IPL 2022: আইপিএলে টস জিতে রাজস্থানকে ব্যাট করতে পাঠাল হায়দরাবাদ, দুই দলের প্রথম একাদশে কারা?

চলতি আইপিএলে আজ পুনেতে প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হতে চলেছে। মুখোমুখি হচ্ছে সানরাইজার্স হায়দরাবাদ ও রাজস্থান রয়্যালস। এমসিএ স্টেডিয়ামে বাউন্ডারি খুব বড় নয়, কালো মাটির পিচে ঘাসও রয়েছে। দুই দলের পারস্পরিক সাক্ষাতে সানরাইজার্স জিতেছে ৮টিতে, রাজস্থান ৭টিতে। আজ টস জিতে রাজস্থান রয়্যালসকে ব্যাট করতে পাঠাল সানরাইজার্স হায়দরাবাদ।

আইপিএলে টস জিতে রাজস্থানকে ব্যাট করতে পাঠাল হায়দরাবাদ

গত বছরের আইপিএলে দুই দলই হতশ্রী পারফরম্যান্স উপহার দিয়েছিল। নতুন দল নিয়ে এবার নতুন মরশুম দুটি দলই ভালোভাবে শুরু করতে মুখিয়ে রয়েছে। কেন উইলিয়ামসন চোটের কারণে কয়েক মাস বাইরে থাকার পর ফের মাঠে নামছেন। রাজস্থান রয়্যালসের অধিনায়ক সঞ্জু স্যামসন এদিন শততম আইপিএল ম্যাচটি খেলছেন। তিনি জানিয়েছেন, রাজস্থান রয়্যালসের হয়ে আজ প্রথমবার আইপিএল খেলবেন সাতজন ক্রিকেটার। দলের চার বিদেশি হলেন জস বাটলার, শিমরন হেটমায়ার, ট্রেন্ট বোল্ট ও নাথান কুল্টার-নাইল। প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী স্যামসন। উল্লেখ্য, নিঃসন্দেহে আজ ক্রিকেটপ্রেমীদের নজর থাকবে রবিচন্দ্রন অশ্বিন ও যুজবেন্দ্র চাহালের স্পিন জুটির দিকে।

কেন উইলিয়ামসন টস জিতে ফিল্ডিং নিতে দেরি করেননি। পিচে ঘাস রয়েছে এবং ডিউ ফ্যাক্টর ম্যাচে প্রভাব ফেলবে বলেই ধারণা তাঁর। এবারের আইপিএলে সব দলই রান তাড়া করেই ম্য়াচ জিতেছে এবং সব দলই টস জিতে ফিল্ডিং নিয়েছিল। আজ কী হয় সেটা দেখার। সানরাইজার্স হায়দরাবাদ দলে বিশেষভাবে নজর থাকবে ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার রোমারিও শেফার্ডের দিকে। টি ২০ ক্রিকেটে ১৬০-এর উপর তাঁর ব্যাটিং স্ট্রাইক রেট। কেন উইলিয়ামসন জানিয়েছেন, দলের সকলেই ৭-১০ দিন ধরে ভারতে রয়েছেন, অনুশীলন করেছেন। ডেল স্টেইন, মুথাইয়া মুরলীধরন, ব্রায়ান লারা সাপোর্ট স্টাফে থাকায় দলে ইতিবাচক প্রভাব পড়ছে বলেই দাবি উইলিয়ামসনের।

গত বছরের আইপিএলে প্রথম সাক্ষাতে রাজস্থান রয়্যালস হারিয়েছিল সানরাইজার্সকে। সেই ম্যাচে ৬৪ বলে ১২৪ রান করেছিলেন জস বাটলার। এবারও ভালো কিছু করতে মুখিয়ে রয়েছেন তিনি। তিনি বলেছেন, নতুন মরশুমে খেলার জন্য উত্তেজিত। আইপিএলের শুরুটা সব সময়ই উত্তেজক। দলে সকলের বোঝাপড়া যাতে ঠিক থাকে সে বিষয়ে জোর দেওয়া হয়েছে। রাজস্থান রয়্যালসে আগেও খেলেছি। পরিচিত মুখের ভিড়। সবমিলিয়ে দলগত সংহতিতে ভর করেই বাজিমাত করতে চাইছে রাজস্থান রয়্যালস।

রাজস্থান রয়্যালস- যশস্বী জয়সওয়াল, জস বাটলার, দেবদত্ত পাড়িক্কল, সঞ্জু স্যামসন (অধিনায়ক ও উইকেটকিপার), শিমরন হেটমায়ার, রিয়ান পরাগ, নাথান কুল্টার-নাইল, রবিচন্দ্রন অশ্বিন, যুজবেন্দ্র চাহাল, ট্রেন্ট বোল্ট, প্রসিদ্ধ কৃষ্ণ

সানরাইজার্স হায়দরাবাদ- অভিষেক শর্মা, রাহুল ত্রিপাঠী, কেন উইলিয়ামসন (অধিনায়ক), এইডেন মার্করাম, নিকোলাস পুরাণ (উইকেটকিপার), আব্দুল সামাদ, রোমারিও শেফার্ড, ওয়াশিংটন সুন্দর, ভুবনেশ্বর কুমার, উমরান মালিক, টি নটরাজন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+