IPL 2022: শীর্ষস্থান দখলের লড়াইয়ে আজ মুখোমুখি হায়দরাবাদ-গুজরাত, একাধিক নজিরের সাক্ষী থাকতে পারে এই ম্যাচ

IPL 2022: শীর্ষস্থান দখলের লড়াইয়ে আজ মুখোমুখি হায়দরাবাদ-গুজরাত, একাধিক নজিরের সাক্ষী থাকতে পারে এই ম্যাচ

আইপিএল-এর গুরুত্বপূর্ণ ম্যাচে বুধবার মুখোমুখি হতে চলেছে গুজরাত টাইটানস এবং সানরাইজার্স হায়দরাবাদ। গুজরাত রেয়েছে লিগ টেবলের দ্বিতীয় স্থানে এবং সানরাইজার্সের অবস্থান তৃতীয় স্থানে। গুজরাত জিতলে তারা পৌঁছে যাবে ১৪ পয়েন্ট নিয়ে লিগ শীর্ষে এবং সানরাইজার্স জিতলে ১২ পয়েন্ট নিয়ে ভাল রান রেটের সুবাদে শীর্ষে পৌঁছে যাবে তারা। দুই দলের এই দ্বৈরথের মধ্যে একাধিক ব্যক্তিগত নজির স্পর্শের হাতছানি থাকছে দুই দলের ক্রিকেটারদের সামনে।

আইপিএল-এ ৫০ উইকেটের সামনে হার্দিক পান্ডিয়া:

আইপিএল-এ ৫০ উইকেটের সামনে হার্দিক পান্ডিয়া:

আইপিএল কেরিয়ারে হার্দিক পান্ডিয়ার মোট সংগ্রহ ৪৬টি উইকেটে। এই ম্যাচে চার উইকেট পেলে আইপিএল কেরিয়ারে ৫০ উইকেট স্পর্শের নজির গড়বেন তিনি। একটি ক্যাচ ধরলে টি-২০ ক্রিকেটে ১০০টি ক্যাচের মালিক হবেন হার্দিক।

টি-২০ ক্রিকেটে শততম ক্যাচের সুযোগ উইলিয়ামসনের সামনে:

টি-২০ ক্রিকেটে শততম ক্যাচের সুযোগ উইলিয়ামসনের সামনে:

কেন উইলিয়ামসন এই ম্যাচে দু'টি ক্যাচ ধরলে টি-২০ কেরিয়ারে শততম ক্যাচ ধরার নজির গড়বেন। পাশাপাশি চারটি চার মারলে ১৫০টি ছয় এই ফরম্যাটে মারার নজির গড়বেন তিনি।

আইপিএল-এ ২০০টি চার মারার সুযোগ ঋদ্ধিমানের সামনে:

আইপিএল-এ ২০০টি চার মারার সুযোগ ঋদ্ধিমানের সামনে:

ঋদ্ধিমান সাহা এই ম্যাচে যদি ৭টি চার মারতে পারেন তা হলে আইপিএল কেরিয়ারে ২০০টি চার মারার নজির গড়বেন তিনি। সানরাইজার্স হায়দরাবাদ ঋদ্ধির সদ্য প্রাক্তন ফ্রাঞ্চাইজি।

টি-২০ ক্রিকেটে ১৫০ উইকেটের সামনে মহম্মদ শামি:

টি-২০ ক্রিকেটে ১৫০ উইকেটের সামনে মহম্মদ শামি:

মহম্মদ শামির কাছে সুযোগ থাকছে এই ম্যাচে টি-২০ ক্রিকেটে ১৫০ উইকেট পূর্ণ করার। এই কৃতিত্ব অর্জন করতে শামিকে পেতে হবে চারটি উইকেট।

টি-২০ ক্রিকেটে ২৫০০ রানের সামনে রাহুল ত্রিপাঠী:

টি-২০ ক্রিকেটে ২৫০০ রানের সামনে রাহুল ত্রিপাঠী:

আইপিএল ২০২২-এ দারুণ ছন্দে রয়েছেন রাহুল ত্রিপাঠী। দলের প্রয়োজনে বারবার কথা বলছে তাঁর ব্যাট। এই ম্যাচে ৭৩ রান করতে পারলে টি-২০ কেরিয়ারে ২৫০০ রানের মালিক হবে তিনি।

অন্যান্য নজির:

অন্যান্য নজির:

এই ম্যাচে ৭৮ রান করলে টি-২০ ক্রিকেটে ২০০০ রান পূর্ণ করবেনএইডেন মার্করাম। ৩৯ রান করলে অভিষেক শর্মা আইপিএল-এ ৫০০ রান পূর্ণ করার নজির গড়বেন। এই কৃতিত্বআপেক্ষিক ভাবেখুব একটা বড় না হলেও তরুণ ক্রিকেটারের জন্য অনেকটা গুরুত্বপূর্ণ। আটটি চার মারলে নিকোলাস পুরান আইপিএল-এ ৫০টি চার মারার নজির গড়বেন।

জরুরি তথ্য:

জরুরি তথ্য:

চলতি আইপিএল-এ এখনও পর্যন্ত মাত্র একটি ম্যাচে পরাস্ত হয়েছে গুজরাত টাইটানস। অপর দিকে, সানরাইজার্স টানা পাঁচ ম্যাচে অপরাজিত। এই ম্যাচে জিতে ২০১৮ সালের রেকর্ড অর্জন করবে তারা, সেই বছর টানা আটটি ম্যাচ জিতেছিল হায়দরাবাদ। ওয়াংখেড়ে স্টেডিয়ামে সাত ম্যাচের মধ্যে ১টি ম্যাচে জিতেছে সানরাইজার্স হায়দরাবাদ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+