IPL 2022: আইপিএলে ১৫০ উইকেট ক্লাবে অশ্বিন! কুলদীপের গতিতে চার উইকেট, আরসিবিকে ৩ বছর পর হারাল রাজস্থান

আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে তিন বছর পর জয় পেল রাজস্থান রয়্যালস। টানা পাঁচটি ম্যাচে হারার পর। ফের আরসিবিকে ডোবাল ব্যাটিং। বিরাট কোহলি ওপেন করতে নেমে ব্যর্থ হলেন। ব্যর্থ আরসিবির তারকাখচিত ব্যাটিং লাইন আপই। যার জেরে পুনের এমসিএ স্টেডিয়ামে আরসিবির বিরুদ্ধে সহজ জয় ছিনিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে চলে গেল রাজস্থান রয়্যালস। এবারের আইপিএলে এটাই সবচেয়ে কম রানের পুঁজি নিয়ে জয়। রবিচন্দ্রন অশ্বিন তিন উইকেট নেওয়ার ফাঁকে আইপিএলে ১৫০ উইকেট দখলের নজির গড়লেন। কুলদীপ সেন পেলেন চার উইকেট। ম্যাচের সেরা রিয়ান পরাগ।

বিরাট ব্যাটিং বিপর্যয়

বিরাট ব্যাটিং বিপর্যয়

বিরাট কোহলিকে নিয়ে জয়ের জন্য ১৪৫ রানের টার্গেট তাড়া করতে নামেন আরসিবি অধিনায়ক ফাফ দু প্লেসি। তবে ব্যাটিংয়ে আরসিবির রোগ যে সারেনি তা ফের স্পষ্ট হলো। সানরাইজার্স ম্যাচে ৬৮ রানে গুটিয়ে যাওয়ার পর আজ আরসিবি তোলে ১১৫। এদিন ট্রেন্ট বোল্টের প্রথম ওভারেই দুবার আউট হতে হতে বাঁচেন বিরাট। প্রথম দুটি বলে কোনও রান নিতে পারেননি কোহলি। তৃতীয় বলে স্কোয়্যার লেগে ক্যাচ চলে গিয়েছিল, অল্পের জন্য তা ড্যারিল মিচেলের কাছে পৌঁছায়নি। পরের দুটি বলে কোহলি চার মারলেও দ্বিতীয় চারটি অল্পের জন্য কিপারের হাতে জমা পড়েনি। যদিও এই ভাগ্যের সহায়তার ফায়দা নিতে ব্যর্থ হন বিরাট। দ্বিতীয় ওভারের চতুর্থ বলে প্রসিদ্ধ কৃষ্ণর শর্ট ডেলিভারি সামলাতে পারেননি বিরাট, ক্যাচ চলে যায় রিয়ান পরাগের হাতে। ১০ বলে ৯ রান করে দলের ১০ রানে আউট হন বিরাট। পাওয়ারপ্লে-র ৬ ওভারে ২০টি ডট বল হওয়ায় চাপ বাড়ে আরসিবির উপর, স্কোর ছিল ১ উইকেটে ৩৭। সপ্তম ওভারে দ্বিতীয় ও তৃতীয় বলে কুলদীপ সেনের গতির কাছে পরাস্ত হয়ে উইকেট দিয়ে বসেন দু প্লেসি ও ম্যাক্সওয়েল। আরসিবি অধিনায়ক ২১ বলে ২৩ করেন। ম্যাক্সওয়েল এদিন গোল্ডেন ডাকের মালিক। দশম ওভারের শেষ বলে রজত পাতিদারকে বোল্ড করে আইপিএলে ১৫০তম শিকারটি নিশ্চিত করে ফেলেন রবিচন্দ্রন অশ্বিন। পাতিদার ১৬ বলে ১৬ রান করে আউট হন ৫৮ রানের মাথায়।

