IPL 2022: আইপিএলের আগে নতুন জার্সি প্রকাশ দিল্লি ক্যাপিটালসের, আরসিবির অধিনায়ক ঘোষণা কখন?
আইপিএল শুরু হবে ২৬ মার্চ থেকে। মুম্বইয়ের হোটেলে নিভৃতবাসে হাজির হচ্ছেন বিভিন্ন দলের ক্রিকেটাররা। তারপর শুরু হয়ে যাবে চূড়ান্ত প্রস্তুতি। মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংসের শিবির আগেই শুরু হয়েছে সুরাটে। আজ ভারত-শ্রীলঙ্কা টেস্টের ডিনার টাইমে নতুন অধিনায়কের নাম ঘোষণা করতে চলেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। ফাফ দু প্লেসির নামই ঘোষণা হবে বলে সূত্রের খবর। এদিকে, আজ সকালেই জার্সি প্রকাশ করেছে দিল্লি ক্যাপিটালস।

ঋষভ পন্থের নেতৃত্বাধীন দিল্লি ক্যাপিটালসের জার্সিতে নীলের সঙ্গে এবার যোগ হয়েছে লাল রং। সেইসঙ্গে জার্সির সামনে রয়েছে বাঘের ছবিওয়ালা লোগো। জার্সিতে বাঘের ছবিটি আরও সুস্পষ্টভাবে ফুটিয়ে তোলা হয়েছে। গত বছরের আইপিএলে পয়েন্ট তালিকার শীর্ষে থেকে প্লে অফে গেলেও ফাইনালে উঠতে পারেনি দিল্লি ক্যাপিটালস। তার আগের বছর ফাইনালে উঠে পরাস্ত হয়েছিল। এবার নতুনভাবে দল গুছিয়ে নতুন অভিযানে নামবে দিল্লি। তবে উল্লেখযোগ্য জার্সিতে লাল রং যোগ হওয়া। দিল্লি ক্যাপিটালসের ক্রিকেটাররা একে একে আসতে শুরু করেছেন মুম্বইয়ের টিম হোটেলে। দলের নতুন জার্সি তুলে দেওয়া হয়েছে অরুণ জেটলি স্টেডিয়ামে কিছু বাছাই ফ্যানেদের হাতে। জার্সি তুলে দেওয়া হয়েছে কিছু শিশুদের হাতেও।
𝗡𝗮𝘆𝗶 𝗗𝗶𝗹𝗹𝗶, 𝗡𝗮𝘆𝗶 𝗝𝗲𝗿𝘀𝗲𝘆 😍
— Delhi Capitals (@DelhiCapitals) March 12, 2022
𝗪𝗮𝗵𝗶 𝗝𝗮𝘇𝗯𝗮, 𝗪𝗮𝗵𝗶 𝗝𝗼𝘀𝗵 🔥#DCToli members sporting #NayiDilliKiNayiJersey in our #QilaKotla 👉🏼 All the vibes we need 💙💯#YehHaiNayiDilli #IPL2022 pic.twitter.com/QHMhiycJPj
🎥 | Our #DCCubs were in for a treat as they became the first ones to wear #NayiDilliKiNayiJersey 🤩
— Delhi Capitals (@DelhiCapitals) March 12, 2022
This surprise is just pure emotion 🥺💙#YehHaiNayiDilli #IPL2022 @StayWrogn pic.twitter.com/nOdhrmjixa
দিল্লি ক্যাপিটালসের জার্সির বেশিরভাগটা জুড়েই থাকছে পরিচিত নীল রং। ক্রিকেটারদের বাঁ কাঁধের দিকে কিছুটা অংশে থাকছে লাল। দিল্লির জার্সি ও লোগোতে বাঘের ছবি থাকলেও এবার তা আরও ভালোভাবে ফুটিয়ে তোলা হয়েছে। দলের তরফে বিবৃতিতে জানানো হয়েছে, মাঠে দলের সাহসী মনোভাবকে তুলে ধরতেই লাল রংটি যোগ করা হয়েছে। নীল রং রাখা হয়েছে দলের ভারসাম্য ও ধৈর্য্য বা সংযমকে বোঝাতে। দিল্লি ক্যাপিটালস গর্জে উঠবে বোঝাতেই বাঘ আরও বড় ও স্পষ্ট করে তুলে ধরা হয়েছে জার্সিটিতে। ২৭ মার্চ মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচ দিয়ে আইপিএল অভিযান শুরু করবে দিল্লি ক্যাপিটালস।
📽️ | Here's what our players had to say about their arrival in the DC camp and their quarantine plans 🗣️
— Delhi Capitals (@DelhiCapitals) March 11, 2022
Welcome to the DC family, boys 💙#YehHaiNayiDilli #IPL2022 @TajMahalMumbai pic.twitter.com/ChnTGNENTb
Presenting the new threads we'll flaunt in #IPL2022 🤩
— Delhi Capitals (@DelhiCapitals) March 12, 2022
Read all about the launch of #NayiDilliKiNayiJersey right here 👉🏼 https://t.co/oKhRObNnDu#YehHaiNayiDilli pic.twitter.com/KNibnMdKqn
নয়ি দিল্লি কি নয়ি জার্সি স্লোগানে ঋষভ পন্থের সঙ্গেই ডেভিড ওয়ার্নার ও আনরিখ নরকিয়ার ছবি রাখা হয়েছে। যদিও চোটের কারণে নরকিয়াকে আদৌ আইপিএলে পাওয়া যাবে কিনা তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। ডেভিড ওয়ার্নারও পাকিস্তানে টেস্ট সিরিজ খেলে দেশে ফিরে যাবেন শেন ওয়ার্নের শেষকৃত্যে যোগ দিতে। ফলে তিনিও ৬ এপ্রিল ভারতে পৌঁছাবেন বলে স্থির রয়েছে। আইপিএলের প্রথম ৫-৬টি ম্যাচে ওয়ার্নার দিল্লি ক্যাপিটালসের হয়ে নামতে পারবেন না।












Click it and Unblock the Notifications