IPL 2022: আইপিএলের ম্যাচে 'কিস ক্যাম'! পুনের গ্যালারিতে চুম্বনরত যুগলের ভিডিও থেকে মিমের বন্যা

আইপিএলের ম্যাচে পুনের এমসিএ স্টেডিয়ামে গতকাল গুজরাত টাইটান্স দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে পয়েন্ট তালিকার তৃতীয় স্থানে রয়েছে। চারে রয়েছে দিল্লি ক্যাপিটালস। জমজমাট ম্যাচ চলার ফাঁকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি দৃশ্য। তৈরি হয়েছে প্রচুর মিম। ক্রিকেটপ্রেমীরা মুগ্ধ ক্যামেরাপার্সনের পারফরম্যান্সেও। এমনকী ক্যামেরারও নতুন নাম দিয়ে ফেলেছেন তাঁরা।

পুনের গ্যালারিতে চুম্বনরত যুগলের ভিডিও থেকে মিমের বন্যা

(ছবি- টুইটার)

খেলা চলার সময় গ্যালারিতে দর্শকদের মেজাজ ধরা পড়ে ক্যামেরায়। তা ভাইরাল হতে সময় লাগে না। গত নভেম্বরে কানপুরে ভারত-নিউজিল্যান্ড টেস্ট চলার সময় মুখে গুটখা চিবানোর সময় ভাইরাল হয়েছিলেন এক যুবক। পাশে বসা তরুণীকে দেখে তাঁদের যুগল ভেবেও সোশ্যাল মিডিয়ায় নানা মিম ছড়িয়ে পড়েছিল। যদিও পরে 'গুটখা গাই' বলে ভাইরাল ওই ব্যক্তি জানিয়েছিলেন, তিনি সুপারি চিবোচ্ছিলেন এবং বোনকে নিয়ে তিনি খেলা দেখতে গিয়েছিলেন। বাস্তব হলো, গ্যালারিতে দর্শকদের ছবি কখনও স্থির ফ্রেমে, কখনও বা প্যান করে দেখানো হয়। তাতে চিত্তাকর্ষক কিছু দেখলেই তৈরি হয় মিম, অনেক সময় বাস্তবটা না জেনেও অনেকে মন্তব্য করে বসেন।

পুনের গ্যালারিতে চুম্বনরত যুগলের ভিডিও থেকে মিমের বন্যা

(ছবি- টুইটার)

বিদেশে খেলা চলাকালীন গ্যালারিতে প্রেম নিবেদন থেকে চুম্বনের ছবি প্রায়ই দেখানো হয়। কিন্তু ভারতের মাটিতে গ্যালারিতে বসে চুম্বনের ছবি সচরাচর দেখা যায় না। তবে মহিলা দর্শক, এমনকী যুগলদের দিকে ক্যামেরাপার্সনদের নজর থাকে। দর্শকদের অভিব্যক্তি দেখানো হয় স্লো মোশনেও। গতকাল পুনেয় ম্যাচ চলাকালীন এক যুগলের চুম্বনের ছবি ভাইরাল হয়েছে। দিল্লি ক্যাপিটালসের স্কোর তখন ৪ ওভারে ১ উইকেটে ৩২। ওভার পরিবর্তনের সময় দেখা গিয়েছে দর্শকাসনে বসা তরুণ-তরুণী গভীর চুম্বনে মত্ত। তাঁদের সামনের আসনে যাঁরা বসে রয়েছেন তাঁদের কোনও হেলদোল নেই। কিন্তু ওই চুম্বনরতন যুগলদের কীর্তি দেখে ওই তরুণীর পাশে বসা মহিলাকে অন্য দিকে মুখ ফিরিয়ে থাকতে দেখা গিয়েছে।

যে ক্যামেরাপার্সন এই দৃশ্যটি ফ্রেমবন্দি করেছেন তাঁর প্রশংসায় সরব হয়েছেন নেটিজেনরা। খেলার মাঠে আধুনিক ক্যামেরা দেখা যায়। যেমন স্পাইডার ক্যামের বিপুল জনপ্রিয়তা। চুম্বনের ছবি যে ক্যামেরায় উঠেছে তাঁকে নেটাগরিকরা নাম দিয়েছেন কিস ক্যাম (Kiss Cam)। কেউ আবার লিখেছেন, আইপিএল সত্যিই এবার গ্লোবাল হলো। সবমিলিয়ে নেটে এই দৃশ্য দেখে মিমের বন্যা।

আইপিএলে আজ চেন্নাই সুপার কিংস মুখোমুখি হবে পাঞ্জাব কিংসের। এই ম্যাচেও এমন কোনও দৃশ্য দেখা যাবে কিনা তা নিয়েও চর্চা তুঙ্গে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+