IPL 2022: রোহিতের জন্মদিনে যুবরাজের বার্তায় উজ্জীবিত মুম্বই, হিটম্যানের কোন রেকর্ডগুলি অক্ষত থাকতে পারে?

রোহিত শর্মার আজ জন্মদিন। আর সেদিনই মুম্বই ইন্ডিয়ান্স এবং দলের অধিনায়কের কাছে বেশ কয়েকটি বড় চ্যালেঞ্জ। লিগ তালিকায় দুইয়ে থাকা রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে খেলবে এবার ৮ ম্যাচের একটিতেও জয় না পাওয়া পাঁচবারের চ্যাম্পিয়নরা। আজ হেরে গেলে মুম্বই ইন্ডিয়ান্স টানা ৯টি ম্যাচ হারের লজ্জার রেকর্ড গড়বে। একইসঙ্গে সকলে অপেক্ষায় রোহিত শর্মার ফর্মে ফেরারও। সবমিলিয়ে রোহিতের জন্মদিনে তাঁর এবং তাঁর দলের সাফল্য কামনায় ভক্তরা।

যুবি-বার্তায় উজ্জীবিত মুম্বই

এই আবহে যুবরাজ সিংয়ের পাঠানো জন্মদিনের বিশেষ শুভেচ্ছাবার্তা রিটুইট করেছে মুম্বই ইন্ডিয়ান্স। যুবির সঙ্গে রোহিত ও মুম্বই ইন্ডিয়ান্সের বিশেষ বন্ধনের কথাও মনে করিয়ে দেওয়া হয়েছে। যুবরাজ রোহিতকে শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, হ্যাপি বার্থডে ব্রাদারম্যান। আগেও যেমনটা করেছেন, সেভাবেই নিজের প্রতি আস্থা রেখে বল মাঠের বাইরে পাঠানোর জন্যও রোহিতকে বার্তা দিয়েছেন যুবরাজ। এতে স্পষ্ট ব্যক্তিগত ও দলগত খারাপ ফর্মকেই সীমানার বাইরে পাঠানোর বার্তা দিয়েছেন যুবি। বিশেষ দিনে অজস্র শুভেচ্ছা ও ভালোবাসাও জানিয়েছেন।

বিরাট শুভেচ্ছা

বিরাট কোহলির সঙ্গে রোহিত শর্মার সম্পর্ক নিয়ে নানা জল্পনা চলে বছরভর। যদিও প্রকাশ্যে দুজনেই নিজেদের মধ্যে শীতল সম্পর্কের জল্পনার কথা মানেননি। ভারতের প্রাক্তন কোচ রবি শাস্ত্রীও প্রকাশ্যেই বলেছিলেন, এমন কোনও কথা তাঁর জানা নেই। তবে তাতে জল্পনা থামেনি। এদিন বিরাট নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে রোহিতকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। জাতীয় দলের হয়ে খেলার সময় রোহিতের সঙ্গে নিজের একটি ছবি দিয়ে কোহলি লেখেন, গড ব্লেস! আজ বিরাট অবশ্য রোহিতের আগেই ফর্মে ফেরার পরীক্ষায় নামতে চলেছেন।

রোহিতের সহধর্মিণীর বার্তা

রোহিতের ৩৫তম জন্মদিনে মুম্বই ইন্ডিয়ান্সের টিম হোটেলে পারিবারিক কিছু মুহূর্তের ছবি শেয়ার করে শুভেচ্ছা জানিয়েছেন স্ত্রী রীতিকা। যে ছবিগুলি পোস্ট করা হয়েছে তাতে দেখা যাচ্ছে রোহিত স্ত্রী ও কন্যার সঙ্গে রয়েছেন। কোথাও আবার কন্যাকে কোলে নিয়ে দাঁড়িয়ে। মুম্বই ইন্ডিয়ান্সের ট্রফিগুলি যেখানে সাজানো রয়েছে তার সামনে দাঁড়িয়ে রোহিতের সঙ্গে নিজের ছবি পোস্ট করেছেন রীতিকা।

অনন্য রেকর্ডগুলি

অনন্য রেকর্ডগুলি

হিটম্যানের ঝুলিতে রয়েছে বেশ কিছু অনন্য রেকর্ড। একদিনের আন্তর্জাতিকে রোহিত তিনবার ২০০-র বেশি রান করেছেন। বিশ্ব ক্রিকেটে আর কারও এমন নজির নেই। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ান ডে-তে ২০১৩ সালে প্রথম দ্বিশতরানটি করেন রোহিত। ২০১৪ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে করেন ২৬৪। ২০১৭ সালে ফের দ্বিশতরান হাঁকান। এই রেকর্ড ভাঙা মোটেই সহজ নয়। সচিন তেন্ডুলকর ৬টি বিশ্বকাপ খেলেছিলেন, ৪৫ ম্যাচে ৪৪ ইনিংসে ৬টি শতরান রয়েছে। রোহিত শর্মা ২টি বিশ্বকাপ খেলেছেন, ১৭ ম্যাচে তাঁর শতরানের সংখ্যা ৬। ২০১৯ সালেই তিনি পাঁচটি শতরান হাঁকিয়েছেন। আগামী বছর অনুষ্ঠেয় ৫০ ওভারের বিশ্বকাপে সচিনকে টপকে যেতে পারেন রোহিত। আইপিএলে রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্স ৫ বার চ্যাম্পিয়ন হয়েছে। অধিনায়ক হিসেবে ৫টি আইপিএল খেতাব জেতার রেকর্ড আপাতত অক্ষত থাকছে। কেন না, চারবার জেতা চেন্নাই সুপার কিংসের নেতৃত্ব ছেড়ে দিয়েছেন মহেন্দ্র সিং ধোনি।

টিম হোটেলে সেলিব্রেশন

টিম হোটেলেই মুম্বই ইন্ডিয়ান্স সেলিব্রেট করল ক্যাপ্টেনের জন্মদিন। আইপিএলের দলগুলির পাশাপাশি ভারত অধিনায়ক রোহিত শর্মাকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছেন প্রাক্তন ও বর্তমান ক্রিকেটাররাও। আইসিসি ও বিসিসিআইয়ের তরফেও শুভেচ্ছাবার্তা দেওয়া হয়েছে। এবারের জন্মদিন আরেকটি কারণেও স্পেশ্যাল। ভারতের তিন ফরম্যাটের অধিনায়ক হওয়ার পর এটিই যে হিটম্য়ানের প্রথম জন্মদিন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+