IPL 2023: আকাশ মাধওয়ালের বিধ্বংসী স্পেলে উচ্ছ্বসিত প্রাক্তনরা, উত্তরণের পথ কেমন ছিল?

মুম্বই ইন্ডিয়ান্সের জার্সি গায়ে চেন্নাইয়ে ইতিহাস গড়েছেন উত্তরাখণ্ডের রুরকির আকাশ মাধওয়াল। গত মরশুমে সূর্যকুমার যাদব চোটের কারণে ছিটকে যাওয়ার পর তাঁকে দলে নিয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স। তবে আইপিএল অভিষক হয় এ বছরই।

সাত ম্যাচে আপাতত ১৩টি উইকেট দখল করেছেন। ডেথ বোলিংয়ের পাশাপাশি ভরসা দিচ্ছেন নতুন। নিজেকে জসপ্রীত বুমরাহর সঙ্গে তুলনায় নারাজ। তবে বুমরাহ মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে যা পারেননি তা করে দেখিয়েছেন আকাশ।

আকাশ মাধওয়াল

আইপিএলে জসপ্রীত বুমরাহ ৫ উইকেট নিয়েছিলেন গত বছর কেকেআরের বিরুদ্ধে। তবে আকাশ গতকাল এলিমিনেটরে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে বুমরাহর চেয়ে তিনটি বল কম করে এবং কম রান দিয়ে পাঁচ উইকেট নিয়েছেন। ৫ রানে ৫ উইকেট দখলকারীদের ক্লাবে আকাশকে স্বাগত জানিয়েছেন অনিল কুম্বলে।

আকাশ মাধওয়াল

আকাশ মাধওয়াল ইঞ্জিনিয়ারিং ছেড়ে ক্রিকেটকে বেছে নিয়েছেন। তাঁর কেরিয়ারের মাইলফলক হয়ে রইল গতকালের ম্যাচ। আইপিএলের ইতিহাসে প্লে-অফে আকাশের পারফরম্যান্সই এখনও অবধি সেরা বোলিং ফিগার। টেনিস বল ক্রিকেট খেলতেন। সেখান থেকেই ধাপে ধাপে উত্তরণ।

ক্রিকেট অ্যাসোসিয়েশন অব উত্তরাখণ্ড বিসিসিআইয়ের স্বীকৃতি পাওয়ার পর বোলারদের জন্য ট্রায়ালের আয়োজন করেছিল। সেখানে যান আকাশ। নজরেও পড়েন। ২৪ বছর বয়সে প্রতিযোগিতামূলক ক্রিকেটে প্রবেশের দরজা খুলে যায় তাঁর জন্য। তৎকালীন কোচ ওয়াসিম জাফর রাজ্য দলে নেন আকাশকে।

আকাশ মাধওয়াল

সার্ভিসেসের পেসার মণীশ ঝা উত্তরাখণ্ডের কোচ হওয়ার পর থেকেই আকাশের উত্তরণ ত্বরান্বিত হয়। মণীশ এক সংবাদমাধ্যমে জানান, আকাশের বাবা নেই। পরিবারের আর্থিক অবস্থাও ভালো নয়। টিভিতে বোলারদের দেখে তিনি নানারকমের বোলিং করতেন। বিভিন্ন রকমের ভাবনা তাঁর মাথায় ঘুরত। ফলে দরকার ছিল ফোকাস ঠিক করা।

র ট্যালেন্ট আকাশকে কোচ মণীশ বলেন, রান খরচের বিষয় মাথায় না রেখে জোরে বোলিং করতে। ইঞ্জিনিয়ার হওয়ার গুণ, সব কিছু দ্রুত রপ্ত করতে পারা। সেটার নিরিখেই কোচের নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করে ক্রমোন্নতি আকাশের। নিজের দক্ষতায় ভর করে তিনি এগিয়ে চলেছেন মুম্বই ইন্ডিয়ান্স শিবিরে থেকে।

আকাশ রোহিত

অধিনায়ক রোহিত শর্মা বলেন, জোফ্রা আর্চার চোট পাওয়ার পর আমাদের এমন কাউকে দরকার হয়ে পড়ে যিনি শেষের দিকে ভালো বোলিং করতে পারবেন। আকাশের বোলিং দেখে আমার সেই আস্থা জন্মায়। স্কাউট পদ্ধতি, সাপোর্ট স্টাফদের অবদানেই আকাশের এই সাফল্যের পথ প্রশস্ত হয়েছে বলে মত রোহিতের।

আকাশ বলেছেন, নেট ও প্র্যাকটিস ম্যাচে আমার বোলিং দেখে রোহিত ভাইয়া বুঝেছেন আমার শক্তি হলো ইয়র্কার। আমি যে নতুন বলেও বল করতে পারি তা তিনি উপলব্ধি করেছেন। কোন পরিস্থিতিতে আমাকে কীভাবে ব্যবহার করবেন, এটা রোহিতেরই সিদ্ধান্ত। আমিও শান্ত ও রিল্যাক্স থাকি। নিজের প্যাশনেই থাকতে পারা আনন্দ দেয়।

মাধওয়াল মুম্বই ইন্ডিয়ান্স

আকাশের স্পেল দেখে মুগ্ধ খোদ জসপ্রীত বুমরাহ। ইরফান পাঠান টুইটে লেখেন, মুম্বই ইন্ডিয়ান্স এমন এক বিশ্ববিদ্যালয় যেখানে স্নাতক হওয়া কাউকে সুপারস্টার বানিয়ে দেয়। যত পুরানো ফ্র্যাঞ্চাইজিই হোক না কেন, সবার উপরে রোহিতের নামই থাকবে। অসাধারণ অধিনায়ক।

আকাশ মাধওয়াল

রোহিত জানিয়েছেন, নতুন ক্রিকেটাররা যাতে চাপ অনুভব না করে নিজেদের সেরাটা দিতে পারেন সেই পরিবেশ তিনি ও সাপোর্ট স্টাফরা তৈরি করেন। সানরাইদজার্স হায়দরাবাদের বিরুদ্ধে মাস্ট উইন ম্যাচে ৩৭ রানে চার উইকেট নেন আকাশ। হ্যারি ব্রুককে ফিরিয়েছিলেন গোল্ডেন ডাক নিয়ে। গতকাল ফেরান নিকোলাস পুরাণকে।

আকাশ মাধওয়াল

১২ মে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে আকাশ ইমপ্যাক্ট সাব হিসেবে নেমে ৪ ওভারে ৩১ রান দিয়ে ৩ উইকেট দখল করেছিলেন। অনবদ্য ডেলিভারিতে বোল্ড করে দেন শুভমান গিলকে। ফের শুক্রবার গিলের উইকেট তুলে নেওয়ার সুযোগ পাচ্ছেন আকাশ।

আকাশের মতো নতুন ক্রিকেটারের পারফরম্যান্সের প্রশংসা করেছেন বীরেন্দ্র শেহওয়াগ। তিনি লেখেন, আগের ডু অর ডাই ম্যাচে ৪ উইকেট নেওয়ার পর এই ম্যাচে ৫ উইকেট। নতুন প্লেয়ারদের দেখে ভালো লাগছে। এবার অভিজ্ঞদের পাশাপাশি নতুনরাও ভালো খেলছেন। লিগে চারে থাকার পর চ্যাম্পিয়ন হয়ে মুম্বই নজির গড়বে বলে আশাবাদী বীরু।

আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+