IPL 2022: প্রথম কোয়ালিফায়ারে একাধিক নজিরের হাতছানি ইডেন গার্ডেন্সে, রেকর্ড বুকে নাম তুলতে পারেন এই তারকারা
IPL 2022: প্রথম কোয়ালিফায়ারে একাধিক নজিরের হাতছানি ইডেন গার্ডেন্সে, রেকর্ড বুকে নাম তুলতে পারে এই তারকারা
কোয়ালিফায়ার ১-এ ইডেন গার্ডেন্সে মুখোমুখি হতে চলেছে গুজরাত টাইটানস এবং রাজস্থান রয়্যালস। এই ম্যাচে যেই দল জিতবে সেই দলই পৌঁছে যাবে পঞ্চদশ আইপিএল-এর ফাইনালে। ফলে এক ইঞ্চি জমিও যে বিনা যুদ্ধে দুই প্রতিপক্ষ একে অপরকে ছাড়বে না তা নিশ্চিত। এক নজরে দেখে নিন আইপিএল ২০২২-এর প্রথম কোয়ালিফায়ারে কী কী রেকর্ড তৈরি হতে পারে।

ইমারন তাহিরকে ছাপিয়ে যাওয়ার সুযোগ যুজবেন্দ্র চাহালের সামনে:
এই ম্যাচে ১ উইকেট পেলে এক মরসুমে সর্বাধিক উইকেট সংগ্রহকারী স্পিনার হবেন যুজবেন্দ্র চাহাল। ২০১৯ সালে স্পিনার হিসেবে এক আইপিএল মরসুমে সর্বাধিক উইকেট পেয়েছিলেন ইমরান।

টি-২০ ক্রিকেটে বড় মাইলস্টোনের সামনে রবিচন্দ্রন অশ্বিন:
এই ম্যাচে ব্যাট হাতে ২২ রান করতে পারলে টি-২০ ক্রিকেটে ১০০০ রানের মালিক হবে রবিচন্দ্রন অশ্বিন। গত ম্যাচে দুর্ধর্ষ ব্যাটিং করেছিলেন অশ্বিন।

আইপিএল-এ বিরাট নজিরের সামনে রবিচন্দ্রন অশ্বিন:
এই ম্যাচে যদি দুই উইকেট তুলতে পারেন রাজস্থান রয়্যালসের বর্ষীয়াণ অফ স্পিনার তা হলে আইপিএল-এ দ্বিতীয় সর্বোচ্চ উইকেট সংগ্রহকারী স্পিনার হবেন তিনি। অশ্বিনের উইকেট সংখ্যা ১৫৬।

বড় নজিরের সামনে ঋদ্ধিমান সাহা:
দুর্দান্ত ফর্মে রয়েছেন ঋদ্ধিমান সাহা। ইডেন গার্ডেন্সকে হাতের তালুর মতো চেনেন ঋদ্ধি। ঘরের মাঠে ৩৮ রান করতে পারলে টি-২০ ক্রিকেটে ৪০০০ রান পূর্ণ করবেন তিনি।

আইপিএল-এ ১০০টি উইকেটের হাতছানি মহম্মদ শামির সামনে:
ঋদ্ধিমানের মতোই ইডেন গার্ডেন্স ঘরের মাঠ মহম্মদ শামির কাছেও। ঘরের মাঠে তাঁর থেকে দুরন্ত পারফরম্যান্সের আশা গোটা দলের। এই ম্যাচে শামি তিনটি উইকেট পেলে আইপিএল কেরিয়ারে ১০০টি উইকেট পূর্ণ করবেন।

রাজস্থান রয়্যালসের হয়ে ৩০০০ রানের সামনে সঞ্জু স্যামসন:
আইপিএল ২০২২-এর প্রথম কোয়ালিফায়ারে ৪৩ রান করলে রাজস্থান রয়্যালসের হয়ে আইপিএল-এ ৩০০০ রান পূর্ণ করবেন সঞ্জু স্যামসন।

অন্যান্য নজির:
গুজরাত টাইটানসের বিরুদ্ধে ৩৬ রান করলে টি-২০ ক্রিকেটে ৮০০ রানের মালিক হবেন জস বাটলার। অ্যালেক্স হেলস এবং লিউক রাইটের পর তৃতীয় ইংলিশ ক্রিকেটার হিসেবে এই নজির গড়বেন তিনি। দু'টি ক্যাচ ধরলে আইপিএল-এ ৫০টি ক্যাচ ধরা উইকেটরক্ষক হবেন সঞ্জু স্যামসন।

জরুরি তথ্য:
এর আগে এক বারই দুই দল মুখোমুখি হয়েছে। প্রথম সাক্ষাতে রাজস্থান রয়্যালসকে ৩৭ রানে পরাজিত করেছে গুজরাত টাইটানস। ইডেন গার্ডেন্সে দশটি ম্যাচের মধ্যে মাত্র দু'টি ম্যাচে জয়ী হয়েছে রাজস্থান রয়্যালস।












Click it and Unblock the Notifications