আইপিএলে প্রথম দরই ছিল অবিশ্বাস্য! বিরাট কোহলি শেষ আইপিএল ম্যাচ খেলবেন কোথায়?

আইপিএলের মেগা নিলামের আগে বিরাট কোহলিকে রেখে দিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। বিরাট আইপিএলে আরসিবি ছাড়়া কোনও দলের হয়ে খেলেননি। এবার অবশ্য তিনি আর অধিনায়ক হিসেবে নামবেন না। ১৭ কোটি টাকা নয়, বিরাট এবার আরসিবি থেকে পাবেন ১৫ কোটি টাকা! আইপিএলের নিলামের আগে বিরাট আরসিবি পডকাস্টে দেওয়া একটি সাক্ষাতকারে স্মৃতিমেদুর হয়ে জানালেন প্রথমবার আরসিবিতে সুযোগ পাওয়ার অভিজ্ঞতার কথা।

প্রথম সুযোগ

প্রথম সুযোগ

প্রথম আইপিএলের যে ড্রাফট প্রক্রিয়া ছিল তা অনুযায়ী প্রতিটি দলের সামনেই সুযোগ ছিল ২ জন করে অনূর্ধ্ব ১৯ ক্রিকেটার বেছে নেওয়ার। স্যালারি ক্যাপও ঠিক করা ছিল। বিরাট কোহলি তখন মালয়েশিয়ায় বিশ্বকাপে ভারতের অনূর্ধ্ব ১৯ দলকে নেতৃত্ব দিচ্ছেন। বিরাট পরে জেনেছিলেন, তাঁকে নিতে আগ্রহী ছিল দিল্লি ডেয়ারডেভিলস। কিন্তু পরে তারা বাঁহাতি স্পিনার প্রদীপ সাঙ্গওয়ানকেই বেছে নেয়। বিরাটকে নেয় আরসিবি।

অবিশ্বাস্য দর

অবিশ্বাস্য দর

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বিরাট কোহলিকে ৩০ হাজার মার্কিন ডলারের বিনিময়ে দলে নিয়েছিল। বিরাটের কথায়, এই দর তাঁর কাছে অবিশ্বাস্য মনে হয়েছিল। ভারতীয় দলের হয়ে খেলার গুরুত্বও উপলব্ধি করেছিলেন। বিরাট জানান, সেই সময় দিল্লি ডেয়ারডেভিলস এতটাই শক্তিশালী দল ছিল যে সঠিক কারণেই তাঁরা আমাকে নেননি। বোলিং শক্তি বাড়াতে নেওয়া হয় প্রদীপ সাঙ্গওয়ানকে। এই বাঁহাতি সিমারই আমাদের অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ দলের সেরা বোলার ছিলেন।

শেষ ম্যাচ আরসিবিতেই

শেষ ম্যাচ আরসিবিতেই

আরসিবিতে সুযোগ পাওয়াকে তাঁর কেরিয়ারে যে ইতিবাচক প্রভাব ফেলেছিল সে কথা মনে করিয়ে বিরাট বলেন, এটা আমার ক্রিকেট-জীবনে ইম্প্যাক্টফুল মোমেন্ট! উল্লেখ্য, বিরাট কোহলি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে আইপিএলে ৮ বছর নেতৃত্ব দিয়েছেন। তবে এখনও আইপিএল খেতাব জিততে পারেনি আরসিবি। আরসিবির প্রতি বিরাট এতটাই বিশ্বস্ত যে ফের জানিয়ে দিলেন, কেরিয়ারের শেষ আইপিএল ম্যাচটি খেলতে চান আরসিবির হয়েই।

আইপিএলে বিরাট

আইপিএলে বিরাট

আইপিএলে বিরাট কোহলি ২০৭টি ম্যাচ খেলেছেন, ৩১ বার অপরাজিত থেকে রান করেছেন ৬২৮৩। সর্বাধিক ১১৩, গড় ৩৭.৩৯। পাঁচটি শতরান ও ৪২টি অর্ধশতরান করার ফাঁকে মেরেছেন ৫৪৬টি চার ও ২১০টি ছয়। ক্যাচ ধরেছেন ৮৫টি। চারটি উইকেট রয়েছে, সেরা বোলিং ২৫ রানে ২ উইকেট। ২০১৬ সালের আইপিএলে বিরাট ১৬ ম্যাচে ৮১-র উপর গড় রেখে ৯৭৩ রান করেছিলেন। সেই বছরই চারটি শতরান ও সাতটি হাফ সেঞ্চুরি হাঁকান, সর্বাধিক ১১৩। বিরাটের অপর শতরানটি আসে ২০১৯ সালে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+