IPL 2022: বিরাট-রোহিত থেকে সিরাজ-ভেঙ্কটেশ ব্যর্থ! আইপিএলে প্রথম বছরেই নজর কাড়লেন কোন ভারতীয়রা?
আইপিএলের ২৯টি ম্যাচ হয়ে গিয়েছে। আজ কলকাতা নাইট রাইডার্স ও রাজস্থান রয়্যালসের মধ্যে ম্যাচটি চলতি আইপিএলের ৩০তম ম্যাচ। এরই মধ্যে বেশ কয়েকজন ক্রিকেটার রয়েছেন দারুণ ছন্দে। লোকেশ রাহুল শতরান হাঁকিয়েছেন, হার্দিক পাণ্ডিয়া ব্যাটিং-বোলিং-ফিল্ডিংয়ে নজরকাড়া পারফরম্যান্স উপহার দিয়ে টি ২০ বিশ্বকাপে দলে ঢোকার দাবি জোরালো করেছেন। কিন্তু অনেক তারকাই চূড়ান্তভাবে হতাশ করেছেন ভক্তদের।

মেগা নিলামের আগে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি যে তারকাদের ধরে রেখেছিল তাঁদের মধ্যে অনেকে এখনও নিজেদের চেনা ছন্দের ধারেকাছেই যেতে পারেননি। চেন্নাই সুপার কিংসের মঈন আলি, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরাট কোহলি ও মহম্মদ সিরাজ রয়েছেন সেই তালিকায়। এই প্রথম ৬টি ম্যাচের ৬টিতেই হেরে প্লে অফের দৌড় থেকে কার্যত ছিটকে গিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। এখন তাদের বাকি ৮টি ম্যাচেই জিততে হবে শেষ চারে যেতে গেলে, যা কার্যত অসম্ভব। রোহিত শর্মা ও কায়রন পোলার্ড ছিলেন পাঁচবারের চ্যাম্পিয়নদের রিটেনশন তালিকায় তাঁরা স্বাভাবিকভাবেই হতাশ করেছেন। আবদুল সামাদ, যশস্বী জয়সওয়ালরাও ব্যর্থ হওয়ায় দলে জায়গা ধরে রাখতে পারছেন না। আনরিখ নরকিয়া ফিটনেসজনিত কারণে নামতেই পারেননি।

বিরাট কোহলির এখনও অবধি ব্যাটিং গড় ২৩.৮, স্ট্রাইক রেট ১২৫। ভেঙ্কটেশ আইয়ারের গড় ২০.৬, স্ট্রাইক রেট ১০৪। মহম্মদ সিরাজ ৫ উইকেট পেলেও ওভারপিছু ১০.২৫ রান দিয়েছেন। রোহিত শর্মার ব্যাটিং গড় ১৯, স্ট্রাইক রেট ১২৯.৫৪। অক্ষর প্যাটেল ১ উইকেট পেয়েছেন, গড় ১৪৯! মঈন আলির ব্যাটিং গড় ১৭.৪, স্ট্রাইক রেট ১২৪। তারকাদের ব্যর্থতা সবচেয়ে সমস্যায় ফেলছে চেন্নাই সুপার কিংস ও মুম্বই ইন্ডিয়ান্সকে। তবে যে অখ্যাত ভারতীয় ক্রিকেটাররা চলতি আইপিএলে নজরকাড়া পারফরম্যান্স উপহার দিয়েছেন তাঁরা হলেন জিতেশ শর্মা, আয়ুষ বাদোনি, তিলক বর্মা, বৈভব অরোরা, অভিনব মনোহর। টিম ডেভিডকে সাড়ে ৮ কোটি টাকায় নিয়েও খেলায়নি মুম্বই ইন্ডিয়ান্স, তবে রোহিতদের হয়ে নজর কেড়েছেন বেবি এবি ডেওয়াল্ড ব্রেভিস, যিনি চলতি বছর অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে সর্বাধিক রানের মালিক হয়েছিলেন। কঠিন পরিস্থিতির মুখে স্বমহিমায় উজ্জ্বল এই ক্রিকেটাররা।

২৯টি ম্যাচের ১১টিতে দেখা গিয়েছে বিভিন্ন দল চার বিদেশি নিয়ে মাঠে নামেনি, এটাও এবারের আইপিএলে রেকর্ড। ২৯টি ম্যাচেই টস জিতে ফিল্ডিং নিয়েছে বিভিন্ন দল। তবে শেষ ১২টি ম্যাচে টস জেতা দল জিতেছে ৬টিতে, টস হেরে প্রথমে ব্যাট করা দল জিতেছে ৬টি ম্যাচে। টস জিতে ফিল্ডিং নেওয়ার কারণ ডিউ ফ্যাক্টর। বল ভালোরকম ভিজে যাচ্ছে শিশিরে। চলতি আইপিএলে ডেথ ওভারে যে তিনজন বোলার সবচেয়ে ভালো বল করেছেন তাঁরা হলেন অর্শদীপ সিং (ডেথ ওভারে ইকনমি রেট ৫.২৫), ডোয়েইন ব্র্যাভো (ডেথ ওভারে ইকনমি রেট ৮.০৮) ও মহম্মদ শামি (ডেথ ওভারে ইকনমি রেট ৮.৫০)। সবচেয়ে খারাপ ডেথ ওভারের পারফরম্যান্স মহম্মদ সিরাজের, ইকনমি ১৬.১৪। তাঁর পরে রয়েছেন প্রসিদ্ধ কৃষ্ণ (ডেথ ওভারে ইকনমি রেট ১২.৫৭) ও ট্রেন্ট বোল্ট (ডেথ ওভারে ইকনমি রেট ১২.৫০)।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications