IPL 2022: রাজস্থান রয়্যালসে আত্মবিশ্বাসী যুজবেন্দ্র চাহাল, আরসিবি-র বিরুদ্ধে আনলেন চাঞ্চল্যকর অভিযোগ!

রাজস্থান রয়্যালস তাঁর কাছে ঘরে ফেরার মতোই। ২০১০ সালে যুজবেন্দ্র চাহাল রাজস্থানের ফ্র্যাঞ্চাইজিতে ছিলেন, কিন্তু আইপিএলের একটি ম্যাচেও সুযোগ মেলেনি। সেই চাহাল এবার রাজস্থান রয়্যালসের জার্সি পরে মাঠে নামার অপেক্ষায়। ২০১৪ থেকে ২০২১ সাল অবধি টানা ৮ মরশুম কাটিয়েছেন আরসিবিতে। সেই আরসিবির বিরুদ্ধেই তিনি এবার আনলেন কথা না রাখার অভিযোগ।

আইপিএলে চাহাল

আইপিএলে চাহাল

যুজবেন্দ্র চাহাল ২০১৩ সালে রোহিত শর্মার অধিনায়কত্বে একটি ম্যাচ খেলেছিলেন মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে। যে ১১৪টি আইপিএল ম্যাচ খেলেছেন তার মধ্যে ১১৩টিই আরসিবিতে, বিরাট কোহলির অধিনায়কত্বে। চাহালের ঝুলিতে রয়েছে ১৩৯টি আইপিএল উইকেট। টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাতকারে চাহাল বলেছেন, রাজস্থান রয়্যালসেই আমার আইপিএল যাত্রা শুরু। সেই পরিবারে এক দশকেরও বেশি সময় পর ফিরতে পেরে ভালো লাগছে। রবিচন্দ্রন অশ্বিনের সঙ্গে বোলিং করার সুযোগ পেয়ে উত্তেজনাও অনুভব করছি।

অভিমানী চাহাল

আরসিবি ম্যানেজমেন্টের উপর ক্ষোভ উগড়ে দিয়ে অভিমানী চাহাল বলেন, আরসিবির সঙ্গে, আরসিবি ভক্তদের সঙ্গে একাত্মতা এবং দৃঢ় বন্ধন অনুভব করি। কখনও ভাবিনি আরসিবি ছেড়ে অন্য দলে খেলতে হবে। অনেকেই প্রশ্ন করেছেন, বেশি টাকার জন্যই আমি অন্য দলে গেলাম কিনা। কিন্তু বিষয়টি একেবারেই তা নয়। আমাকে আরসিবির ডিরেক্টর অব ক্রিকেট মাইক হেসন ফোন করেছিলেন। তিনি আমাকে বলেন, শোনো যুজি, আমরা তিন ক্রিকেটার (বিরাট, ম্যাক্সওয়েল ও সিরাজ)-কে ধরে রাখছি। আমি আরসিবিতে থাকতে ইচ্ছুক কিনা তা আমার কাছে জানতে চাওয়া হয়নি। আমাকে বলা হয়েছিল, নিলাম থেকেই আমাকে ফিরিয়ে নেওয়া হবে।

কথা রাখেনি আরসিবি

কথা রাখেনি আরসিবি

চাহাল আরও বলেন, আমাকে যেমন ধরে রাখার প্রস্তাব দেওয়া হয়নি, তেমনই টাকা-পয়সা নিয়েও কোনও কথাই বলেনি আরসিবি ম্যানেজমেন্ট। আমি আরসিবি ফ্যানেদের প্রতি এখনও দায়বদ্ধ। আমি তাঁদের এখনও ভালোবাসি। যদি আরসিবি আমাকে ধরে রাখার জন্য প্রস্তাব দিত, আমি রাজি হতামই। আমার কাছে অর্থ মূল কথা নয়। আরসিবি আমাকে মেলে ধরার মঞ্চ দিয়েছিল। ভালোবাসা, সমর্থন সব পেয়েছি। আরসিবির প্রতি আবেগ আমার এখনও রয়েছে। এটাই আমার কাছে সবচেয়ে বড় বিষয়। তবে জার্সি বদলেছে। কিন্তু আমি বদলাইনি। আরসিবির হয়ে যেমন পারফর্ম করতাম, রাজস্থান রয়্যালসেও একইভাবে নিজেকে উজাড় করে দিয়ে উইকেট তুলে নেওয়ার লক্ষ্যে নামব। রাজস্থান রয়্যালস আমার প্রতি আস্থা দেখিয়েছে। অধিনায়ক সঞ্জু স্যামসনের সঙ্গে নানা পরিকল্পনা নিয়ে কথা হচ্ছে। আমাদের দল এবার খেতাব জেতার মতোই শক্তিশালী। আশা করি, এবার খেতাব জিততে পারব।

দল নিয়ে আত্মবিশ্বাসী

রাজস্থান রয়্যালস দলের শক্তি নিয়ে আত্মবিশ্বাসী চাহাল। তিনি বলেন, আমাদের দলে সঞ্জু ছাড়াও যশস্বী জয়সওয়াল, দেবদত্ত পাড়িক্কলের মতো ওপেনার রয়েছেন। শিমরন হেটমায়ার, রিয়ান পরাগ, করুণ নায়াররা রয়েছেন মিডল অর্ডারে। অলরাউন্ডার ও ভালো মানের বোলাররা রয়েছেন। জিমি নিশাম, নাথান কুল্টার-নাইল, রবিচন্দ্রন অশ্বিন এবং আমি নিজে রয়েছি। সবমিলিয়ে ব্যাটিং, ফাস্ট বোলিং, কিপিং, স্পিন বিভাগ সব দিকেই যথেষ্ট ভারসাম্য রয়েছে। একটা পারফেক্ট টিম বলতে যাকে বোঝায়।

রয়্যাল চাহাল

রয়্যাল চাহাল

রাজস্থান রয়্যালসে যাওয়ার পর প্রাক্তন আরসিবি অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে কথা হয়েছে চাহালের। অভিনন্দন জানিয়ে বিরাট বলেছেন, তুমি তো রয়্যালই আছো! আমি বিরাটের নেতৃত্বে অনেক ম্যাচ খেলেছি, তাঁর গাইডেন্স পেয়েছি তা সে ভারতের হয়েই খেলা হোক বা আইপিএলে। বিরাট আমাকে মাঠে অনেক স্বাধীনতাও দিয়েছেন। ভারত অধিনায়ক রোহিত শর্মার নেতৃত্বও ভালোই উপভোগ করেন চাহাল। তিনি বলেন, রোহিত সব সময় বলে থাকেন কী করতে হবে তা তো জানাই আছে, এবার তা করে দেখাও। রোহিতা (এই নামেই ডাকেন চাহাল) মজা করতে ভালোবাসেন। তাঁর নেতৃত্বেও কয়েকটি সিরিজ বা টুর্নামেন্ট খেলেছি। রোহিত ভাইয়াও বদলাননি। আমি তাঁকেও অন্ধভাবে বিশ্বাস করি। বিরাট ও রোহিতের মধ্যেও সুদৃঢ় বন্ধন রয়েছে বলে দাবি করে চাহাল বলেন, বিরাট অধিনায়ক না থাকলেও রোহিতকে সাহায্য করতে নানা সময় নানা পরামর্শ দিতে এগিয়ে আসেন। কোনও পরামর্শ চাইলে বিরাট সাগ্রহে তা দিয়ে থাকেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+