IPL 2022: উমরান মালিক আইপিএলে গতির এক্সপ্রেস ছুটিয়ে গড়লেন নজির, তবে শন টেটের রেকর্ড আপাতত অক্ষত

আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের ম্যাচ থাকলেই নজরে থাকে উমরান মালিকের গতি। ইতিমধ্যেই ভারতীয় বোলারদের মধ্যে আইপিএলে দ্রুততম বল করার নজির গড়েছেন উমরান মালিক। আজ অল্পের জন্য ভাঙতে পারলেন না শন টেটের সর্বকালীন রেকর্ডটি। সকলে যখন অপেক্ষায় ছিলেন উমরান মালিকের ঘণ্টায় ১৫৫ কিলোমিটার বেগের বল দেখার অপেক্ষায়, সেই প্রত্যাশাকেও এদিন ছাপিয়ে গেল উমরানের গতি।

নজিরের ফুলঝুরি

আজ দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে প্রথমে ১৫৪.৮ কিলোমিটার বেগের বলটি করে চলতি আইপিএলে নয়া নজির গড়েন উমরান মালিক। তিনি পিছনে ফেলেন লকি ফার্গুসনকে। ফার্গুসনের সঙ্গে উমরানের গতির লড়াই এখন বেশ উপভোগ্য হয়ে দাঁড়িয়েছে। এরপর একে একে নিজের নজিরকে ছাপিয়ে যেতে থাকেন উমরান। কখনও বলের গতিবেগ দাঁড়াল প্রতি ঘণ্টায় ১৫৬ কিলোমিটার। তার ঠিক আগের বলে চলতি আইপিএলে দ্রুততম তথা আইপিএলের ইতিহাসে দ্বিতীয় দ্রুততম বলটি করে ফেলে নয়া নজির গড়েন তিনি।

একের পর এক রেকর্ড ভেঙে

উমরান মালিক আগেই জানিয়েছিলেন চলতি আইপিএলে প্রতি ঘণ্টায় ১৫৫ কিলোমিটার বেগে বল করবেন। আজ সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচে তিনি তিনবার সেই লক্ষ্যে পৌঁছে গেলেন। আইপিএলে প্রতি ঘণ্টায় ১৫৭.৭১ কিলোমিটার বেগে বল করার রেকর্ড রয়েছে শন টেটের দখলে। আজ আইপিএলের ইতিহাসে দ্বিতীয় বোলার হিসেবে ১৫৭-তে পৌঁছেও অল্পের জন্য সেই রেকর্ডটি অধরাই রয়ে গেল উমরানের। যদিও পরের ম্যাচে বা আগামী ম্যাচগুলিতেই তিনি সেই রেকর্ড ভাঙতে পারেন কিনা সেটা দেখার। শন টেট অবশ্য অস্ট্রেলিয়ার মাটিতে সবচেয়ে বেশি ঘণ্টায় ১৬০.৭ কিলোমিটার বেগেও বল করেছেন। তবে উমরান যেভাবে লাগাতার গতির ঝড় তুলছেন তার প্রশংসা করছে ক্রিকেটবিশ্ব। ডেল স্টেইনকে বোলিং কোচ হিসেবে পাওয়াও তাঁর কেরিয়ারে ইতিবাচক হচ্ছে বলে মত অনেকের।

অল্পের জন্য বাঁচলেন টেট

আইপিএলে সবচেয়ে জোরে বল করা বোলারদের তালিকার শীর্ষে শন টেট (১৫৭.৭১ কিমি. প্রতি ঘণ্টায়), তারপর উমরান মালিক (১৫৭ কিমি. প্রতি ঘণ্টায়), আনরিখ নরকিয়া (১৫৬.২২ কিমি. প্রতি ঘণ্টায়), উমরান মালিক (১৫৫.৬ কিমি. প্রতি ঘণ্টায়), আনরিখ নরকিয়া (১৫৫.২১ কিমি. প্রতি ঘণ্টায়) এবং উমরান মালিক (১৫৪.৮০ কিলোমিটার প্রতি ঘণ্টায়)। অর্থাৎ বোঝাই যাচ্ছে উমরান ধারাবাহিকভাবে কীভাবে এক্সপ্রেস গতিতে বল করছেন।

উমরান উইকেটহীন

উমরান উইকেটহীন

এদিন উমরান যে ১৫৭ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে বলটি করেছেন সেটি রভম্যান পাওয়েলের ব্যাটে লেগে প্রতি ঘণ্টায় ২৫৭ কিলোমিটার বেগে বাউন্ডারিতে আছড়ে পড়ে। পরের ১৫৬ কিলোমিটার প্রতি ঘণ্টার বেগের বলটিতেও অবলীলায় চার মারেন রভম্যান পাওয়েল। উমরান এদিন ৪ ওভারে ৫২ রান দিয়ে কোনও উইকেট পাননি। তাঁকে এদিন তুলোধনা করেছেন ডেভিড ওয়ার্নার ও রভম্যান পাওয়েল। চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধেও তিনি ৪৮ রান দিয়ে কোনও উইকেট পাননি। ফলে গতির রেকর্ড গড়লেও আপাতত টানা দুটি ম্যাচ উমরান উইকেটহীন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+