IPL 2022: গুজরাত টাইটান্সে নজরে শামি ও ঋদ্ধিমান, হার্দিকের দলের শক্তি ও দুর্বলতা কোথায়?

আইপিএলে এবার লখনউ সুপার জায়ান্টসের সঙ্গে নতুন দল হিসেবে যুক্ত হয়েছে গুজরাত টাইটান্স। নেতৃত্বে হার্দিক পাণ্ডিয়া। বাংলার মহম্মদ শামি ও ঋদ্ধিমান সাহার সামনে বড় পরীক্ষা অপেক্ষা করে রয়েছে আইপিএলে। বিশেষ করে টি ২০ বিশ্বকাপের দলে জায়গা ধরে রাখতে আইপিএলই মহম্মদ শামির কাছে সেরা মঞ্চ হতে চলেছে।

ব্যাটিংয়ে চিন্তা মিডল অর্ডার নিয়ে

গুজরাত টাইটান্সের পরিকল্পনা ধাক্কা খেয়েছে ইংল্যান্ডের তারকা ওপেনার জেসন রয় আইপিএল থেকে সরে দাঁড়ানোয়। তাঁর পরিবর্ত হিসেবে রহমানুল্লাহ গুরবাজকে নেওয়া হয়েছে। অস্ট্রেলিয়ার তারকা ম্যাথু ওয়েড আসার আগে পর্যন্ত শুভমান গিলের সঙ্গে ওপেন করতে পাঠানো হতেই পারে ঋদ্ধিমান সাহাকে। ঋদ্ধি আগেও আইপিএলে ওপেন করেছেন। এমনকী ওয়েড দলে এলেও ঋদ্ধি ব্যাটার হিসেবেও গুজরাত টাইটান্স দলে থাকতে পারেন। ওয়েড এলে তিনিই গিলের সঙ্গে ওপেন করবেন। তবে গুজরাত টাইটান্সের মিডল অর্ডার কিছুটা চিন্তায় রাখতে পারে। পাওয়ারহিটার অভিনব মনোহর চারে নামতে পারেন। ঋদ্ধিমান বা বিজয় শংকরকে ভাবা যেতেই পারে তিন নম্বর জায়গাটির জন্য। হার্দিক পাণ্ডিয়াও মিডল অর্ডারেই নামবেন, যদিও নভেম্বরের পর থেকে তিনি খেলেননি। রাহুল তেওয়াটিয়া হার্দিকের চাপ কিছুটা কমাতে পারেন ব্যাট হাতে ঝড় তুলে। ডেভিড মিলার ও ডমিনিক ড্রেকসের মধ্যে কোনও একজনও নিশ্চিতভাবেই থাকবেন প্রথম একাদশে। ২০২১ সালের ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ ফাইনালের কথা মনে করলে ড্রেকস তিনেও বিপজ্জনক হতে পারেন।

বোলিং বিভাগ

গুজরাত টাইটান্স তিন বোলারের জন্যই ২৫.২৫ কোটি টাকা খরচ করেছে। লকি ফার্গুসন ১০ কোটি, অলরাউন্ডার রাহুল তেওয়াটিয়া ৯ কোটি ও মহম্মদ শামি সাড়ে ৬ কোটিতে খেলবেন গুজরাতের হয়ে। ফার্গুসনের ইকনমি বেশি হলেও তিনি দুরন্ত গতিতে বেকায়দায় ফেলতে পারেন বিপক্ষ ব্যাটারদের। মহম্মদ শামির উপর গুজরাত টাইটান্সের বোলিং আক্রমণ অনেকাংশে নির্ভর করবে, তেমনই টি ২০ বিশ্বকাপের দলে জায়গা পাওয়ার দৌড়ে থাকতে হলে শামিকেও ভালো কিছু করে দেখাতেই হবে আইপিএলে। রয়েছেন রশিদ খান ও আর সাই কিশোর। ক্যারিবিয়ান অলরাউন্ডার ডমিনিক ড্রেকসও কার্যকরী হতেই পারেন বল হাতে। আলজারি জোসেফ, বরুণ অ্যারন, বাঁহাতি সিমার যশ দয়ালও হার্দিকের বোলিং অপশন। আফগানিস্তানের নূর আহমেদ, যিনি সম্প্রতি অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে খেলেছেন এবং বিগ ব্যাশেও খেলেছেন, তিনিও বিদেশি রিস্টস্পিনার হিসেবে ভালো বিকল্প হতে পারেন। যেহেতু মুম্বই ও পুনেতে খেলা হবে তাই স্পিনারের সংখ্যা বাড়িয়েই নামতে পারে গুজরাত।

আরও বিকল্প

চোট বা কম্বিনেশন সংক্রান্ত সমস্যার সমাধানে গুজরাত টাইটান্সের হাতে থাকছে বেশ কয়েকজন ক্রিকেটার। অভিজ্ঞ ওপেনার গুরকীরত সিং মানের সঙ্গেই থাকছেন সাই সুদর্শন। রহমানুল্লাহ গুরবাজও সব ম্যাচে দলে থাকবেন না বলেই মনে করা হচ্ছে। তবে হার্দিকের তুরুপের তাস হতে পারেন আর সাই কিশোর। চেন্নাই সুপার কিংসের হয়ে একটিও ম্যাচে সুযোগ না পেলেও নিজেকে পরিণত করেছেন তামিলনাড়ুর এই স্পিনার। সৈয়দ মুস্তাক আলি চ্যাম্পিয়ন তামিলনাড়ুর হয়ে তিনি ৮ ম্যাচে ১০ উইকেট নিয়েছিলেন। ওভারপিছু রান দেন ৬.০৬। উল্লেখ্য, গুজরাত টাইটান্সে হেড কোচ আশিস নেহরা, ব্যাটিং কোচ ও মেন্টর গ্যারি কার্স্টেন, স্পিন বোলিং কোচ ও স্কাউট আশিস কাপুর এবং ডিরেক্টর অব ক্রিকেট বিক্রম সোলাঙ্কি

কেমন হতে পারে প্রথম একাদশ?

পূর্ণশক্তির গুজরাত টাইটান্সের প্রথম একাদশ হতে পারে এরকম- শুভমান গিল, ম্যাথু ওয়েড (উইকেটকিপার), ঋদ্ধিমান সাহা বা বিজয় শংকর, অভিনব মনোহর, ডেভিড মিলার, হার্দিক পাণ্ডিয়া (অধিনায়ক), রাহুল তেওয়াটিয়া, রশিদ খান, আর সাই কিশোর, লকি ফার্গুসন ও মহম্মদ শামি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+