IPL 2022: আইপিএলে কেকেআরের বিরুদ্ধে টস জিতে ফিল্ডিং আরসিবির, দুই দলের প্রথম এগারোয় কোন কোন পরিবর্তন?

আইপিএলের ম্যাচে আজ মুম্বইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। দুই দলের ৩০টি সাক্ষাতে কেকেআর জিতেছে ১৭টিতে, আরসিবি ১৩টিতে। আজ টস জিতে কেকেআরের বিরুদ্ধে টস জিতে ফিল্ডিং আরসিবির।

আইপিএলে কেকেআরের বিরুদ্ধে টস জিতে ফিল্ডিং আরসিবির

কলকাতা নাইট রাইডার্সের হয়ে আজ প্রথমবার খেলবেন টিম সাউদি। সাউদি এর আগে চেন্নাই সুপার কিংস, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, মুম্বই ইন্ডিয়ান্স ও রাজস্থান রয়্যালসের হয়ে আইপিএল খেলেছেন। এবার তিনি কেকেআরে। আইপিএলে ৪৩টি ম্যাচে সাউদির ৩১টি উইকেট রয়েছে। কেকেআরের প্রথম একাদশের বাইরে শিবম মাভি। আরসিবি দল অপরিবর্তিত। চলতি আইপিএলে ডিউ ফ্যাক্টর ম্যাচের ফলাফলে প্রভাব ফেলছে। টস জিতে প্রতিটি দলই ফিল্ডিং নিতে দ্বিধা করছে না। একমাত্র গতকালই প্রথম টস জিতে ফিল্ডিং নিয়ে হেরে গিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ।

আইপিএলে কেকেআরের বিরুদ্ধে টস জিতে ফিল্ডিং আরসিবির

আরসিবি অধিনায়ক ফাফ দু প্লেসি বলেন, পিচ বিশেষজ্ঞ না হলেও মনে হচ্ছে শিশির পড়বে রাত বাড়ার সঙ্গে সঙ্গেই। বল স্কিডও বেশি করবে। সে কারণেই ফিল্ডিংয়ের সিদ্ধান্ত। আগের ম্যাচে ২ উইকেটে ২০৫ রান তুলেও পাঞ্জাব কিংসের কাছে হারতে হয়েছিল আরসিবিকে। তবে দলের খেলা নিয়ে সামগ্রিকভাবে খুশি আরসিবি অধিনায়ক। চলতি আইপিএলে প্রথম জয়ের সন্ধানে নামার লড়াইয়ে তাই প্রথম একাদশে কোনও পরিবর্তন করেনি আরসিবি।

আইপিএলে কেকেআরের বিরুদ্ধে টস জিতে ফিল্ডিং আরসিবির

কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক শ্রেয়স আইয়ার বলেন, আমিও টস জিতলে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিতাম। বোলারদের সঙ্গে কথা বলেছি। তাঁদের কাছ থেকে জেনেছি প্রথম ইনিংসের শেষের দিকেই বল হাত থেকে পিছলে যাওয়ার পরিস্থিতি তৈরি হচ্ছে। তা সত্ত্বেও বোলাররা ভালো বোলিং করেছেন। ব্যাটাররাও দারুণ পারফর্ম করায় আমরা প্রথম ম্যাচে জয়লাভ করেছি। আজ প্রথমে ব্যাটিং করার পরীক্ষা আমাদের কাছে। স্কোরবোর্ডে বড় রান তোলাই লক্ষ্য। দলে একটিই পরিবর্তন শিবম মাভি ভালো পারফর্ম করা সত্ত্বেও ম্যানেজমেন্টের সিদ্ধান্ত মেনে আমরা অভিজ্ঞতাকেই প্রাধান্য দিচ্ছি। তাই মাভির জায়গায় আজ খেলবেন টিম সাউদি। উল্লেখ্য, আগের ম্যাচে তিন বিদেশি নিয়ে নেমেই জয় পেয়েছিল কেকেআর।

কলকাতা নাইট রাইডার্স- অজিঙ্ক রাহানে, ভেঙ্কটেশ আইয়ার, নীতীশ রানা, শ্রেয়স আইয়ার (অধিনায়ক), স্যাম বিলিংস, শেল্ডন জ্যাকসন (উইকেটকিপার), আন্দ্রে রাসেল, সুনীল নারিন, টিম সাউদি, উমেশ যাদব, বরুণ চক্রবর্তী

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর- ফাফ দু প্লেসি (অধিনায়ক), অনুজ রাওয়াত, বিরাট কোহলি, দীনেশ কার্তিক (উইকেটকিপার), শেরফান রাদারফোর্ড, ডেভিড উইলি, শাহবাজ আহমেদ, ওয়ানিন্দু হাসারঙ্গা, হর্ষল প্যাটেল, মহম্মদ সিরাজ, আকাশ দীপ

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+