১১৫ রানেই শেষ

১১৫ রানেই শেষ

এরপর নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে আরসিবি। বড় পার্টনারশিপ না হওয়ায় ম্যাচ থেকে হারিয়েও যেতে থাকে। ১১.৪ ওভারে সুযশ প্রভুদেশাই ৭ বলে ২ রান করে অশ্বিনের দ্বিতীয় শিকার, আউট হন দলের ৬৬ রানের মাথায়। ১২.৪ ওভারে ৭২ রানে পড়ে ষষ্ঠ উইকেট। ৪ বলে ৬ রান করে রান আউট হন দীনেশ কার্তিক। ১৫.৪ ওভারে শাহবাজ আহমেদ ২৭ বলে ১৭ করে অশ্বিনের তৃতীয় শিকার হন। ৯২ রানে সপ্তম উইকেট পড়ার পর অষ্টম উইকেটটি পড়ে ১০২ রানে। ১৬.৪ ওভারে ব্যক্তিগত ১৩ বলে ১৮ রান করে কুলদীপ সেনের তৃতীয় শিকার হন ওয়ানিন্দু হাসারঙ্গা। নিজের বলেই হাসারঙ্গার ক্য়াচ ধরেন কুলদীপ। ১৭.৪ ওভারে দলের ১০৭ রানের মাথায় মহম্মদ সিরাজ ৫ বলে ৫ করে প্রসিদ্ধ কৃষ্ণর বলে আউট হন। শেষ ওভারে ১১ বলে ৮ রান করা হর্ষল প্যাটেলকে আউট করে নিজের চতুর্থ উইকেটটি নেন কুলদীপ সেন। ১৯.৩ ওভারে ১১৫ রানে গুটিয়ে যায় আরসিবি।

কুলদীপ-অশ্বিনের কামাল

কুলদীপ সেন ৩.৩ ওভারে মাত্র ২০ রান দিয়ে চারটি উইকেট নেন। রবিচন্দ্রন অশ্বিন ৪ ওভারে ১৭ রান দিয়ে তিনটি উইকেট নেন। এর আগে, টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪৪ রান তুলেছিল। রিয়ান পরাগ ৩১ বলে সর্বাধিক ৫৬ রানে অপরাজিত থাকেন। অধিনায়ক সঞ্জু স্যামসন ২১ বলে ৫৭ রান করেন। মহম্মদ সিরাজ, জশ হ্যাজলউড ও ওয়ানিন্দু হাসারঙ্গা দুটি করে উইকেট দখল করেন। হর্ষল প্যাটেল ১ উইকেট পান, রাজস্থান ইনিংসের শেষে তিনি রিয়ান পরাগের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময়েও জড়িয়ে পড়েন। পরে ফিল্ডিং করতে নেমে পরাগ ধরলেন চারটি ক্যাচ।

শীর্ষে রাজস্থান

শীর্ষে রাজস্থান

রাজস্থান রয়্যালস ৮ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে চলে গেল পয়েন্ট তালিকার শীর্ষে। নেট রান রেট ০.৫৬১। ব্যাটিং আর খারাপ ফিল্ডিংকেই পরাজয়ের জন্য দুষেছেন দু প্লেসি। তিনি বলেন, আমাদের টপ অর্ডার ব্যাটিংয়ে মেরামতির প্রয়োজন রয়েছে। অন্তত একজন যাতে শেষ অবধি থাকেন সেই পরিকল্পনা করেই এগোতে হবে। শেষ তিন ইনিংসে বিরাটের স্কোর ০,০ ও ৯। তাঁর পাশে দাঁড়িয়েছেন আরসিবি অধিনায়ক। তাঁর কথায়, এমন পরিস্থিতির মধ্যে দিয়ে সকলকেই যেতে হয়। বিরাটকে আজ ওপেনও করানো হয়েছে। বিরাটের আত্মবিশ্বাস ও রানে ফেরা সময়ের অপেক্ষা বলেই মত দু প্লেসির। অন্যদিকে, চোটের কারণে বাইরে থাকতে হয়েছিল কুলদীপ সেনকে। আজ দলে ফিরেই চার উইকেট নিয়ে ম্যাচ জেতানো পারফরম্যান্সে সন্তুষ্ট তিনি। কুলদীপ জানালেন, বিরতিতে ঠিক করা হয়েছিল সঠিক লাইন ও লেংথ বজায় রেখে বোলিং করা হবে। সেই পরিকল্পনাতেই বাজিমাত রাজস্থানের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+