IPL: আরসিবি ম্যাচের আগে ধাক্কা দিল্লি দলে, দেশে ফিরলেন তারকা পেসার
আরসিবি ম্যাচের আগে ধাক্কা দিল্লি ক্যাপিটালস শিবিরে। এই ম্যাচে দিল্লি পাবে না দলের নির্ভরযোগ্য পেসার আনরিখ নরকিয়াকে। পারিবারিক কারণে দেশে ফিরে গিয়েছেন প্রোটিয়া এই বোলার।
শনিবার বিরাটদের বিরুদ্ধে ম্যাচ শুরুর কয়েক ঘণ্টা আগে দিল্লি দলের পক্ষ থেকে বিবৃতিতে জানিয়ে দেওয়া হয়েছে, পারিবারিক কারনের জন্য শুক্রবার রাতে দেশে ফিরে গিয়েছেন আনরিখ নরকিয়া। ফলে ব্যাঙ্গালোরের বিরুদ্ধে ম্যাচ খেলতে পারবেন না। কবে দেশ থেকে ফিরবেন তা এখনও দিল্লি ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে কিছু জানানো হয়নি।


𝐎𝐟𝐟𝐢𝐜𝐢𝐚𝐥 𝐒𝐭𝐚𝐭𝐞𝐦𝐞𝐧𝐭
— Delhi Capitals (@DelhiCapitals) May 6, 2023
Owing to a personal emergency, Delhi Capitals fast bowler Anrich Nortje had to leave for South Africa late on Friday night. He will be unavailable for this evening’s game against Royal Challengers Bangalore. pic.twitter.com/lig7mfgLan
এরআগে দিল্লি ক্যাপিটালসের পেসার মুস্তাফিজুর রহমান বাংলাদেশের হয়ে আয়ারল্যান্ড সফরে খেলার জন্য শিবির ছেড়েছেন। বাংলাদেশি পেসার মুস্তাফিজুরও দিল্লির হয়ে খুব বেশি ম্যাচে প্রথম একাদশে সুযোগ পাননি। যে কয়েকটি ম্যাচে সুযোগ পেয়েছিলেন মুস্তাফিজুর রহমান, সেখানে সে ভাবে বলার পারফরম্যান্স করতে পারেননি।এ বারের আইপিএলে দিল্লির হয়ে দু'টি ম্যাচ খেলে মুস্তাফিজুর উইকেট পেয়েছেন ১টি। রান দিয়েছেন ওভার প্রতি ১১.২৯।

আইপিএলে এখনও পর্যন্ত ৯ ম্যাচ খেলে ৬ পয়েন্ট নিয়ে লিগ টেবলে সবার শেষে দিল্লি। এবারে তাদের প্লে অফে যাওয়ার সম্ভবনাও ক্ষীণ। একটি ম্যাচ হারলেই বিদায় নিশ্চিত হয়ে যাবে দাদার দলের। এই পরিস্থিতিতে নরকিয়াকে ছাড়াই আরসিবির বিরুদ্ধে খেলতে নামতে হবে ডেভিড ওয়ার্নারের দলকে।












Click it and Unblock the Notifications