IPL 2022: পন্থের দিল্লির সামনে ১৭২ রানের টার্গেট দিল পাণ্ডিয়ার গুজরাত, গিলের ৮৪, মুস্তাফিজের ৩ শিকার

চলতি আইপিএলের দশম ম্যাচে দিল্লি ক্যাপিটালসের সামনে জয়ের জন্য ১৭২ রানের লক্ষ্যমাত্রা রাখল গুজরাত টাইটান্স। এদিন টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৭১ রান তুলেছে হার্দিক পাণ্ডিয়ার দল। সর্বাধিক ৮৪ রান শুভমান গিলের। মুস্তাফিজুর রহমানের ঝুলিতে ৩ উইকেট।

১৭২ রানের টার্গেট দিল গুজরাত, গিলের ৮৪, মুস্তাফিজের ৩ শিকার

পুনের এমসিএ স্টেডিয়ামে টস জিতে দিল্লি ক্যাপিটালস অধিনায়ক ঋষভ পন্থ হার্দিক পাণ্ডিয়ার গুজরাত টাইটান্সকে ব্যাট করতে পাঠান। প্রথম ওভারের তৃতীয় বলেই মুস্তাফিজুর রহমানের বলে কট বিহাইন্ড হন ম্যাথু ওয়েড। প্রথম ম্যাচে ৩০ রান করলেও অস্ট্রেলিয়ার টি ২০ বিশ্বকাপজয়ী দলের উইকেটকিপার-ব্যাপার এদিন করলেন ২ বলে ১। পাওয়ারপ্লের ৬ ওভারে গুজরাতের স্কোর ছিল ১ উইকেটে ৪৪। সপ্তম ওভারের প্রথম বলেই বিজয় শঙ্কর কুলদীপ যাদবের বল বুঝতে না পেরে স্যুইপ মারতে গিয়ে বোল্ড হন। লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ৪ করেছিলেন, এদিন করলেন ২০ বলে ১৩। শঙ্করের জায়গায় পরের ম্যাচে স্বাভাবিকভাবেই ঋদ্ধিমান সাহাকে খেলানো উচিত বলে মনে করছেন অনেকেই।

১৭২ রানের টার্গেট দিল গুজরাত, গিলের ৮৪, মুস্তাফিজের ৩ শিকার

৬.১ ওভারে ৪৪ রানে ২ উইকেট, এই পরিস্থিতি থেকে দলকে এগিয়ে নিয়ে যেতে থাকেন শুভমান গিল ও অধিনায়ক হার্দিক পাণ্ডিয়া। ১৪ ওভারের শেষ বলে হার্দিক খলিল আহমেদের শিকার হন, দলের ১০৯ রানের মাথায়। চারটি বাউন্ডারির সাহায্যে হার্দিক করেন ২৭ বলে ৩১। ১৮তম ওভারের প্রথম বলে শুভমান গিলকে ফেরান আহমেদই। ৬টি চার ও ৪টি ছয়ের সাহায্যে গিল ৪৬ বলে ৮৪ রান করে সাজঘরে ফেরেন। প্রথম ম্যাচে শূন্য রানে আউট হয়েছিলেন। এদিন অবশ্য চেনা ছন্দেই ছিলেন তিনি। অর্ধশতরান পূর্ণ করেছিলেন ৩২ বলে। শেষ ওভারে গুজরাত টাইটান্স ৪ রানের বেশি তুলতে পারেনি। মুস্তাফিজুর রহমানের শেষ ওভারের দ্বিতীয় বলে রাহুল তেওয়াটিয়া ৮ বলে ১৪ রান করে শার্দুল ঠাকুরের হাতে ক্যাচ দেন। পঞ্চম বলে অভিনব মনোহর ১ রানে প্যাভিলিয়নে ফেরেন। ২টি বাউন্ডারির সাহায্যে ১৫ বলে ২০ রানে অপরাজিত থাকেন ডেভিড মিলার।

১৭২ রানের টার্গেট দিল গুজরাত, গিলের ৮৪, মুস্তাফিজের ৩ শিকার

দিল্লি ক্যাপিটালসের সফলতম বোলার মুস্তাফিজুর রহমান। ৪ ওভারে ২৩ রান খরচ করে তিনি তিন উইকেট পেয়েছেন। পন্থদের দলের হয়ে আজই প্রথম ম্যাচ খেললেন তিনি। শুরুটা করলেন দারুণভাবেই। খলিল আহমেদ ৪ ওভারে ৩৪ রানের বিনিময়ে ২ উইকেট নেন। কুলদীপ যাদব ৪ ওভারে ৩২ রান দিয়ে নেন ১ উইকেট। অক্ষর প্যাটেল ৪ ওভারে ৩৭ ও শার্দুল ঠাকুর ৪ ওভারে ৪২ রান দিয়ে কোনও উইকেট পাননি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+