? সেটা নিয়েই জল্পনা চলছে। বাবার হয়ে মধুর প্রতিশোধ যে নিলেন পুত্র অর্জুন! ২০০৯ সালে রঞ্জিতে সচিন তেন্ডুলকরের উইকেট তুলে নিয়েছিলেন ১৮ বছরের ভুবনেশ্বর কুমার। ১৫ বল খেলে শূন্য রানে সচিন ফিরেছিলেন। ভুবনেশ্বর কুমারের বলটি ভালো স্যুইং করেছিল, ক্যাচ নেন শিবকান্ত শুক্লা।

সচিন অর্জুন

এই উপ্পলের রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামেই সচিন সেবার রঞ্জি কেরিয়ারে প্রথমবার শূন্য রানে আউট হন। ১৪ বছর ৩ মাস ৬ দিন পর সেই একই স্টেডিয়ামে ভুবনেশ্বর কুমার আউট হলেন। আইপিএলে তিনি হয়ে রইলেন অর্জুনের প্রথম শিকার। আইপিএলে প্রথম উইকেট সব সময়ই স্পেশ্যাল থাকে। স্বাভাবিকভাবেই নিজের পারফরম্যান্সে সন্তুষ্ট অর্জুন।

অর্জুন তেন্ডুলকর

অর্জুন ম্যাচের পর বলেন, আইপিএলে প্রথম উইকেট নিতে পেরে খুবই ভালো লাগছে। আমি কী করতে পারি সেটার উপর ফোকাস ছিল। পরিকল্পনামতো বল করাই লক্ষ্য ছিল। যেদিকে বাউন্ডারি ব্যাটার যাতে সেদিকে শট খেলতেই বাধ্য হন তেমনভাবেই বল করেছি। আমি বল করতে ভালোবাসি। অধিনায়ক যখন বল করতে দেবেন, আমি তখনই প্রস্তুত।

অর্জুন তেন্ডুলকর মুম্বই ইন্ডিয়ান্স

সচিন-পুত্র স্টার স্পোর্টসে আরও বলেন, বাবার সঙ্গে ক্রিকেট নিয়ে কথা হয়। ম্যাচের আগে ট্যাকটিক্স নিয়ে আলোচনা করি। প্রতি ম্যাচের আগে যেভাবে প্র্যাকটিস করে, ম্যাচেও তেমনই করার পরামর্শ দিয়ে থাকেন বাবা। বল ছাড়া, ভালো লেংথ ও লাইন বজায় রেখে বোলিং করায় ফোকাস থাকে। বল স্যুইং করলে সেটা তো বোনাস। স্যুইং না পেলেও সমস্যা নেই।

আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+