IPL 2022: আইপিএলে পন্থ-রাহুল দ্বৈরথ, দিল্লি ও লখনউয়ের একাদশে আসছে কেমন পরিবর্তন?

আইপিএলের ম্যাচে কাল মুম্বইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে দিল্লি ক্যাপিটালস ও লখনউ সুপার জায়ান্টস। পরবর্তী ভারত অধিনায়ক হওয়ার দৌড়ে থাকা লোকেশ রাহুল ও ঋষভ পন্থের দ্বৈরথের দিকে তাকিয়ে ক্রিকেটপ্রেমীরা। দুই দলের প্রথম একাদশেই আসতে পারে পরিবর্তন। দিল্লির একাদশে ডেভিড ওয়ার্নার ও আনরিখ নরকিয়ার আসা কার্যত পাকা। মার্কাস স্টইনিসকে খেলাতে পারে লখনউ।

দিল্লি ও লখনউয়ের একাদশে আসছে কেমন পরিবর্তন?

মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে নিজেদের প্রথম ম্যাচে দিল্লি ক্যাপিটালস ১০ বল বাকি থাকতে ৪ উইকেটে জয়লাভ করেছিল। যদিও গুজরাত টাইটান্সের বিরুদ্ধে ১৭২ রানের টার্গেট তাড়া করতে গিয়ে পন্থরা ১৪ রানে পরাস্ত হন। ব্যাটিং বিভাগের খামতি মেটাতে কাল দিল্লির প্রথম একাদশে পরিবর্তন হচ্ছেই। টিম সেইফার্ট প্রথম দুটি ম্যাচেই ভরসা দিতে ব্যর্থ। অভিজ্ঞ ডেভিড ওয়ার্নারই পৃথ্বী শ-র সঙ্গে ওপেন করতে চলেছেন বলে দিল্লি ক্যাপিটালস সূত্রে জানা যাচ্ছে। মনদীপ সিংয়ের পরিবর্তে সরফরাজ খান বা যশ ঢুলকে খেলানোর ভাবনাও ঘুরপাক খাচ্ছে। ভারতের অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক ঢুল ভালো ছন্দেও রয়েছেন। বোলিং বিভাগকে শক্তিশালী করতে আনরিখ নরকিয়াও থাকবেন দিল্লি ক্যাপিটালসের প্রথম একাদশে। খলিল আহমেদকে বাইরে রাখা হতে পারে।

দিল্লি ও লখনউয়ের একাদশে আসছে কেমন পরিবর্তন?

লখনউ সুপার জায়ান্টস গুজরাত টাইটান্সের বিরুদ্ধে প্রথম ম্যাচে ৫ উইকেটে পরাস্ত হয়েছিল। তবে লোকেশ রাহুলের দল চেন্নাই সুপার কিংস ও সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়ে দেয় যথাক্রমে ৬ উইকেট ও ১২ রানে। রাহুলরা জয়ের ধারাবাহিকতা বজায় রাখতে চাইবেন। অস্ট্রেলিয়ার অলরাউন্ডার মার্কাস স্টইনিস কালকের ম্যাচে লখনউয়ের প্রথম একাদশে থাকতে চলেছেন বলে জানা গিয়েছে। অ্যান্ড্রু টাই সেক্ষেত্রে প্রথম একাদশের বাইরে যেতে পারেন। মণীশ পাণ্ডের পরিবর্তে সুযোগ দেওয়া হতে পারে অঙ্কিত রাজপুতকে।

দিল্লি ও লখনউয়ের একাদশে আসছে কেমন পরিবর্তন?

রবি বিষ্ণোই ডেভিড ওয়ার্নারকে টি ২০ ক্রিকেটে ৪ বলের মধ্যে ৫ রান খরচ করে ২ বার আউট করেছেন। লোকেশ রাহুল আবার অক্ষর প্যাটেলের বিরুদ্ধে ১৪ বলে ১৩ রান করলেও তিনবার আউট হয়েছেন। ডিওয়াই পাতিল স্টেডিয়ামে চলতি আইপিএলে প্রথম ইনিংসে গড় রান ১৭৪। তবে চারটি ম্যাচে টস জিতে ফিল্ডিং নেওয়া দল ২ বার জিতেছে, ২ বার হেরেছে।

লখনউ সুপার জায়ান্টসের সম্ভাব্য একাদশ- লোকেশ রাহুল (অধিনায়ক), কুইন্টন ডি কক (উইকেটকিপার), এভিন লুইস, মার্কাস স্টইনিস, দীপক হুডা, আয়ুষ বাদোনি, ক্রুণাল পাণ্ডিয়া, জেসন হোল্ডার, অঙ্কিত রাজপুত, রবি বিষ্ণোই, আবেশ খান।

দিল্লি ক্যাপিটালসের সম্ভাব্য একাদশ- ডেভিড ওয়ার্নার, পৃথ্বী শ, সরফরাজ খান বা যশ ঢুল বা মনদীপ সিং, ঋষভ পন্থ (অধিনায়ক ও উইকেটকিপার), ললিত যাদব, রভম্যান পাওয়েল, অক্ষর প্যাটেল, শার্দুল ঠাকুর, কুলদীপ যাদব, আনরিখ নরকিয়া, মুস্তাফিজুর রহমান।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+