IPL 2022: বিরাট কোহলি রানের বদলে উপহার দিচ্ছেন মিম! আইপিএলে পাঁচ বছর পর পেলেন 'গোল্ডেন ডাক'

কোনও ব্যাটার প্রথম বলেই আউট হলে তাকে বলা হয় গোল্ডেন ডাক। পাঁচ বছর পর তাই অর্জন করলেন আইপিএলের ইতিহাসের সর্বাধিক রানের মালিক বিরাট কোহলি। লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে তিনে নেমে প্রথম ওভারের শেষ বলেই তিনি দুষ্মন্ত চামিরার শিকার হলেন। যা দেখে স্বাভাবিকভাবেই হতাশ বিরাট-ভক্তরা। সোশ্যাল মিডিয়ায় আসতে শুরু করেছে বিভিন্ন মিম।

প্রথম বলেই আউট

অফ স্টাম্পের বাইরে খাটো লেংথের বলটি শরীর থেকে অনেক দূরে থাকলেও আগ্রাসী শট খেলতে গিয়েছিলেন বিরাট কোহলি। আগের বলেই আউট হয়েছেন অনুজ রাওয়াত। নেমেই চালিয়ে খেলতে গিয়ে দলকে বিপদে ফেলে দেন বিরাট। ব্যাকওয়ার্ড পয়েন্টে কোহলির ক্যাচ গিয়ে জমা পড়ে দীপক হুডার হাতে। বিরাট আউট হতেই প্রথম ওভারের শেষে আরসিবির স্কোর দাঁড়ায় ২ উইকেটে ৭। চামিরার তৃতীয় বলে চার মারার পর ফের বড় শট খেলতে গিয়ে ব্যক্তিগত ৫ বলে ৪ রান করে আউট হন ওপেনার অনুজ রাওয়াত।

পাঁচ বছর পর

আইপিএলে এই নিয়ে চতুর্থবার গোল্ডেন ডাক বসল বিরাটের নামের পাশে। ২০০৮ সালে তিনি বেঙ্গালুরুতে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে প্রথম বলে শূন্য রানে আউট হয়েছিলেন, বোলার ছিলেন আশিস নেহরা। ২০১৪ সালে কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে সেই বেঙ্গালুরুতেই গোল্ডেন ডাক নিশ্চিত হয় কোহলির, বোলারের নাম সন্দীপ শর্মা। ২০১৭ সালে ইডেনে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধেও প্রথম বলেই শূন্য রানে আউট হয়ে সাজঘরে ফিরেছিলেন বিরাট, নাথান কুল্টার-নাইলের শিকার হয়ে। সেই ম্যাচে আরসিবি গুটিয়ে গিয়েছিল মাত্র ৪৯ রানে। পাঁচ বছর পর ফের গোল্ডেন ডাকের শাপে বিদ্ধ কোহলি। ২১৪টি আইপিএল ম্যাচে বিরাট কোহলির ৬৪০২ রান রয়েছে, ৫টি শতরান ও ৪২টি অর্ধশতরান-সহ। গত মরশুমেও তিনটি অর্ধশতরান করেছিলেন। এবার তা এখনও অধরা।

রান নেই, মিম আছে

চলতি আইপিএলে বিরাট কোহলির ব্যর্থতাও মাথাব্যথার কারণ হয়ে দাঁড়াচ্ছে। হতাশ ভক্তরা। অন্যরা চাপ সামলাতে সক্ষম হলেও বিরাটের ফর্মে না থাকা টুর্নামেন্ট এগিয়ে চলার ফাঁকে আরসিবির চিন্তা বাড়াবেই। বিরাট সাতটি ম্যাচে মাত্র ১১৯ রান করেছেন, সর্বাধিক ৪৮। গড় ১৯.৮৩। সাতটি ম্যাচে মাত্র ৯৬টি বল খেলতে সক্ষম হয়েছেন কোহলি। স্ট্রাইক রেট ১২৩.৯৫, শূন্যে আউট আজই প্রথম। ৯টি চার ও দুটি ছয় মেরেছেন। পাঞ্জাব কিংসের বিরুদ্ধে প্রথম ম্যাচে ৪১ রানে অপরাজিত ছিলেন। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ৫, কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ১২, মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ৪৮, চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ১ ও দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ১২ রান করার পর আজ শূন্যে আউট। হতাশ ভক্তরা সোশ্যাল মিডিয়ায় লিখছেন, বিরাট রান উপহার না দিয়ে মিম উপহার দিচ্ছেন!

চাপ কাটাচ্ছে আরসিবি

প্রথম ওভারে চামিরা আরসিবি ইনিংসে ধাক্কা দেওয়ার পর দ্বিতীয় ওভারে আবেশ খান ৩ রান দিয়েছিলেন। চামিরার দ্বিতীয় তথা ম্যাচের তৃতীয় ওভারে গ্লেন ম্যাক্সওয়েলের ঝড়ে ১৯ রান ওঠে। ৫ ওভারে আরসিবির স্কোর ছিল ২ উইকেটে ৪৩। ম্যাচের চতুর্থ তথা নিজের প্রথম ওভারে ক্রুণাল পাণ্ডিয়া ৭ রান দিয়েছিলেন। এরপর নিজের দ্বিতীয় ওভারটি করতে এসে প্রথম বলেই তিনি ফেরান বিপজ্জনক ম্যাক্সওয়েলকে। ১১ বলে ২৩ রান করেন অজি অলরাউন্ডার, তিনটি চার ও একটি ছয়ের সাহায্যে। ৪৪ রানে তিন উইকেট হারানোর পর পাওয়ারপ্লে-র ৬ ওভারে আরসিবির স্কোর ছিল ৩ উইকেটে ৪৭। অষ্টম ওভারের দ্বিতীয় বলে সুযশ প্রভুদেশাইকে সাজঘরে ফিরিয়ে দিয়েছেন জেসন হোল্ডার। ৯ বলে ১০ রান করে প্রভুদেশাই আউট হন দলের ৬২ রানের মাথায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+