IPL 2022: শিখর ধাওয়ান ২০০তম আইপিএল ম্যাচ স্মরণীয় করলেন তিন নজিরে! বিরাট-রোহিতের পাশে নাম লেখালেন

আইপিএলে আজ ওয়াংখেড়ে স্টেডিয়ামে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ম্যাচ খেলছে পাঞ্জাব কিংস। নিজের ২০০তম আইপিএল ম্যাচে দায়িত্বশীল ইনিংস খেলে দলকে মজবুত ভিতে দাঁড়ও করিয়েছেন শিখর ধাওয়ান। তার মধ্যেই রানের নিরিখে গড়লেন তিনটি নজির। বিরাট কোহলি ও রোহিত শর্মার পর তৃতীয় ভারতীয় হিসেবে টি ২০ ক্রিকেটে ছুঁয়ে ফেললেন ৯ হাজার রানের মাইলস্টোন। বিরাট কোহলির পর দ্বিতীয় ব্য়াটার হিসেবে আইপিএলে ৬ হাজার রানও পূর্ণ করে ফেললেন।

শিখরের বিরাট নজির

শিখরের বিরাট নজির

এদিন তিনি ৩৭ বলে চলতি আইপিএলে দ্বিতীয় তথা আইপিএল কেরিয়ারের ৪৬তম হাফ সেঞ্চুরিটিও পূর্ণ করলেন। আজ কেরিয়ারের ৩১১তম টি ২০ ম্যাচ খেলছেন শিখর ধাওয়ান। চেন্নাই ম্যাচ শুরুর আগে অবধি তিনি ৩১০টি টি ২০ ম্যাচে ৩০৭ ইনিংসে ৩০ বার অপরাজিত থেকে ৮৯৮৯ রান করেছিলেন। সর্বাধিক অপরাজিত ১০৬। ২টি শতরান ছিল তাঁর নামের পাশে, দুটিই তিনি পেয়েছেন আইপিএলে। টি ২০-তে অর্ধশতরানের সংখ্যা আজ বেড়ে দাঁড়াল ৬৫টি। আজ ১১ রান করার সঙ্গে সঙ্গেই বিরাট ও রোহিতের পর তৃতীয় ভারতীয় ব্য়াটার হিসেবে টি ২০-তে ৯ হাজার রান পূর্ণ করার কীর্তি গড়েন ধাওয়ান।

আইপিএলে স্বপ্নের ফর্মে

আইপিএলে স্বপ্নের ফর্মে

২০১৬ সালের আইপিএলে ১৭ ম্যাচে ৫০১, ২০১৭ সালে ১৪ ম্যাচে ৪৭৯, ২০১৮ সালে ১৬ ম্যাচে ৪৯৭, ২০১৯ সালে ১৬ ম্যাচে ৫২১, ২০২০ সালে ১৭ ম্যাচে ৬১৮ ও গত বছরের আইপিএলে ১৬ ম্যাচে ৫৮৭ রান করেছিলেন শিখর ধাওয়ান। এবার পাঞ্জাব কিংসে গিয়েও দারুণ ফর্ম ধরে রেখেছেন। ২১৫টি আইপিএল ম্যাচে বিরাট কোহলি ৬৪০২ রান করেছেন। শিখর ধাওয়ান আজ ৬ হাজার রানের মাইলস্টোন টপকে গেলেন। দরকার ছিল ২ রান। ফলে আজ প্রথমে আইপিএলে ৬ হাজার রান পূর্ণ করার পর টি ২০ ক্রিকেটে ৯ হাজার রানের ক্লাবের সদস্যও হয়ে গেলেন।

চলতি আইপিএলে

চলতি আইপিএলে

চলতি আইপিএলে আরসিবির বিরুদ্ধে ধাওয়ান করেছিলেন ৪৩। এরপর কেকেআর ম্যাচে ১৬, লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ৩৩, গুজরাত টাইটান্সের বিরুদ্ধে ৩৫, মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ৭০ রান করেন। সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচে ৮ ও দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ৯ রানে আউট হয়েছিলেন। তারপর আজ দুরন্ত অর্ধশতরান হাঁকালেন।

সিএসকের বিরুদ্ধে

চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে প্রথম ব্যাটার হিসেবে ১ হাজার রান করার নজিরও এদিন গড়লেন শিখর। সিএসকের বিরুদ্ধে এদিন নবম অর্ধশতরান করলেন তিনি। ৫.৫ ওভারে ৩৭ রানের মাথায় ময়াঙ্ক আগরওয়ালের উইকেট হারিয়েছিল পাঞ্জাব কিংস। তারপর ভানুকা রাজাপক্ষ ও শিখর ধাওয়ান ইতিমধ্যেই একশোর বেশি রান যোগ করেছেন দ্বিতীয় উইকেট জুটিতে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+