IPL 2022: আইপিএলের শুরুতেই হোঁচট সানরাইজার্সের, হায়দরাবাদকে হারিয়ে শীর্ষে রাজস্থান রয়্যালস

সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে বড় জয় দিয়ে আইপিএল অভিযান শুরু করল রাজস্থান রয়্যালস। কেন উইলিয়ামসনদের রানে হারিয়ে আইপিএলের পয়েন্ট তালিকার শীর্ষস্থান দখল করলেন সঞ্জু স্যামসনরা। জয়ের জন্য ২১১ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে প্রথম থেকেই ব্যাটিং বিপর্যয়ে পড়েছিল সানরাইজার্স। শেষ অবধি রাজস্থান জিতল ৬১ রানে।

হায়দরাবাদকে হারিয়ে শীর্ষে রাজস্থান রয়্যালস

দ্বিতীয় ওভারের তৃতীয় বলেই প্রসিদ্ধ কৃষ্ণর শিকার হন কেন উইলিয়ামসন। সানরাইজার্স অধিনায়ক ৭ বলে ২ রান করে আউট হন। ৩.১ ওভারে ৭ রানের মাথায় কৃষ্ণর বলেই আউট হন রাহুল ত্রিপাঠী (০)। ৪.৫ ওভারে দলের ৯ রানের মাথায় ট্রেন্ট বোল্টের বলে লেগ বিফোর হন নিকোলাস পুরাণ (০)। ১৯ বলে ৯ রান করে দলের ২৯ রানের মাথায় সাজঘরে ফেরেন অভিষেক শর্মা, তাঁর উইকেটটি নেন যুজবেন্দ্র চাহাল। ১০.২ ওভারে ৩৭ রানে পঞ্চম উইকেট হারায় সানরাইজার্স। আব্দুল সামাদ চাহালের দ্বিতীয় শিকার, করেন মাত্র চার রান। ১৫.৪ ওভারে রোমারিও শেফার্ড ১৮ বলে ২৪ রান করে চাহালের বলে বোল্ড হন।

হায়দরাবাদকে হারিয়ে শীর্ষে রাজস্থান রয়্যালস

এরপর এইডেন মার্করাম ও ওয়াশিংটন সুন্দর দলকে কিছুটা সম্মানজনক নিয়ে যাওয়ার চেষ্টা করলেও পরাজয় এড়ানোর পক্ষে তা যথেষ্ট ছিল না। পাঁচটি চার ও ২টি ছয়ের সাহায্যে সুন্দর ১৪ বলে ৪০ রান করেন। তাঁকে ফেরান বোল্ট। শেষ অবধি ৭ উইকেট হারিয়ে ১৪৯ রান তুলতে সক্ষম হয় সানরাইজার্স।

৩৯ বলে অর্ধশতরান পূর্ণ করার পর ৪১ বলে ৫৭ রানে অপরাজিত থাকেন এইডেন মার্করাম। রাজস্থান রয়্যালসের হয়ে প্রথম ম্যাচে চার ওভারে ২২ রান দিয়ে ৩ উইকেট নিলেন চাহাল। প্রসিদ্ধ কৃষ্ণ একটি মেডেন-সহ চার ওভারে ১৬ রান দিয়ে ২ উইকেট দখল করেন। ট্রেন্ট বোল্ট একটি মেডেন-সহ ৪ ওভারে ২৩ রান দিয়ে ২ উইকেট নেন। রবিচন্দ্রন অশ্বিন চার ওভারে ২১ রান দিয়ে কোনও উইকেট পাননি। নাথান কুল্টার-নাইল ৩ ওভারে দেন ৪৮ রান। রিয়ান পরাগ এক ওভার হাত ঘুরিয়ে ১৪ রান খরচ করেন।

হায়দরাবাদকে হারিয়ে শীর্ষে রাজস্থান রয়্যালস

এর আগে সঞ্জু স্যামসনের ৫৫, দেবদত্ত পাড়িক্কলের ৪১, জস বাটলারের ৩৫ ও শিমরন হেটমায়ারের ৩২ রানের দৌলতে ৬ উইকেটে ২১০ তুলেছিল রাজস্থান রয়্যালস। টি নটরাজন ও উমরান মালিক দুটি করে উইকেট নেন।

এবারের আইপিএলে সব কটি দলেরই একটি করে ম্যাচ খেলা হয়ে গেল। রাজস্থান রয়্যালস ছাড়াও দিল্লি ক্যাপিটালস, পাঞ্জাব কিংস, কলকাতা নাইট রাইডার্স ও গুজরাত টাইটান্স ২ পয়েন্ট করে পেয়েছে। তবে ৩.০৫০ নেট রান রেট নিয়ে আইপিএল পয়েন্ট তালিকার শীর্ষে রাজস্থান। দিল্লির নেট রান রেট ০.৯১৪, ঋষভ পন্থরা রয়েছেন দ্বিতীয় স্থানে। তৃতীয় স্থানে থাকা পাঞ্জাব কিংসের নেট রান রেট ০.৬৯৭। কেকেআর চারে রয়েছে, শ্রেয়সের দলের নেট রান রেট ০.৬৩৯। গুজরাত টাইটান্স পাঁচে রয়েছে, তাদের নেট রান রেট ০.২৮৬। ছয় থেকে দশ অবধি রয়েছে যথাক্রমে লখনউ সুপার জায়ান্টস, চেন্নাই সুপার কিংস, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, মুম্বই ইন্ডিয়ান্স ও সানরাইজার্স হায়দরাবাদ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+