IPL 2022: আইপিএলে টস জিতে দিল্লিকে ব্যাট করতে পাঠাল হায়দরাবাদ, দুই দলে মোট সাত পরিবর্তন

আইপিএলের প্লে অফে ওঠার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ চলতি আইপিএলের ৫০তম ম্যাচে মুম্বইয়ের ব্র্যাবোর্ন স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে দিল্লি ক্যাপিটালস ও সানরাইজার্স হায়দরাবাদ। এবার এই স্টেডিয়ামে এখনও অবধি দিল্লি ও হায়দরাবাদ অপরাজেয়। দিল্লি ক্যাপিটালস জিতেছে তিনটি এবং সানরাইজার্স হায়দরাবাদ জিতেছে ২টি। টস জিতে ফিল্ডিং নিয়েছে হায়দরাবাদ।

জয়ের সরণিতে ফিরতে মরিয়া

দিল্লি ক্যাপিটালস আজ পাচ্ছে না পৃথ্বী শ-কে। ঋষভ পন্থের দলে চারটি পরিবর্তন হয়েছে। এবার প্রথম ম্যাচ খেলছেন আনরিখ নরকিয়া। সানরাইজার্স হায়দরাবাদের হয়ে এই ম্যাচে অভিষেক হচ্ছে শন অ্যাবট, শ্রেয়স গোপাল ও কার্তিক ত্যাগীর। সানরাইজার্সে তিনটি পরিবর্তন। আগের ম্যাচে ফিল্ডিং করতে গিয়ে হাতে চোট পাওয়ায় আপাতত ছিটকে গিয়েছেন ওয়াশিংটন সুন্দর। এই মাঠে শেষ পাঁচটি ম্যাচে চারটিতেই রান তাড়া করে জিতেছে বিভিন্ন দল। আউটফিল্ড খুব ভালো বলে জানিয়েছেন কেভিন পিটারসেন। রাতের ম্যাচের ক্ষেত্রে এই মাঠে প্রথম ইনিংসের গড় স্কোর ১৬৫। সানরাইজার্স হায়দরাবাদ টানা ২টি ম্যাচ হেরেছে, দিল্লি ক্যাপিটালস আগের ম্যাচ হেরেছে। ফলে দুই দলই জয়ের সরণিতে ফিরতে চাইবে। কুলদীপ যাদব এদিনও ফারাক গড়তে পারেন বলে আশাবাদী কেপি।

গুরুত্বপূর্ণ ম্যাচ

পয়েন্ট তালিকার অবস্থানের নিরিখে আজ জিতলে পাঁচ থেকে তিনে উঠে আসতে পারবে সানরাইজার্স হায়দরাবাদ। ৯ ম্যাচে তাদের পয়েন্ট ১০, তবে নেট রান রেট আরসিবি ও রাজস্থান রয়্যালসের থেকে বেশি। দিল্লি ক্যাপিটালস জিতলে পয়েন্টের নিরিখে ধরে ফেলবে সানরাইজার্সকে। তাদের নেট রান রেট হায়দরাবাদের থেকে বেশি। ফলে সাত থেকে পাঁচে উঠে আসার হাতছানি রয়েছে দিল্লি ক্যাপিটালসের সামনে।

দুই দলই ফোকাসড

সানরাইজার্স হায়দরাবাদ অধিনায়ক কেন উইলিয়ামসন বলেন, আমাদের হারগুলি সব একরকমের নয়। তার থেকে ইতিবাচক দিকগুলি নিয়ে আমরা ভালো পারফরম্যান্সের বিষয়ে আশাবাদী। নতুন ক্রিকেটাররা সুযোগ পেয়ে উত্তেজিত। সামনে এখনও কয়েকটি ম্যাচ বাকি। নিজেদের পরিকল্পনা সঠিকভাবে রূপায়ণ করে এগিয়ে যাওয়াই লক্ষ্য। টস হারলেও সমস্যা হবে না বলে দাবি ঋষভ পন্থের। দিল্লি ক্যাপিটালস অধিনায়ক বলেন, এই ধরনের পিচে প্রথমে ব্যাটিং বা বোলিংয়ে কোনও পার্থক্য কিছু হবে না। অক্ষর প্যাটেল চোটের কারণে খেলতে পারছেন না। ফলে আমরা ব্যাটিং অলরাউন্ডার নিয়েছি। কুলদীপ, ললিতের সঙ্গে একজন স্পিনারও বাড়ানো হয়েছে। সে কারণে প্রথম একাদশে কিছু পরিবর্তন। যে ম্যাচগুলি হেরেছি সেটা নিয়ে ভাবছি না। এমনকী লখনউ সুপার জায়ান্টস ম্যাচ নিয়েও। একটা বাউন্ডারি এদিক-ওদিক হলেই ম্যাচের ফল অন্যরকম হতে পারতো। জানা যাচ্ছে, পৃথ্বী শ অসুস্থ। অক্ষরের হিপ ইনজুরি রয়েছে, আগের ম্য়াচে ব্যাটিংয়ের সময় চোট পান।

মোট সাতটি পরিবর্তন

দিল্লি ক্যাপিটালস দলে আজ ৪ পরিবর্তন। পৃথ্বী শ, অক্ষর প্যাটেল, চেতন সাকারিয়া ও মুস্তাফিজুর রহমানের জায়গায় মনদীপ সিং, খলিল আহমেদ, রিপল প্যাটেল ও আনরিখ নরকিয়া। সানরাইজার্স হায়দরাবাদে তিনটি পরিবর্তন। মার্কো জানসেন, ওয়াশিংটন সুন্দর ও টি নটরাজনের পরিবর্তে খেলছেন কার্তিক ত্যাগী, শন অ্যাবট ও শ্রেয়স গোপাল

দিল্লি ক্যাপিটালস- ডেভিড ওয়ার্নার, মনদীপ সিং, মিচেল মার্শ, ঋষভ পন্থ (অধিনায়ক ও উইকেটকিপার), ললিত যাদব, রভম্যান পাওয়েল, রিপল প্যাটেল, শার্দুল ঠাকুর, কুলদীপ যাদব, আনরিখ নরকিয়া, খলিল আহমেদ

সানরাইজার্স হায়দরাবাদ- কেন উইলিয়ামসন (অধিনায়ক), অভিষেক শর্মা, রাহুল ত্রিপাঠী, এইডেন মার্করাম, নিকোলাস পুরাণ (উইকেটকিপার), শশাঙ্ক সিং, শন অ্যাবট, শ্রেয়স গোপাল, ভুবনেশ্বর কুমার, কার্তিক ত্যাগী, উমরান মালিক

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+