IPL 2023: কেকেআরে ফের ব্রাত্য বাংলা! শ্রেয়সের বিকল্প হিসেবে এলেন গুজরাতের অখ্যাত ক্রিকেটার

ইডেন গার্ডেন্সে তখন কলকাতা নাইট রাইডার্স বনাম সানরাইজার্স হায়রাবাদ ম্যাচের টস হয়ে গিয়েছে। ফিল্ডিং নিয়েছেন নীতীশ রানা। সন্ধ্য়া সাতটা তেইশে আইপিএল মিডিয়ার তরফে জানানো হলো কলকাতা নাইট রাইডার্সে নবাগত ক্রিকেটারের নাম। তবে তিনি বাংলার নন।

শ্রেয়স আইয়ার এবারের আইপিএলে খেলতে পারবেন না। তাঁর বিকল্প হিসেবে নাইট শিবির বাংলার অভিমন্যু ঈশ্বরণ, সুদীপ ঘরামিকে দেখে নিয়েছিল। কিন্তু শেষ অবধি বেছে নিল গুজরাতের বছর ২০-র ক্রিকেটার আর্য দেশাইকে। যিনি রাজ্য দলের হয়ে সাদা বলের ক্রিকেট খেলেননি।

আর্য দেশাই

আর্যর জন্ম সুরাতে। ২০০৩ সালের ৩ এপ্রিল। সদ্যই ২০ পূর্ণ করেছেন। বাঁ হাতে ব্যাটিং করেন। ডানহাতি অফ ব্রেক বল করতে পারেন। মূলত ব্যাটার। আর্য গুজরাতের হয়ে তিনটি রঞ্জি ম্যাচ খেলেছেন। রান ১৫১। মধ্যপ্রদেশের বিরুদ্ধে ১৬ ও ১৭, বিদর্ভের বিরুদ্ধে ৮৮ ও ৩ এবং রেলওয়েজের বিরুদ্ধে ১৪ ও ১৩ রান করেছিলেন।

রাজ্য দলের হয়ে লিস্ট এ বা ৫০ ওভার কিংবা টি ২০ খেলার অভিজ্ঞতা নেই। কেকেআর ম্যানেজমেন্টের তরফে জানানো হয়েছে, শ্রেয়স আইয়ার ও শাকিব আল হাসান এবার আইপিএলে খেলবেন না। আগেই জেসন রয় পরিবর্ত ক্রিকেটার হিসেবে যোগ দিয়েছেন। এবার নেওয়া হলো আর্যকে। ফলে বোঝাই যাচ্ছে আর্যকে নেওয়া হলো শ্রেয়সের জায়গাতেই।

কেকেআর

আর্যকে ২০ লক্ষ টাকার বিনিময়ে নিল কেকেআর। স্বাভাবিকভাবেই ফের বাংলাকে বঞ্চিত করা হলো। সম্প্রতি তামিলনাড়ু বিধানসভায় এক বিধায়ক চেন্নাই সুপার কিংস দলে তামিলনাড়ু দলের কোনও ক্রিকেটার না থাকার কারণে সিএসকে-কে নির্বাসিত করার দাবি তুলেছেন। বাংলা এবার রঞ্জি ফাইনাল খেলেছে। অভিমন্যু বা সুদীপ সব ফরম্যাটেই সফল। তারপরও বাংলাকে ব্রাত্য রাখা হলো!

কলকাতা নাইট রাইডার্স বাংলা থেকে কোনও ক্রিকেটারকে নেবে বলে আশা করছিলেন অনেকে। কেকেআরের অন্যতম কর্ণধার শাহরুখ খান বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসাডর। নাইটরা জিতলে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিনন্দন জানাতে দেরি করেন না। কেকেআর ২ বার আইপিএল খেতাব জেতার পর রাজকীয় সংবর্ধনাও দিয়েছিলেন। যদিও বাংলাকে ব্রাত্য রেখে প্রাধান্য দেওয়া হলো গুজরাতকে!

ব্রায়ান লারা

এদিকে, আজ ইডেনে কেকেআর বনাম সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচ শুরুর আগে ইডেন বেল বাজালেন সানরাইজার্স হায়দরাবাদের হেড কোচ ব্রায়ান লারা। ছিলেন কেকেআরের সিইও ভেঙ্কি মাইসোর, সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্য়ায়-সহ সিএবির পদস্থ আধিকারিকরা। সানরাইজার্স হায়দরাবাদ হ্যারি ব্রুক ও এইডেন মার্করামের অর্ধশতরানে ভর করে কেকেআরের সামনে চ্যালেঞ্জিং টার্গেট দিতে চলেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+