Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

IPL 2022: দক্ষিণ আফ্রিকা সিরিজে উমরান ভারতীয় দলে আসছেন, সুযোগের অপেক্ষায় আরও কোন ৩ ক্রিকেটার?

আইপিএলের মধ্যে জল্পনা চলছে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি ২০ সিরিজের দল নির্বাচন নিয়ে। আগামীকাল দল ঘোষণা করা হবে বলে জানা যাচ্ছে। আজ রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্স চলতি আইপিএলে শেষ ম্যাচ খেলবে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে। কাল শেষ হচ্ছে লিগ পর্ব। কয়েকজন তারকাকে বিশ্রাম দিয়ে আইপিএলে নজরকাড়া ক্রিকেটারদের দেখে নিতে চাইছে চেতন শর্মার নেতৃত্বাধীন জাতীয় নির্বাচকমণ্ডলী। এই সিরিজের প্রথম ম্যাচ জিতলে টানা ১৩টি টি ২০ আন্তর্জাতিক জেতার বিশ্বরেকর্ড গড়তে পারবে ভারত।

এগিয়ে উমরান

এগিয়ে উমরান

সুযোগ পাওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন উমরান মালিক। সানরাইজার্স হায়দরাবাদ দলের ব্যাটিং কোচ ব্রায়ান লারা থেকে প্রাক্তন ভারত অধিনায়ক সুনীল গাভাসকর উমরানের পক্ষে জোর সওয়াল করেছেন। ব্রায়ান লারা বলেছেন, উমরান প্রথম যখন শুরু করেন তখন তাঁকে গতি দেখে আমার ফিডেল এডওয়ার্ডসের কথা মনে পড়েছিল। আমি নিশ্চিত উমরান অদূর ভবিষ্যতেই জাতীয় দলে খেলবেন। গতির চেয়েও উমরানের অভ্রান্ত নিশানা তাঁকে মুগ্ধ করেছে বলে জানিয়েছেন গাভাসকর। তিনি বলেন, যাঁরা এমন গতিতে বল করেন তাঁদের অনেকেরই বলের অভিমুখের উপর নিয়ন্ত্রণ থাকে না। কিন্তু উমরান খুব কম ওয়াইড বল করে থাকেন। লেগ সাইডে ওয়াইড না দেওয়ার বিষয়টি নিশ্চিত করে ফেললে তিনি আরও বিপজ্জনক হয়ে উঠবেন। সেক্ষেত্রে তিনি স্টাম্প লক্ষ্য করে বল করবেন। গতিময় বলে সব সময় স্ট্রেট খেলা সহজ হবে না ব্যাটারদের পক্ষে। উইকেট-টু-উইকেট বল করলে উমরানকে সামলানো কার্যত সাধ্যের বাইরে চলে যাবে। উমরানকে ইংল্যান্ড সফরের টেস্ট ও সীমিত ওভারের দলে রাখার পক্ষে সওয়াল করেন সানি।

তিলকের জন্য খুলছে দরজা

তিলকের জন্য খুলছে দরজা

রোহিত শর্মার দলে সবচেয়ে উজ্জ্বল প্রতিভা তিলক বর্মায় মুগ্ধ সুনীল গাভাসকর। রোহিতের মতো সানি আগেই বলেছেন, ভারতের অনূর্ধ্ব ১৯ দলে খেলা হায়দরাবাদের এই ব্যাটার ভারতীয় দলে সব ফরম্যাটেই খেলার যোগ্য। গাভাসকরের কথায়, তিলকের ব্যাটিংয়ে প্রাথমিক সব কিছু ঠিকঠাক রয়েছে। বেসিকস ঠিক থাকলে এবং তার সঙ্গে টেম্পারামেন্টের ভালো তালমিল থাকলে তা ব্যাটিংয়ে সাফল্য এনে দেয়। যেটা এই মুহূর্তে তিলকের ব্যাটিংয়ে ভালোভাবেই রয়েছে। আশা করব, তিলক এটি চালিয়ে যেতে পারবেন। রোহিত ঠিকই বলেছেন যে, তিলক দেশের হয়ে তিন ফরম্যাটের প্লেয়ার হওয়ার যোগ্য। তবে আরও পরিশ্রম চালিয়ে যেতে হবে তাঁকে। ফিটনেস ধরে রেখে, টেকনিকের আরও কিছুটা উন্নতি ঘটিয়ে রোহিতের বক্তব্যকে সত্য প্রমাণের ভার তিলকেরই কাঁধে।

