IPL 2023: আন্দ্রে রাসেলের কেকেআর জার্সিতে শততম ম্যাচ, ইডেনে নামার আগে বিরাট স্বীকারোক্তি

আন্দ্রে রাসেল আজ ইডেনে কলকাতা নাইট রাইডার্সের হয়ে শততম ম্যাচটি খেলতে নামছেন। চলতি আইপিএলে রাসেল ৮টি ম্যাচে ১০৮ রান করেছেন। সর্বাধিক স্কোর অপরাজিত ৩৮। স্ট্রাইক রেট ১৩৮-এর উপর। বল হাতে হাতে নিয়েছেন ৫ উইকেট। সেরা বোলিং ২২ রানে তিন উইকেট।

ব্যাট হাতে রাসেল চেনা ছন্দে না থাকলেও তাঁর ফর্ম নিয়ে চিন্তিত নয় নাইট শিবির। রাসেল নিজেও আত্মবিশ্বাসী দ্রুত বড় রান পাওয়ার বিষয়ে। হাঁটুর চোট নিয়ে চিন্তা ছিল। কিন্তু এবারের আইপিএলে তাঁকে একটি ম্যাচও মিস করতে হয়নি। কেকেআর যে তিনি সবচেয়ে খুশি, তা জানিয়ে দিলেন রাসেল।

আন্দ্রে রাসেল

রাসেল স্টার স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, কেকেআর তাঁর চিকিৎসার জন্য যা করেছে তা অন্য কোনও ফ্র্যাঞ্চাইজি তো বটেই, তাঁর দেশও করেনি। ২০১৪ সাল থেকে কেকেআরের হয়ে খেলছেন রাসেল। প্রথম মরশুমেই নাইটদের আইপিএল চ্যাম্পিয়ন করতে বড় অবদানও রাখেন।

আন্দ্রে রাসেল কেকেআর

এরপর কেকেআর আইপিএল জিততে না পারলেও ব্যাটে-বলে নাইটদের হয়ে অনেক ম্যাচেই পরিত্রাতার ভূমিকায় অবতীর্ণ হয়েছেন রাসেল। বেঙ্গালুরু ম্যাচে নাইটদের জেতানোর পিছনে অবদান রাখেন দ্রে রাস। বিরাট কোহলির উইকেট তুলে নিয়ে ম্যাচ ঝুঁকিয়েছিলেন কেকেআরের দিকে। আজও জেসন রয়ের অনুপস্থিতিতে রাসেলের উপর দল অনেকটাই নির্ভরশীল।

রাসেল কেকেআর

রাসেলের কথায়, কেকেআরই আমার হাঁটুর যথাযথ চিকিৎসার বন্দোবস্ত করেছিল। এটা আমার কাছে অবশ্যই স্পেশ্যাল। আমার জন্য এতটা কোনও ফ্র্যাঞ্চাইজি, এমনকী আমার দেশও করেনি। আমি কেকেআরে খুব ভালো আছি। এই দলের হয়ে ৯ বছর রয়েছি। ফলে কোনও টুর্নামেন্টে খেলার নিরিখে এই দলের হয়ে নামতেই সবচেয়ে ভালো লাগে।

রাসেল ব্যাটিং

নাইট পরিবারে সকলের সঙ্গে তিনি যে একাত্মতা অনুভব করেন, সে কথাও উল্লেখ করেন দ্রে রাস। প্রতি বছরই সম্পর্ক যেন আরও নিবিড় হচ্ছে। যখন ক্রিকেট থাকে না তখনও তাঁর কেকেআরের সিইও ভেঙ্কি মাইসোরের সঙ্গে কথা হয় বলে জানান রাসেল। ভেঙ্কি মাইসোরের প্রতি তিনি যে শ্রদ্ধাশীল, তা উঠে এসেছে রাসেলের বক্তব্যে।

আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+