IPL 2022: আরসিবি মাত্র ৬৮! জানসেন-নটরাজন দুরন্ত, টানা পঞ্চম জয়ের দিকে সানরাইজার্স হায়দরাবাদ

আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের টানা পঞ্চম জয় ছিনিয়ে নেওয়ার সম্ভাবনা যথেষ্ট উজ্জ্বল। আজ মুম্বইয়ের ব্র্যাবোর্ন স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ১৬.১ ওভারে মাত্র ৬৮ রানেই গুটিয়ে গেল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। মাত্র দুজন ব্যাটার দুই অঙ্কের রান পেয়েছেন। মার্কো জানসেন ও টি নটরাজন পেয়েছেন তিনটি করে উইকেট।

২৩ এপ্রিলের লজ্জা

২৩ এপ্রিলের লজ্জা

২৩ এপ্রিল দিনটি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের কাছে স্মরণীয়। একদিকে যেমন এই দিনেই ২০১৩ সালে আরসিবি পুনে ওয়ারিয়র্সের বিরুদ্ধে তাদের সর্বাধিক স্কোর ৫ উইকেটে ২৬৩ রান তুলে ১৩০ রানে জিতেছিল, তেমনই ২০১৭ সালে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ইডেনে ৯.৪ ওভারে মাত্র ৪৯ রানে গুটিয়ে গিয়েছিল। সেই ম্যাচের মতো আজও বিরাট কোহলি পেলেন গোল্ডেন ডাক। আজকের ম্যাচেও ব্যাটিং ভরাডুবির সাক্ষী থাকল আরসিবি।

দলগত দ্বিতীয় সর্বনিম্ন

দলগত দ্বিতীয় সর্বনিম্ন

আইপিএলের ইতিহাসে দলগত কম রানের তালিকায় আরসিবির এদিনের স্কোর রইল ষষ্ঠ স্থানে। এটি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের দ্বিতীয় সর্বনিম্ন রান। আইপিএলে দলগত সবচেয়ে কম রানের (৪৯) নজিরও রয়েছে আরসিবির দখলে। এরপর রয়েছে ২০০৯ সালে রাজস্থান রয়্যালসের আরসিবির বিরুদ্ধে করা ৫৮। ২০১৭ সালে মুম্বই ইন্ডিয়ান্স ও কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে যথাক্রমে ৬৬ ও ৬৭ রানে শেষ হয়ে গিয়েছিল দিল্লি ডেয়ারডেভিলস। ২০০৮ সালে কলকাতা নাইট রাইডার্স ওয়াংখেড়েতে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে করেছিল ১৫.২ ওভারে ৬৭। আজ আরসিবি শেষ হলো ১৬.১ ওভারে ৬৮ রানে।

দুই ব্যাটার দুই অঙ্কে

এদিন ম্যাচের দ্বিতীয় তথা নিজের প্রথম ওভারের দ্বিতীয়, তৃতীয় ও ষষ্ঠ বলে যথাক্রমে ফাফ দু প্লেসি (৫), বিরাট কোহলি (০) ও অনুজ রাওয়াত (০)-কে আউট করেন মার্কো জানসেন মাত্র তিন রান খরচ করেই। ৪.২ ওভারে গ্লেন ম্যাক্সওয়েল টি নটরাজনের প্রথম শিকার, ২০ রানে পড়ে চতুর্থ উইকেট। ম্যাক্সওয়েল করেন ১১ বলে ১২। পঞ্চম থেকে নবম উইকেট পড়ে ৪৭ থেকে ৬৫ রানের মধ্যে। শেষ ৬টি উইকেট সানরাইজার্স ফেলতে সক্ষম হয় মাত্র ২১ রানের মধ্যে। ৮.২ ওভারে সুযজ প্রভুদেশাই ফেরার পর ধস আরও ভয়ঙ্কর আকার ধারণ করে। ২০ বসে সর্বাধিক ১৫ রান করে আউট হন সুযশ প্রভুদেশাই।

ব্যাটিং বিপর্যয়

৪৭ রানেই পড়ে ষষ্ঠ উইকেট। চলতি আইপিএলে প্রথমবার এবং আইপিএলের ইতিহাসে ১২ বার শূন্যে আউট হন দীনেশ কার্তিক। তিন বলে ০ রান করে তিনি জগদীশা সুচিথের বলে কট বিহাইন্ড হন। শাহবাজ আহমেদ (১২ বলে ৭) ৯.২ ওভারে উমরান মালিকের বলে কট বিহাইন্ড হলে আরসিবির স্কোর দাঁড়ায় ৭ উইকেটে ৪৯। ১০ ওভারের শেষে আরসিবি সেখানেই দাঁড়িয়ে ছিল। যদিও লোয়ার অর্ডার ৪৯ রানের লজ্জা থেকে আরসিবিকে বাঁচায়। হর্ষল প্যাটেল (৪), ওয়ানিন্দু হাসারঙ্গা (১৯ বলে ৮) ও মহম্মদ সিরাজ (৪ বলে ২) রান করে আউট হন।

ভাঙলেন নটরাজন-জানসেন

সানরাইজার্স হায়দরাবাদের সফলতম বোলার টি নটরাজন। তিনি ৩ ওভারে ১০ রান খরচ করে তুলে নেন ৩ উইকেট। মার্কো জানসেন ৪ ওভারে ২৫ রান দিয়ে তিনটি উইকেট পেয়েছেন। জগদীশা সুচিথ ৩ ওভারে ১২ রানের বিনিময়ে নেন ২ উইকেট। উমরান মালিক ৪ ওভারে ১৩ রান খরচ করে একটি উইকেট নেন। ২.১ ওভারে ৮ রানের বিনিময়ে ১টি উইকেট নেন ভুবনেশ্বর কুমার। কয়েকটি ভালো ক্যাচ ধরেন নিকোলাস পুরাণ ও অধিনায়ক কেন উইলিয়ামসন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+