অর্শদীপকে চান ভাজ্জি-শাস্ত্রী

অর্শদীপকে চান ভাজ্জি-শাস্ত্রী

হরভজন সিং প্রশংসা করেছেন পাঞ্জাব কিংসের পেসার অর্শদীপ সিংয়ের। অর্শদীপের মাপা ইয়র্কার ডেথ ওভারে কাজ কঠিন করে দিয়েছে ব্যাটারদের। হরভজন বলেন, অর্শদীপ নির্ভীক বোলার, এটা সবচেয়ে ভালো লাগে। সেই সঙ্গে রয়েছে সিংহ হৃদয়। অনেকে চাপের পরিস্থিতিতে নুইয়ে পড়েন, কিন্তু অর্শদীপকে দেখা গিয়েছে বারবার চাপের মুখেও সপ্রতিভ থাকতে। চাপের মুখে ভালো করার আত্মবিশ্বাস তাঁর রয়েছে। কাগিসো রাবাডার বিশ্বমানের বোলারকেও এগিয়ে গিয়ে পরামর্শ দিয়েছেন অর্শদীপ। এতে বোঝা যায় খেলার সঙ্গে তিনি কতটা নিবিড় হয়ে থাকেন এবং সিনিয়রকে পরামর্শ দিতে কুণ্ঠাবোধ করেন না। ডেথ ওভারে ভালো ইয়র্কার দিতে পারেন। আমার মনে হয়, ভারতীয় দলে এমন বাঁহাতি পেসারের থাকা অবশ্যই দরকার। অর্শদীপ যেভাবে চাপের মুখেও বারবার ভালো পারফরম্যান্স উপহার দিচ্ছেন তার প্রশংসা করেছেন প্রাক্তন ভারতীয় কোচ রবি শাস্ত্রীও। বিশেষ করে তাঁর ভালো লেগেছে যেভাবে ডেথ ওভারে স্নায়ুচাপ নিয়ন্ত্রণে রাখেন অর্শদীপ। ভাজ্জির মতো শাস্ত্রীও নিশ্চিত অর্শদীপের ভারতীয় দলে আসা সময়ের অপেক্ষা।

রাহুলের হয়ে সওয়াল

রাহুলের হয়ে সওয়াল

রাহুল ত্রিপাঠীকে নিয়ে আশাবাদী ম্যাথু হেডেন। সানরাইজার্স হায়দরাবাদের হয়ে চলতি বছর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন কলকাতা নাইট রাইডার্সের এই প্রাক্তনী। হেডেনের কথায়, যে দায়িত্বশীলতার পরিচয় দিয়ে যেভাবে শট খেলছেন রাহুল তা প্রশংসনীয়। আন্তর্জাতিক ক্রিকেটে সাফল্য পাওয়ার গুণ তাঁর মধ্যে বর্তমান। উইকেটের দুই দিকেই দারুণ শট মারতে দক্ষ, ডেঞ্জারাস স্ট্রাইকার! সবচেয়ে ভালো লেগেছে, যে দক্ষতার সঙ্গে তিনি শর্ট পিচ বলগুলিকে অবলীলায় সামলান। অস্ট্রেলিয়ার বাউন্সি পিচে টি ২০ বিশ্বকাপে তাঁর এই দক্ষতা খুব কার্যকরী হতে পারে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+