Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

IPL 2023: আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে থাকছেন অরিজিৎ সিং! অমিতাভ বচ্চনের কাছে গেল অভিনব প্রস্তাব

আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে সংগীত পরিবেশন করতে চলেছেন অরিজিৎ সিং। অমিতাভ বচ্চনকে দিয়ে বিশেষ ক্যুইজ শো করাতে চাইছে জিও সিনেমা।

আইপিএলে জমকালো উদ্বোধনী অনুষ্ঠান হয়েছিল ২০১৮ সালে। তারপর থেকে টানা চারটি মরশুম উদ্বোধনী অনুষ্ঠান হয়নি আইপিএলে। গত বছরের আইপিএল শুরুর দিন বিসিসিআয়ের তরফে সংবর্ধিত করা হয়েছিল অলিম্পিকে পদকজয়ীদের। তবে এবার আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে জমকালো উদ্বোধনের মাধ্যমেই শুরু হতে চলেছে আইপিএল। আইপিএলের আসরে বড় চমক হতে পারেন অরিজিৎ সিং ও অমিতাভ বচ্চন।

আইপিএলে ফিরছে উদ্বোধনী অনুষ্ঠান

আইপিএলে ফিরছে উদ্বোধনী অনুষ্ঠান

মার্চের ৩১ তারিখ আইপিএল শুরু। গতবারের চ্যাম্পিয়ন হার্দিক পাণ্ডিয়ার গুজরাত টাইটান্সের মুখোমুখি হচ্ছে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস। গত বছরের আইপিএলের সমাপ্তি অনুষ্ঠানে আমেদাবাদেই মাতিয়ে গিয়েছিলেন এ আর রহমান, রণবীর সিংরা। ভারতের স্বাধীনতার ৭৫ বছরের উদযাপনও চোখধাঁধানো পরিবেশনার মাধ্যমে হয়েছিল আইপিএলের সমাপ্তি অনুষ্ঠানে। তবে এবার উদ্বোধনী অনুষ্ঠান থাকছে, থাকছে একাধিক চমক।

অরিজিৎ সিং পারফর্ম করবেন

অরিজিৎ সিং পারফর্ম করবেন

উদ্বোধনী অনুষ্ঠানে কারা পারফর্ম করবেন সেই তালিকা এখনও জানায়নি বিসিসিআই। তবে সূত্রের খবর, অরিজিৎ সিং মাতিয়ে দিতে চলেছেন আইপিএলের উদ্বোধনে। সম্প্রতি কলকাতায় সুপার-ডুপার হিট হয়েছে অরিজিৎ সিংয়ের লাইভ পারফরম্যান্স। চার ঘণ্টা ধরে মন্ত্রমুগ্ধ করে রেখেছেন অনুরাগীদের। সেই অরিজিৎ এবার পারফর্ম করতে চলেছেন বিশ্বের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়ামে। যা নিঃসন্দেহেই ক্রীড়াপ্রেমীদের কাছে বড় প্রাপ্তি হতে চলেছে।

খ্যাতির শিখরেও সাধারণ থেকে দৃষ্টান্ত

খ্যাতির শিখরেও সাধারণ থেকে দৃষ্টান্ত

অরিজিৎ খ্যাতির শিখরে পৌঁছেও খুবই সাধারণ জীবনযাপন করেন। যা সকলের কাছে দৃষ্টান্তস্বরূপ। কলকাতা চলচ্চিত্র উৎসবের উদ্বোধনে তাঁর রং দে তু মোহে গেরুয়া গাওয়া নিয়ে বিতর্ক হয়েছিল। কলকাতায় অরিজিতের অনুষ্ঠানের স্থান বদল নিয়ে রাজনৈতিক চাপানউতোরও চলে। অরিজিৎ সম্প্রতি বলেছেন, গেরুয়া তো স্বামীজির রং। এরপর মন্ত্রী ফিরহাদ হাকিমের বাড়িতেও তাঁকে দেখা গিয়েছে গেরুয়া পাগড়ি পরিহিত অবস্থায়। অর্থাৎ নিজেকে রাজনীতি থেকে সযত্নে দূরে সরিয়ে রেখেছেন অরিজিৎ।

অমিতাভকে নিয়ে বিশেষ শো

অমিতাভকে নিয়ে বিশেষ শো

এদিকে, আইপিএলের ডিজিটাল সম্প্রচারেও নানা চমক দিতে চাইছে ভায়াকম ১৮। জিও সিনেমায় ৪কে রেজলিউশনে আইপিএল সম্প্রচারিত হবে। ই ৪ এম সংবাদমাধ্যমের দাবি অনুযায়ী, আইপিএলের সময় জমকালো ক্যুইজ শো রাখতে চাইছে জিও সিনেমা। সেই শো সঞ্চালনার প্রস্তাব গিয়েছে কৌন বনেগা ক্রোড়পতিকে বিখ্যাত করে তোলা কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চনকে। আরও কয়েকজন সেলেবকেও এর সঙ্গে যুক্ত করা হচ্ছে বলে সংস্থার তরফে জানা যাচ্ছে। ১২ থেকে ১৩টি ভাষায় আইপিএল সম্প্রচার করা হচ্ছে। ফ্যানেরা অ্যাপের মাধ্যমে নিজেদের পছন্দমতো পরিসংখ্যান দেখতে পারবেন। সেই সঙ্গে ধারাভাষ্যকারদের সঙ্গে চ্যাট করাও সম্ভব হবে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+