IPL 2022: যুজবেন্দ্র চাহালের বিস্ফোরণে চাঞ্চল্য! মদ্যপ সতীর্থের হাতে কীভাবে টিম হোটেলে খুন হতে পারতেন?

আইপিএলে এখন উঠে গিয়েছে নৈশপার্টি। যদিও সেই নৈশপার্টিরই এক রোমহর্ষক অভিজ্ঞতার কথা যুজবেন্দ্র চাহাল ভাগ করে নিতেই তোলপাড় শুরু হয়ে গিয়েছে ভারতীয় ক্রিকেটে। ২০১৩ সালে মুম্বই ইন্ডিয়ান্সে এক মদ্যপ সতীর্থ কীভাবে তাঁকে ১৬ তলা থেকে ঠেলে ফেলে দিতে চেয়েছিলেন রবিচন্দ্রন অশ্বিনকে সে কথাই জানিয়েছেন চাহাল। যদিও ওই ক্রিকেটারের নাম তিনি নিতে চাননি।

আরসিবির প্রতিশ্রুতিভঙ্গ!

আরসিবির প্রতিশ্রুতিভঙ্গ!

২০১৪ থেকে ২০২১ অবধি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরে কাটিয়ে এখন চাহাল রয়েছেন রাজস্থান রয়্যালস। আরসিবির বিরুদ্ধে সম্প্রতি প্রতিশ্রুতিভঙ্গেরও অভিযোগ এনে ক্ষোভ উগড়ে দিয়েছিলেন। চাহালের দাবি ছিল, তাঁকে এবারের মেগা নিলাম থেকে দলে ফেরানোর আশ্বাস দিলেও আরসিবি কর্তারা তাঁর জন্য আগ্রহ দেখাননি। এমনকী নিলামের আগে যখন ক্রিকেটারদের রেখে দেওয়ার সুযোগ ছিল আরসিবি-সহ পুরানো ৮টি ফ্র্যাঞ্চাইজির তখনও তিনি আরসিবিতে থাকতে ইচ্ছুক কিনা তা জানতে চাওয়া হয়নি বলেও অভিযোগ চাহালের। তিনি এমন দাবিও করেছিলেন, তিনি আরসিবিতেই থাকতে চেয়েছিলেন, অর্থ কোনও বাধা হতো না।

চলতি আইপিএলে চাহাল

চলতি আইপিএলে চাহাল

চাহাল আরসিবিতে যাওয়ার আগে ১০ লক্ষ টাকার বেস প্রাইসে মুম্বই ইন্ডিয়ান্সে ছিলেন। সেখানেই ভয়ানক অভিজ্ঞতার সাক্ষী হন। এবারের আইপিএলে ৩ ম্যাচে ৭ উইকেট নিয়েছেন চাহাল। আরসিবির বিরুদ্ধে ২ উইকেট নেওয়ার পাশাপাশি বিরাট কোহলিকে রান আউট করে রাজস্থানের জয়ের আশা জাগিয়েছিলেন, তবে শেষরক্ষা হয়নি।

ফের বিস্ফোরণ

ফের বিস্ফোরণ

যুজবেন্দ্র চাহাল গতকাল বিস্ফোরক অভিযোগ এনেছেন। তবে আরসিবি নয়, মুম্বই ইন্ডিয়ান্সের এক প্রাক্তন সতীর্থ সম্পর্কে। রাজস্থান রয়্যালসের তরফে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা ভিডিওয় রবিচন্দ্রন অশ্বিনকে চাহাল বলেন, ২০১৩ সালে আমি তখন মুম্বই ইন্ডিয়ান্সে। আমাদের ম্যাচ ছিল বেঙ্গালুরুতে। ম্যাচের পর একটি গেট টুগেদার ছিল। সেখানে এক সতীর্থ মদ্যপ অবস্থায় আমার দিকেই নজর রাখছিলেন। কিছুক্ষণ পর তিনি আমাকে বাইরে ডেকে নেন। এরপর ব্যালকনিতে নিয়ে নীচে ফেলে দিচ্ছিলেন। আমি শক্ত করে তাঁর ঘাড় আঁকড়ে ধরে ছিলাম। হাত ফস্কালেই ১৫তম ফ্লোর বা ১৬ তলা থেকে পড়ে যেতাম। পরে অনেকে ছুটে এসে আমাকে উদ্ধার করেন। আমি অচৈতন্য হয়ে পড়েছি দেখে তাঁরাই জল দিয়েছিলেন। সামান্য এদিক-ওদিক হলে আমি নীচে পড়ে যেতাম। অল্পের জন্য বেঁচে গিয়েছি। এই ঘটনার পর দায়িত্বশীল থাকা সম্পর্কে আরও সজাগ হয়েছি।

বোর্ডের পদক্ষেপ দাবি

অশ্বিনকে দেওয়া সাক্ষাৎকারে চাহাল শুরুতেই বলেন, ২০১৩ সালের ওই ঘটনা আগে কখনও কাউকে বলিনি। এবার সকলে জানবেন। চাহালের মুখে রোমহর্ষক এই অভিজ্ঞতা শুনে সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন নেটাগরিকরা। অনেকেই চাহালকে ওই ক্রিকেটারের নাম জনসমক্ষে আনার দাবি জানিয়েছেন। বিসিসিআইয়েরও এই ঘটনার প্রেক্ষিতে যথোপযুক্ত পদক্ষেপ করা উচিত বলেও অনেকেরই দাবি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+