IPL 2022: পুরাণ পোলার্ডের স্থলাভিষিক্ত, সানরাইজার্স হায়দরাবাদে থাকাকালীনই ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক
সানরাইজার্স হায়দরাবাদের হয়ে চলতি আইপিএলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তারই ফাঁকে আজ নিকোলাস পুরাণ পেলেন সুখবর। এবার থেকে ওয়েস্ট ইন্ডিজকে একদিনের ও টি ২০ আন্তর্জাতিকে নেতৃত্ব দেবেন তিনি। কায়রন পোলার্ড মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে আইপিএল খেলার ফাঁকেই আন্তর্জাতিক ক্রিকেটকে গুডবাই জানান। দেশের অধিনায়ক হিসেবে তাঁরই স্থলাভিষিক্ত হলেন পুরাণ। সহ অধিনায়ক করা হয়েছে শাই হোপকে।

পোলার্ডের জায়গায় পুরাণ
নিকোলাস পুরাণ পোলার্ডের ডেপুটির দায়িত্বে ছিলেন গত বছর থেকেই। টি ২০ বিশ্বকাপের আগে দেশের মাটিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি ২০ সিরিজে খেলেননি পোলার্ড। সেই সিরিজে পুরাণ অধিনায়কত্ব করেন, ওয়েস্ট ইন্ডিজ সিরিজ জেতে ৪-১ ব্যবধানে। ইতিমধ্যেই ওয়েস্ট ইন্ডিজকে পুরাণ ৮টি টি ২০ আন্তর্জাতিক ও দুটি একদিনের আন্তর্জাতিকে নেতৃত্ব দিয়েছেন। জিতেছেন চারটিতে, পরাজয় ৬টিতে।

সম্মানিত নিকোলাস
বিবৃতিতে পুরাণ বলেছেন, ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক হতে পেরে আমি সম্মানিত। পূর্বসূরীদের পদাঙ্ক অনুসরণ করেই দেশের ক্রিকেটের ঐতিহ্য বহন করব। ক্রিকেট আমাদের গোটা দেশকে একত্রিত করে। তার অধিনায়ক হতে পারা অত্যন্ত গৌরবের এবং গুরুত্বপূর্ণও বটে। আমার কেরিয়ারের ক্ষেত্রেও নেতৃত্ব পাওয়ার বিষয়টি অত্যন্ত গুরুত্বের। দলের বিশ্বস্ত সমর্থকদের জন্য সেরাটা দিতে যে তিনি বদ্ধপরিকর সে কথাও জানাতে ভোলেননি পুরাণ।

যোগ্যতম ব্যক্তি
২০১৬ সালে টি ২০ আন্তর্জাতিকে অভিষেকের পর দেশের হয়ে সাদা বলের ক্রিকেটে ৯৪টি ম্যাচ খেলেছেন, ৩৩০০ রান রয়েছেন পুরাণের। গত বছর টি ২০ আন্তর্জাতিকে পুরাণ পাঁচশোর কাছাকাছি রান করার পর চলতি বছর টি ২০ আন্তর্জাতিকে ৫০-এর কাছাকাছি গড় রেখে ৩৪৮ রান করেছেন। চলতি আইপিএলে তিনি সানরাইজার্স হায়দরাবাদের মিডল অর্ডারে উল্লেখযোগ্য ভূমিকা নিচ্ছেন। ৯ ম্যাচে ৮ ইনিংসে ৫ বার অপরাজিত থেকে ১৮০ রান করেছেন। সর্বাধিক ৩৩ বলে অপরাজিত ৬৪, গড় ৬০, স্ট্রাইক রেট ১৩৯.৫৩। একমাত্র অর্ধশতরানটি করেছেন চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে। পুরাণ এখন পরিণত, তাই পোলার্ডের অনুপস্থিতিতে দেশকে তিনিই নেতৃত্ব দেওয়ার যোগ্যতম ব্যক্তি বলে মনে করছেন ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের কর্তারা।
|
অনিশ্চিত ফাইনালে?
চলতি বছর টি ২০ বিশ্বকাপ রয়েছে। গত বছর খেতাব ধরে রাখতে ব্যর্থ হয় ক্যারিবিয়ানরা। টি ২০ বিশ্বকাপের পাশাপাশি ৫০ ওভারের বিশ্বকাপে পুরাণই নেতৃত্ব দেবেন। ৩১ মে থেকে নেদারল্যান্ডসের বিরুদ্ধে ওয়েস্ট ইন্ডিজের তিনটি একদিনের আন্তর্জাতিক রয়েছে। সেটাই পুরাণের পাকাপাকি ক্যাপ্টেন হওয়ার পর প্রথম অ্যাসাইনমেন্ট হতে চলেছে। তবে সানরাইজার্স হায়দরাবাদ ফাইনালে উঠলে পুরাণকে পাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে।
Mana Purnapool Pooran, ipudu West Indies ODI and T20I captain ra mama 🤩♥️@nicholas_47 | #OrangeArmy #ReadyToRise #TATAIPL pic.twitter.com/TWjAXoDcog
— SunRisers Hyderabad (@SunRisers) May 3, 2022
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications