IPL 2022: ডেভিড ওয়ার্নারকে নিয়ে সতর্ক থাকতে হবে কেকেআরকে, দুরন্ত ফর্মের নেপথ্যে কোন কারণ?

আইপিএলে আজ দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ম্যাচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কলকাতা নাইট রাইডার্সের কাছে। অন্তত প্লে অফের লড়াইয়ে ভালোভাবে টিকে থাকতে হলে। দিল্লি ক্যাপিটালসের বড় শক্তি ওপেনিং জুটি। ফলে পৃথ্বী শ ও ডেভিড ওয়ার্নারকে দ্রুত ফেরানোই লক্ষ্য থাকবে শ্রেয়স আইয়ারের দলের। আগের মরশুমে ব্যর্থ ওয়ার্নার এবারের আইপিএলে ফের বিধ্বংসী মেজাজে।

আইপিএলে দুরন্ত কামব্যাক

আইপিএলে দুরন্ত কামব্যাক

চলতি আইপিএলে এখনও অবধি ৫ ম্যাচে ১ বার অপরাজিত থেকে ২১৯ রান করেছেন ডেভিড ওয়ার্নার। গড় ৫৪.৭৫, স্ট্রাইক রেট ১৫৭.৫৫। তিনটি অর্ধশতরান করেছেন, মেরেছেন ২৫টি চার ও ৯টি ছয়। চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে করেছিলেন ৪ রান। কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ৪৫ বলে ৬১, ৩৫ বলে অর্ধশতরান পূর্ণ করেছিলেন। এর পরের ম্যাচেই রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে ৩৮ বলে ৬৬ রানের ইনিংস খেলেন ওয়ার্নার, হাফ সেঞ্চুরি করতে নিয়েছিলেন ২৯ বল। চলতি আইপিএলে অর্ধশতরানের হ্যাটট্রিক তিনি করেন পাঞ্জাব কিংসের বিরুদ্ধে। ৩০ বলে ৬০ রান করে অপরাজিত ছিলেন, ২৬ বলে অর্ধশতরান পূর্ণ করেছিলেন অস্ট্রেলীয় ওপেনার। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে আগের ম্যাচে ওয়ার্নার করেন ১৪ বলে ২৮।

ছন্দে ওয়ার্নার

ছন্দে ওয়ার্নার

আগের মরশুমের আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদে অধিনায়কত্ব হারানোর পাশাপাশি খারাপ ফর্মের কারণে বাদ পড়েছিলেন ডেভিড ওয়ার্নার। পরে টি ২০ বিশ্বকাপে অস্ট্রেলিয়াকে চ্যাম্পিয়ন করানোর পিছনে বড় ভূমিকা রাখেন তিনি। এবার মেগা নিলাম থেকে ওয়ার্নারকে নিয়েছে দিল্লি ক্যাপিটালস। ভারতে এসে পৌঁছানোর পর যে কটি ম্যাচ খেলেছেন তাতেই চেনা মেজাজে পাওয়া যাচ্ছে। উপভোগ করছেন পৃথ্বী শ-র সঙ্গে জুটি। সুনীল গাভাসকর মনে করেন, এবারের আইপিএলে ওয়ার্নারের ভালো খেলার পিছনে ইতিবাচক প্রভাব রয়েছে দিল্লি ক্যাপিটালস শিবিরের পরিবেশের।

সানির বিশ্লেষণ

সানির বিশ্লেষণ

সুনীল গাভাসকর স্টার স্পোর্টসের ক্রিকেট লাইভ অনুষ্ঠানে বলেছেন, যখন কেউ ভালো খেলতে পারে না তখন তার প্রভাব ড্রেসিংরুমের পরিবেশে পড়ে। সেটার নেতিবাচক প্রভাবে প্রভাবিত হয় দল ও ক্রিকেটারদের পারফরম্যান্সও। এটাই সম্ভবত হয়েছে ডেভিড ওয়ার্নারের ক্ষেত্রে। দিল্লি ক্যাপিটালসে আসার পর থেকে দেখা যাচ্ছে ওয়ার্নার বেশ আনন্দেই রয়েছেন, সেটা তাঁর পারফরম্যান্সেও প্রভাব ফেলছে। এই ধরনের পারফরম্যান্স কোনও ক্রিকেটারকে আরও ভালো খেলতে উদ্বুদ্ধ করে। সেটা দলের সতীর্থদেরও উজ্জীবিত করে। ডেভিড ওয়ার্নার যে কোনও ফ্র্যাঞ্চাইজির পক্ষেই এক অসাধারণ ক্রিকেটার। গত বছর তাঁর ক্ষেত্রে যেটা হয়েছিল, সেটা সকলের সঙ্গেই হয়ে থাকে। তবে যেভাবে ওয়ার্নার কামব্যাক করেছেন, তা অনবদ্য।

স্বস্তিতে হেডেন

স্বস্তিতে হেডেন

চলতি বছরেই দেশের মাটিতে টি ২০ বিশ্বকাপ দখলে রাখার লক্ষ্যে নামবে অস্ট্রেলিয়ার। তার আগে ওয়ার্নারের ফর্ম স্বস্তিতে রাখছে ম্য়াথু হেডেনকেও। তিনি বলেন, কোন দলের বা কোন বোলারের বিপক্ষে খেলছেন সেটা ওয়ার্নারের কাছে কোনও ব্যাপারই নয়। ছন্দে থাকা ওয়ার্নার সব সময়ই ভেরি ভেরি স্পেশ্যাল। বলের গতিকে তিনি ভালোভাবে কাজে লাগাতে পারেন। কোনও ম্যাচেই তাঁর খেলার মানে পতন লক্ষ্য করা যায় না। পৃথ্বী শ ওয়ার্নারের এখন ওপেনিং পার্টনার। তিনিও শুরু থেকেই ঝোড়ো গতিতে রান তুলছেন। শ-র পাওয়ারপ্লের স্ট্রাইক রেটও উল্লেখযোগ্যভাবে বেশি। ডেভিড ওয়ার্নার নিজের ফিটনেসকে কাজে লাগিয়ে বড় ইনিংস খেলার লক্ষ্যে সে কারণে এগোতে পারছেন। তিনি জানেন একটা ইনিংসকে কীভাবে গড়তে হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+