IPL 2022: আইপিএলে হায়দরাবাদের বিরুদ্ধে পাঞ্জাবের হাড্ডাহাড্ডি লড়াইয়ের অপেক্ষা, দ্বৈরথে এগিয়ে কারা?

আইপিএলে রবিবারও রয়েছে দুটি ম্যাচ। কাল মুম্বইয়ের ডি ওয়াই পাতিল স্টেডিয়ামে বিকেল সাড়ে তিনটে থেকে মুখোমুখি হবে পাঞ্জাব কিংস ও সানরাইজার্স হায়দরাবাদ। অরেঞ্জ আর্মি নামবে টানা চতুর্থ ম্যাচে জয়ের লক্ষ্যে। তবে কেন উইলিয়ামসনের দলকে কড়া চ্যালেঞ্জ দিতে প্রস্তুত পয়েন্ট তালিকায় এগিয়ে থাকা ময়াঙ্ক আগরওয়ালের দল।

হায়দরাবাদের বিরুদ্ধে পাঞ্জাবের হাড্ডাহাড্ডি লড়াইয়ের অপেক্ষা

আইপিএলে পাঞ্জাব ও হায়দরাবাদ মুখোমুখি হয়েছে ১৮টি ম্যাচে। এর মধ্যে ১২টিতে জিতেছে হায়দরাবাদ, ৬টিতে পাঞ্জাবের জয়। শেষ পাঁচটি সাক্ষাতে ৩-২ ব্যবধানে এগিয়ে অরেঞ্জ আর্মি। গত বছরের আইপিএলে দুই দলই একটি করে ম্যাচ জিতেছিল। প্রথম সাক্ষাতে চেন্নাইয়ে সানরাইজার্স হায়দরাবাদ জিতেছিল ৯ উইকেটে, ফিরতি সাক্ষাতে ৫ রানে জিতে মধুর প্রতিশোধ নেয় পাঞ্জাব কিংস। চলতি আইপিএলে পাঞ্জাব কিংস ও সানরাইজার্স হায়দরাবাদ ৫টি করে ম্যাচ খেলেছে, দুই দলের দখলেই রয়েছে ৬ পয়েন্ট। নেট রান রেটে পাঞ্জাব এগিয়ে হায়দরাবাদের চেয়ে। পয়েন্ট তালিকায় ময়াঙ্ক আগরওয়ালের দল রয়েছে চারে (আরসিবি বনাম দিল্লি ম্যাচের ফলাফল নির্ধারিত হওয়ার আগে), সাত নম্বরে রয়েছে হায়দরাবাদ।

হায়দরাবাদের বিরুদ্ধে পাঞ্জাবের হাড্ডাহাড্ডি লড়াইয়ের অপেক্ষা

সানরাইজার্স হায়দরাবাদ প্রথম দুটি ম্যাচে পরাস্ত হওয়ার পর জয়ের হ্যাটট্রিক সেরে ফেলেছে ইতিমধ্যেই। বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংয়েও চেনা ছন্দে দেখা যাচ্ছে অরেঞ্জ আর্মির ক্রিকেটারদের। নিশ্চিতভাবেই তারা জয়ের ধারাবাহিকতা বজায় রাখতে চাইবে। তবে সানরাইজার্সের বোলারদের বড় পরীক্ষার মুখে পড়তে হবে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে। পাঞ্জাব কিংস ৫টি ম্যাচের চারটিতেই পাওয়ারপ্লেতে ওভারপিছু ১০ রান করে তুলেছে, চারটি ম্যাচে ১৮০ বা তার বেশি রান তুলেছে। পাঞ্জাব কিংসের বোলিং বিভাগটা অনেকটাই নির্ভর করছে কাগিসো রাবাডা ও রাহুল চাহারের উপর। এই দুজন মিলে পেয়েছেন ১৩ উইকেট। অলরাউন্ডার ওডিয়ান স্মিথ ৬টি উইকেট পেলেও ইকনমি ১২.১৪। অর্শদীপ সিং, বৈভব অরোরা কৃপণ বোলিং করলেও কাঙ্ক্ষিত উইকেট লাভ করতে পারছেন না। সানরাইজার্সের বোলাররা অবশ্য দারুণ ছন্দে রয়েছেন। ভুবনেশ্বর কুমার, টি নটরাজনের পাশাপাশি উমরান মালিকের এক্সপ্রেস গতিও সমস্যায় ফেলতে পারে পাঞ্জাবকে।

হায়দরাবাদের বিরুদ্ধে পাঞ্জাবের হাড্ডাহাড্ডি লড়াইয়ের অপেক্ষা

দুই দলের প্রথম একাদশে রদবদলের সম্ভাবনা বিশেষ নেই। ওয়াশিংটন সুন্দরকে এই ম্যাচেও পাবে না সানরাইজার্স, সেই ইঙ্গিত মিলেছিল হেড কোচ টম মুডির কথায়। শিখর ধাওয়ান দাঁড়িয়ে বড় মাইলস্টোনের সামনে। আর ১৯ রান করলেই বিরাট কোহলির পর দ্বিতীয় ব্যাটার হিসেবে আইপিএলে ৬ হাজার রান পূর্ণ করবেন তিনি।

সানরাইজার্স হায়দরাবাদের সম্ভাব্য একাদশ- অভিষেক শর্মা, কেন উইলিয়ামসন (অধিনায়ক), রাহুল ত্রিপাঠী, এইডেন মার্করাম, নিকোলাস পুরাণ (উইকেটকিপার), শশাঙ্ক সিং, মার্কো জানসেন, জগদীশা সুচিথ, ভুবনেশ্বর কুমার, উমরান মালিক, টি নটরাজন।

পাঞ্জাব কিংসের সম্ভাব্য একাদশ- ময়াঙ্ক আগরওয়াল (অধিনায়ক), শিখর ধাওয়ান, জনি বেয়ারস্টো, লিয়াম লিভিংস্টোন, জিতেশ শর্মা (উইকেটকিপার), শাহরুখ খান, ওডিয়ান স্মিথ, কাগিসো রাবাডা, রাহুল চাহার, বৈভব অরোরা, অর্শদীপ সিং।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+