Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

IPL 2022: উথাপ্পার সঙ্গে বিধ্বংসী চারে নামা দুবে! আরসিবির সামনে রানের পাহাড় চেন্নাই সুপার কিংসের

চলতি আইপিএলে দলগত সর্বাধিক রানটি আজ করল চেন্নাই সুপার কিংস। ফলে এবারের আইপিএলের সর্বাধিক রান তাড়া করতে হবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে। নির্ধারিত ২০ ওভারে সিএসকে ৪ উইকেটে ২১৬ রান তুলেছে । শিবম দুবে করেন ৪৬ বলে সর্বাধিক ৯৫ রান। তাঁর ইনিংসে রয়েছে ৫টি চার ও ৮টি ছয়। রবিন উথাপ্পা আউট হন ৮৮ রানে। ৩ ওভারে ৩৫ রান দিয়ে দুটি উইকেট নিয়েছেন ওয়ানিন্দু হাসারঙ্গা। আইপিএলে প্রথম কোনও ইনিংসে এতগুলি ছক্কা হাঁকালেন সিএসকে ব্যাটাররা।

আরসিবির সামনে রানের পাহাড় চেন্নাই সুপার কিংসের

টস জিতে চেন্নাই সুপার কিংসকে ব্যাট করতে পাঠিয়েছিলেন আরসিবি অধিনায়ক ফাফ দু প্লেসি। বোনের প্রয়াণের কারণে বাড়ি ফিরে গিয়েছেন হর্ষল প্যাটেল। আরসিবির বোলিং যে তাতে কতটা দুর্বল হয়েছে এদিনের ম্যাচ তার প্রমাণ। ৩.৪ ওভারে ১৬ বলে ১৭ রান করে জস হ্যাজলউডের বলে লেগ বিফোর হন ঋতুরাজ গায়কোয়াড়। ১৯ রানে পড়ে সিএসকের প্রথম উইকেট। ৬.৪ ওভারে ৩৬ রানের মাথায় দ্বিতীয় উইকেট পড়ে। অভিষেক ম্যাচে সুযশ প্রভুদেশাইয়ের দুরন্ত ফিল্ডিংয়ে মঈন আলি রান আউট হন ৮ বলে তিন রান করে।

আরসিবির সামনে রানের পাহাড় চেন্নাই সুপার কিংসের

ফর্মে থাকা শিবম দুবেকে চারে পাঠিয়েই এদিন বাজিমাত করে চেন্নাই সুপার কিংস। রবিন উথাপ্পার সঙ্গে তাঁর ঝোড়ো পার্টনারশিপ চেন্নাই সুপার কিংসকে বড় রান তুলতে সাহায্য করে। এদিন দুবে তাঁর আইপিএল কেরিয়ারে ব্যক্তিগত সর্বাধিক রান করলেন। ১৫,৩ ওভারে উথাপ্পা-দুবের পার্টনারশিপে ১০০ রান উঠে আসে। ১৭তম ওভারে ব্যক্তিগত ৮১ রানের মাথায় মহম্মদ সিরাজের বলে জীবন পান উথাপ্পা। ফিল্ডার তাঁর ক্যাচ তালুবন্দি করলেও সিরাজের ওভারস্টেপিংয়ের কারণে নো বল ধরা পড়ে। সিএসকের পাওয়ারপ্লের ৬ ওভারে স্কোর ছিল ১ উইকেটে ৩৫। ৮.৪ ওভারে হয় ৫০। ১০ ওভারের শেষে স্কোর ছিল ২ উইকেটে ৬০। সিএসকের ১০০ রান পূর্ণ হয় ১৩তম ওভারের শেষ বলে। দেড়শো আসে ১৬.২ ওভারে। স্ট্র্যাটেজিক টাইম আউটের পরই রান তোলার গতি আরও বাড়ে সিএসকের।

 আরসিবির সামনে রানের পাহাড় চেন্নাই সুপার কিংসের

১১তম ওভারে ওয়ানিন্দু হাসারঙ্গা দেন ১৩। শাহবাজ আহমেদ ১২তম ওভারে দেন ১৩। ১৩তম ওভারে গ্লেন ম্যাক্সওয়েলের বলে তিনটি ছক্কা মারেন উথাপ্পা, ওঠে ১৯ রান। ১৪তম ওভারে হাসারঙ্গা দেন ১৩। ১৫তম ওভারে আকাশ দীপ দেন ১৫, ১৬তম ওভারে হ্যাজলউড দেন ১২, ১৭তম ওভারে সিরাজ দেন ১৮ রান। ১৮তম ওভারে আকাশ দীপ ২৪ রান দিয়ে বসেন। ১৯তম ওভারে দুশো পেরিয়ে যায় সিএসকে।হাসারঙ্গা এরপর পরপর দুই বলে ফেরান উথাপ্পা ও রবীন্দ্র জাদেজাকে।

উথাপ্পা ও দুবের জুটিতে ওঠে ৭৪ বলে ১৬৫ রান, যার মধ্যে উথাপ্পার অবদান ৩৪ বলে ৭৪ এবং দুবের ৪০ বলে ৮০। উথাপ্পা ৩৩ বলে ও দুবে ৩০ বলে অর্ধশতরান পূর্ণ করেছিলেন। কেরিয়ারের ২৭তম অর্ধশতরান পূর্ণ করার পাশাপাশি আইপিএলে ব্যক্তিগত সর্বাধিক রান করলেন উথাপ্পা। ৪টি চার ও ৯টি ছয়ের সাহায্যে তিনি করেন ৫০ বলে ৮৮। রবীন্দ্র জাদেজা নেমেই বড় শট খেলতে গিয়ে প্রথম বলেই শূন্য রানে আউট হন। শেষ ওভারে জশ হ্যাজলউডের প্রথম ও চতুর্থ বলে ছক্কা মারলেও শেষ বলে ছক্কা মেরে শতরান পূর্ণ করতে পারলেন না শিবম দুবে। চেনা মাঠে সোজা লাইন বরাবর হিট নিয়েই বড় রান পেয়েছেন বলে জানান তিনি। ধোনি পরামর্শ দিয়েছিলেন মাথা ঠাণ্ডা রেখে শেষ বলটি ভালো করে দেখে মারার জন্য। জশ হ্যাজলউড আরসিবি-অভিষেকে ৪ ওভারে ৩৩ রান দিয়ে ১ উইকেট নেন। মহম্মদ সিরাজ ৪ ওভারে ৩৭, আকাশ দীপ চার ওভারে ৫৮, গ্লেন ম্যাক্সওয়েল ৩ ওভারে ২৯ ও শাহবাজ আহমেদ ২ ওভারে ১৮ রান দেন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+