IPL 2022: চাহাল স্ত্রী ধনশ্রীর প্রশ্নের মুখে, হ্যাটট্রিকে মিমের জবাব দিয়েও ভাইরাল! ম্যাককয় আচ্ছন্ন পুষ্পায়
আইপিএলের জন্মদিনে রাজস্থান রয়্যালসের জয়ে অবদান রাখা যুজবেন্দ্র চাহাল ও ওবেদ ম্যাককয়ের সেলিব্রেশন ইতিমধ্যেই ভাইরাল। মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচে অল্পের জন্য হ্যাটট্রিক হাতছাড়া হলেও কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধেই কেরিয়ারের প্রথম হ্যাটট্রিকটি পেলেন চাহাল। তারপর যে ভঙ্গিমায় তিনি হ্যাটট্রিক তথা ইনিংসে ৫ উইকেট সেলিব্রেট করলেন তার কারণ জানতে মুখিয়ে ছিলেন সকলেই।

মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে টিম ডেভিড ও ড্যানিয়েল স্যামসনকে পরপর দুই বলে ফেরালেও ফার্স্ট স্লিপে মুরুগান অশ্বিনের ক্যাচ ফেলে দিয়েছিলেন করুণ নায়ার, নাহলে সেদিনই হ্যাটট্রিক পেতে পারতেন। তবে সেই অপেক্ষার অবসান ঘটেছে গতকাল।
Game-changing hat-trick 👏
— IndianPremierLeague (@IPL) April 19, 2022
Yet another 💯 💪
Thrilling last over 💥
Milestone men @yuzi_chahal and @josbuttler sum up @rajasthanroyals' special win over #KKR. 👍 👍 - By @RajalArora
Full interview 📹 🔽 #TATAIPL | #RRvKKRhttps://t.co/h2YK5ykg8o pic.twitter.com/G7aWCoYfiL
ম্যাচের শেষে টুর্নামেন্টের কমলা টুপির অধিকারী শতরকানকারী জস বাটলারের প্রশ্নের উত্তরে চাহাল বলেন, এই সেলিব্রেশনটা ছিল ২০১৯ সালের বিশ্বকাপে আমাকে নিয়ে তৈরি হওয়া মিমের অনুকরণে। উল্লেখ্য, সেই বিশ্বকাপে একটিও ম্যাচ না খেলা চাহাল বাউন্ডারির বাইরে বসে ছিলেন। তা নিয়েই তৈরি হয় মিম।
Legend creates meme 😎❤️#RRvKKR #chahal #IPL2022 pic.twitter.com/6q4yo2hUe3
— 𝕏𝕏𝕏𝕋𝔸ℕ𝕋𝕀𝕆ℕ 𝔼𝕁𝔸ℤ (@MohdEja79009137) April 18, 2022
চাহালকে গত বছরের টি ২০ বিশ্বকাপের দলে না রাখাও যে বড় ভুল ছিল নির্বাচকদের, তা এবারের আইপিএলেও বুঝিয়ে দিচ্ছেন চাহাল। যে ফর্মে রয়েছেন তাতে অস্ট্রেলিয়ায় টি ২০ বিশ্বকাপে তাঁর টিকিট একরকম পাকাই। চাহালের সেলিব্রেশনের ভঙ্গিমা দেখে অনেকে এমবাপের গোল করার পর সেলিব্রেশনের সঙ্গেও তুলনা করছেন।
@yuzi_chahal hits the Kylian Mbappe celebration!🔥#close_enough pic.twitter.com/Sny2nxnR4j
— Anurag Tale (@anurag_tale) April 18, 2022
Witnessed Chahal hattrick live yesterday, and he did that epic meme celebration in front of us 😂😂
— Sagar Shinde (@fcbsagarrrr45) April 19, 2022
Crowd including KKR fans went crazy for Yuzi 💥✨ #RRvKKR pic.twitter.com/QDcFO4ta0J
#chahal IPL meme pic.twitter.com/ESvBIG4hyB
— The Righty Guy (@The_Righty_Guy) April 18, 2022
চাহালের ম্যাচ থাকলে গ্যালারিতে দেখা যায় তাঁর স্ত্রী ধনশ্রীকে। স্বামী-স্ত্রী মিলে নানা মজাদার ভিডিও পোস্ট করে থাকেন সোশ্যাল মিডিয়ায়। মাঠে চাহাল উইকেট পেতেই ধনশ্রীর উচ্ছ্বাসের ছবি গতকালও ধরা পড়ছিল টিভি ক্যামেরায়। ম্যাচের শেষে গ্যালারি থেকেই প্রশ্ন করা ধনশ্রীকে চাহাল বলেন, দারুণ অনুভূতি। কেরিয়ারের প্রথম হ্যাটট্রিকে খুবই খুশি।

চাহাল পরে জানিয়েছেন, ভেঙ্কটেশ আইয়ারকে গুগলিতে আউট করেছিলাম। খেলা যেখানে দাঁড়িয়ে ছিল আমাকে উইকেট নিতেই হতো। গুগলি করব ভেবেছিলাম, আগের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে পরে মত বদলাই। শেষ বলে রান না দেওয়াই লক্ষ্য ছিল, এমনকী তাতে উইকেট না পেলেও খুশিই হতাম।

চলতি আইপিএলে এখনও অবধি সর্বাধিক উইকেটের মালিক যুজবেন্দ্র চাহাল বেগুনি টুপি নিজের দখলেই রেখেছেন। ৬টি ম্যাচে এখনও অবধি তাঁর ঝুলিতে রয়েছে ১৭টি উইকেট। সেরা বোলিং গতকাল কেকেআরের বিরুদ্ধে ৪০ রানের বিনিময়ে হ্যাটট্রিক-সহ ৫ উইকেট। ইকনমি ৭.৩৩, গড় ১০.৩৫। ইনিংসে চার উইকেট নিয়েছেন একবার, পাঁচ উইকেট একবার। সানরাইজার্স ম্যাচে ৩ উইকেট নেন ২২ রানে, মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ২৬ রানের বিনিময়ে নেন ২ উইকেট, আরসিবি ম্যাচে ২ উইকেট ১৫ রানে, লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ৪১ রানে ৪ উইকেট এবং গুজরাত টাইটান্স ম্যাচে ৩২ রানের বিনিময়ে ১টি উইকেট দখল করেছিলেন।
Yesterday Obed McCoy does signature 'Pushpa' step after winning match for RR😉#RRvKKR #RRvsKKR pic.twitter.com/Bwa81aZOsg
— TATAIPL2022 (@TATA_IPL) April 19, 2022
অভিষেক ম্যাচে শেষ ওভার করতে গিয়ে দ্বিতীয় ও চতুর্থ বলে দুটি উইকেট তুলে নিয়ে দলকে জিতিয়েছেন ওবেদ ম্যাককয়। নিজের প্রথম আইপিএল উইকেট তথা কেকেআর ইনিংসের নবম উইকেটট তুলে নিয়ে ম্যাককয়ের পুষ্পা স্টাইলের সেলিব্রেশনও রীতিমতো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ম্যাচের শেষে ড্রেসিংরুমেও দুরন্ত জয় সেলিব্রেট করে রাজস্থান রয়্যালস।












Click it and Unblock the Notifications