IPL 2022: আইপিএলে আরসিবির ঘুরে দাঁড়ানোর ম্যাচে নজরে বিরাট, শীর্ষে ওঠার হাতছানি রাজস্থান রয়্যালসের সামনে

আইপিএলের ৩৯তম ম্যাচে আজ পুনের এমসিএ স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর খেলতে নামছে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে। ৮ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার পাঁচে রয়েছে আরসিবি। রাজস্থান রয়্যালস রয়েছে তিনে, তাদের দখলেও ১০ পয়েন্ট, কিন্তু আরসিবির চেয়ে একটি ম্যাচ কম খেলেছে সঞ্জু স্যামসনের দল। রাজস্থান রয়্যালস আজ জিতলে পয়েন্ট তালিকার শীর্ষ স্থান দখল করতে পারবে।

প্রথম সাক্ষাতে

প্রথম সাক্ষাতে

চলতি আইপিএলে গত ৫ এপ্রিল রাজস্থান রয়্যালসক ৫ বল বাকি থাকতে ৪ উইকেটে হারিয়েছিল রাজস্থান রয়্যালস। টস হেরে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৩ উইকেটে ১৬৯ রান তোলে রাজস্থান রয়্যালস। ৪৭ বলে ৭০ রান করে অপরাজিত ছিলেন জস বাটলার। ৩১ বলে ৪২ রানে অপরাজিত থাকেন শিমরন হেটমায়ার। হর্ষল প্যাটেল ৪ ওভারে ১৮ রান দিয়ে ১ উইকেট নেন। ডেভিড উইলি ও ওয়ানিন্দু হাসারঙ্গাও নেন ১টি করে উইকেট। জবাবে মাঝের ওভারের ব্যাটিং বিপর্যয় সামাল দিয়ে ম্যাচ পকেটে পুরে ফেলে আরসিবি। শাহবাজ আহমেদ সর্বাধিক ২৬ বলে ৪৫ রান করেন। দীনেশ কার্তিক ২৩ বলে ৪৪ বলে অপরাজিত থেকে দলকে লক্ষ্যে পৌঁছে দেন। ট্রেন্ট বোল্ট ও যুজবেন্দ্র চাহাল দুটি করে উইকেট দখল করেন।

পারস্পরিক দ্বৈরথে

পারস্পরিক দ্বৈরথে

আইপিএলে দুই দলের পারস্পরিক দ্বৈরথের ফলাফল অনুযায়ী ২৭টি ম্যাচের মধ্যে ১৩টিতে জিতেছে আরসিবি, রাজস্থান রয়্যালস ১০টিতে, তিনটি ম্যাচ পরিত্যক্ত। শেষ পাঁচটি সাক্ষাতের পাঁচটিতেই জয়লাভ করেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। ২০১৯ সালের পর আইপিএলে আরসিবিকে হারাতে পারেনি রাজস্থান রয়্যালস।

নজরে বিরাট

নজরে বিরাট

রাজস্থান রয়্যালস ম্যাচে নজর থাকবে বিরাট কোহলির দিকে। টানা দুটি ম্যাচে গোল্ডেন ডাক প্রাক্তন আরসিবি অধিনায়ককে চাপেই রেখেছে। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে চলতি আইপিএলের প্রথম সাক্ষাতে বিরাট ৬ বলে ৫ রানের বেশি করতে পারেননি। তিনি রান আউট হয়েছিলেন। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচের শেষে অরেঞ্জ আর্মির ব্যাটিং কোচ তথা ক্যারিবিয়ান কিংবদন্তি ব্রায়ান লারার সঙ্গে কথা বলতে দেখা গিয়েছিল বিরাটকে। আজ বিরাট চেনা ছন্দে ফিরতে পারেন কিনা সেদিকেই তাকিয়ে সকলে। প্রথম থেকেই ঝোড়োগতিতে রান তোলার চেষ্টা না করে বিরাট উইকেটে থিতু হয়ে অন্তত ৮ ওভার টিকলে বড় রান আসবে বলে মন্তব্য করেছেন সুনীল গাভাসকর।

কেমন হবে দল?

কেমন হবে দল?

চলতি আইপিএলে সর্বাধিক রানের জস বাটলারের সঙ্গে আইপিএলে সর্বাধিক রানের মালিক বিরাট কোহলির দ্বৈরথ উপভোগ্য হবে। সেই সঙ্গে এবার সর্বাধিক উইকেটশিকারী যুজবেন্দ্র চাহাল আরসিবির শক্তিশালী ব্যাটিং লাইন আপকে কতটা চাপে ফেলেন সেটা দেখার। সানরাইজার্স ম্যাচে ৬৮ রানে অল আউট হয়ে যাওয়ার ধাক্কা কাটিয়ে ঘুরে দাঁড়ানোর ম্যাচে আজ আরসিবি দলে পরিবর্তন আসতে পারে। অনুজ রাওয়াত ফর্মে নেই। সেক্ষেত্রে সুযশ প্রভুদেশাইকে ওপেনার হিসেবে ব্যবহার করলে প্রথম একাদশে বোলারের সংখ্যা বাড়াতে পারবে আরসিবি। কিংবা রজত পাতিদার বা মহীপাল লমররকে দেখা যেতে পারে আরসিবি দলে। রাজস্থান রয়্যালস অবশ্য উইনিং কম্বিনেশন ধরে রাখতে চাইবে।

রাজস্থান রয়্যালস- জস বাটলার, দেবদত্ত পাড়িক্কল, সঞ্জু স্যামসন (অধিনায়ক ও উইকেটকিপার), শিমরন হেটমায়ার, করুণ নায়ার, রিয়ান পরাগ, রবিচন্দ্রন অশ্বিন, ওবেদ ম্যাককয়, ট্রেন্ট বোল্ট, প্রসিদ্ধ কৃষ্ণ, যুজবেন্দ্র চাহাল

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর- ফাফ দু প্লেসি (অধিনায়ক), অনুজ রাওয়াত বা রজত পাতিদার, বিরাট কোহলি, গ্লেন ম্যাক্সওয়েল, শাহবাজ আহমেদ, সুযশ প্রভুদেশাই, দীনেশ কার্তিক (উইকেটকিপার), ওয়ানিন্দু হাসারঙ্গা, হর্ষল প্যাটেল, মহম্মদ সিরাজ, জশ হ্যাজলউড

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+