IPL 2022: এলিমিনেটর ম্যাচে লিগে টিকে থাকতে খেলবে দুই দল, এক নজরে দেখে নিন এই ম্যাচে হতে চলা সম্ভাব্য নজির

IPL 2022: এলিমিনেটর ম্যাচে লিগে টিকে থাকতে খেলবে দুই দল, এক নজরে দেখে নিন এই ম্যাচে হতে চলা সম্ভাব্য নজির

এলিমিনেটর ম্যাচে বুধবার লখনউ সুপার জায়ান্টসের মুখোমুখি হতে চলেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। এই ম্য়াচে যে দল জিতবে সেই দল পৌঁছে যাবে দ্বিতীয় কোয়ালিফায়ারে এবং মুখোমুখি হবে রাজস্থান রয়্যালসের। অপর দিকে, পরাজিত দলকে সরারসরি বাড়ি ফেরার টিকিট কেটে ফেলতে হবে এই ম্যাচের পরেই। উভয় দলের কাছেই এটি মাস্ট উইন ম্যাচ। এক নজরে দেখে নিন এই ম্যাচে কী কীন নজির তৈরি হতে পারে।

তৃতীয় ভারতীয় হিসিবে বড় মাইলস্টোনের সামনে বিরাট কোহলি:

তৃতীয় ভারতীয় হিসিবে বড় মাইলস্টোনের সামনে বিরাট কোহলি:

এই ম্যাচে একটি ক্যাচ নিলে টি-২০ ক্রিকেটে ১৫০ ক্যাচ নেওয়ার নজির গড়বেন বিরাট কোহলি। সুরেশ রায়না এবং রোহিত শর্মার পর তৃতীয় ক্রিকেটার হিসেবে এই নজির তৈরি করবেন বিরাট।

একাধিক নজিরের সামনে মার্কাস স্টইনিস:

একাধিক নজিরের সামনে মার্কাস স্টইনিস:

এই ম্যাচে একটি ছয় মারলে টি-২০ ক্রিকেটে ১৫০ ছয়ের মালিক হবেন হবেন মার্কাস স্টইনিস। পাশাপাশি তিনটি ছয় মারলে আইপিএল-এ ৫০টি ছয় মারার নজির গড়বেন মার্কাস। পাশাপাশি ৬টি চার মারলে টি-২০ ক্রিকেটে ৩৫০টি চারের মালিক হবেন মার্কাস স্টইনিস।

টি-২০ ক্রিকেটে নতুন রেকর্ডের সামনে কুইন্টন ডি কক:

টি-২০ ক্রিকেটে নতুন রেকর্ডের সামনে কুইন্টন ডি কক:

এই ম্যাচে ৩টি ছয় মারলে টি-২০ ক্রিকেটে ছয় মারার ট্রিপট সেঞ্চুরি করবেন কুইন্টন ডি কক। ইতিমধ্যেই টি-২০ ক্রিকেটে সর্বাধিক অর্ধশতরানকারী উইকেটরক্ষকের শিরোপা জিতে নিয়েছেন ডি কক। এই খেতাব আগে ছিল কামরান আকমলের দখলে।

আইপিএল-এ ২০০টি চারের সামনে গ্লেন ম্যাক্সওয়েল:

আইপিএল-এ ২০০টি চারের সামনে গ্লেন ম্যাক্সওয়েল:

এই ম্যাচে চারটি চার মারলে আইপিএল কেরিয়ারে ২০০টি চারের মালিক হবেন গ্লেন ম্যাক্সওয়েল। এ ছাড়া চলতি লিগে বেশ ভাল ফর্মেই রয়েছে সদ্য বিবাহিত জীবনে পা রাখা অস্ট্রেলিয়ার তারকা অলরাউন্ডার।

অন্যান্য নজির:

অন্যান্য নজির:

মহম্মদ সিরাজ এই ম্যাচে দুই উইকেট পেলে আইপিএল-এ ৫০ উইকেটের মালিক হবেন। টি-২০ ক্রিকেটে ১০০ উইকেট পেতে দুশমন্ত চামিরার প্রয়োজন দু'টি উইকেট।

জরুরি তথ্য:

জরুরি তথ্য:

এই দুই দল এক বারই একে অপরের মুখোমুখি হয়েছে, সেই ম্যাচটি জিতেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। এই ম্যাচে অর্ধ শতরান করলে একটি ফ্রাঞ্চাইজির হয়ে প্রথম ক্রিকেটার হিসেবে ৫০টি অর্ধ শতরান করার নজির গড়বেন বিরাট কোহলি। এই ম্যাচে ব্যাট হাতে আইপিএল-এ শততম ইনিংস খেলতে চলেছেন কে এল রাহুল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+