IPL 2022:রাজস্থান-পাঞ্জাব ম্যাচে একাধিক নজিরের হাতছানি চাহাল-বাটলারের সামনে, মাইলস্টোন গড়ার পথে সঞ্জু স্যামসন

IPL 2022:রাজস্থান-পাঞ্জাব ম্যাচে একাধিক নজিরের হাতছানি চাহাল-বাটলারের সামনে, মাইলস্টোন গড়ার পথে সঞ্জু স্যামসন

আইপিএল-এর গুরুত্বপূর্ণ ম্যাচে শুক্রবার মুখোমুখি হতে চলেছে পাঞ্জাব কিংস এবং রাজস্থান রয়্যালস দুই দলের কাছেই সমান গুরুত্বপূর্ণ এই ম্যাচ। ১০ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে প্লে-অফের দৌড়ে ভাল মতো রয়েছে রাজস্থান। এই ম্যাচ জিতলে অনেকটাই প্লে-অফের কাছাকাছি পৌঁছে যাবে তারা। অপর দিকে,প্লে-অফের টিকিট নিশ্চিত করতে হলে পাঞ্জাব কিংসকে জিততে হবে বাকি প্রতিটা ম্যাচ। এক নজরে দেখে নিন এই দুই দলের ম্যাচে কী কী নজির তৈরি হতে পারে।

অর্ধশত অর্ধশতরানের সামনে দাঁড়িয়ে শিখর ধাওয়ান:

অর্ধশত অর্ধশতরানের সামনে দাঁড়িয়ে শিখর ধাওয়ান:

প্রথম ভারতীয় হিসিবে বিরাট কৃতিত্বের সামনে দাঁড়িয়ে রয়েছেন শিখর ধাওয়ান। এই ম্যাচে অর্ধ শতরান করতে পারলে আইপিএল-এ প্রথম ভারতীয় ওপেনার হিসেবে অর্ধশত অর্ধশতরান করবেন তিনি। পাশাপাশি ৮টি চার মারলে আইপিএল কেরিয়ারে প্রথম ব্যাটসম্যান হিসেবে ৭০০টি চার মারার নজির গড়বেন তিনি।

রাজস্থান রয়্যালসের জার্সিতে অনন্য নজিরের সামনে চাহাল:

রাজস্থান রয়্যালসের জার্সিতে অনন্য নজিরের সামনে চাহাল:

যুজবেন্দ্র চাহাল এই ম্যাচে ছাপিয়ে যেতে পারেন শ্রেয়স গোপালকে। রাজস্থান রয়্যালসরে জার্সিতে এক মরসুমে সর্বাধিক উইকেট সংগ্রহকারী হতে চাহালের প্রয়োজন মাত্র দু'টি উইকেট।

আইপিএল-এ২৫০টি চারের সামনে জস বাটলার:

আইপিএল-এ২৫০টি চারের সামনে জস বাটলার:

৬টি চার মারলে আইপিএল কেরিয়ারে ২৫০টি চারের মালিক হবেন বাটলার। পাশাপাশি ৭৭ রান করলে টি-২০ ক্রিকেটে ৮০০০ রান পূর্ণ করবেন তিনি।

দু'শো উইকেটের সামনে কাগিসো রাবাডা:

দু'শো উইকেটের সামনে কাগিসো রাবাডা:

কাগিসো রাবাডা টি-২০ ক্রিকেটে ২০০ উইকেট সংগ্রহ করা থেকে মাত্র তিন উইকেট দূরে।

টি-২০ ক্রিকেটে চার হাজার রানের সামনে জনি বেয়ারস্ট্রো:

টি-২০ ক্রিকেটে চার হাজার রানের সামনে জনি বেয়ারস্ট্রো:

পাঞ্জাব কিংসের জার্সি গায়ে এই ম্যাচে আর ১৬ রান করলে টি-২০ ক্রিকেটের ফরম্যাটে ৪০০০ রান পূর্ণ করবেন জনি বেয়ারস্ট্রো।

অন্যান্য নজির:

অন্যান্য নজির:

মাত্র ১১ রান করলে টি-২০ ক্রিকেটে তিন হাজার রান পূর্ণ করবেন করুণ নায়ার। চারটি উইকেট পেলে রাহুল চাহার ১০০টি উইকেটের মালিক হবেন টি-২০ ফরম্যাটে। সম সংখ্যক উইকেট পেলে টি-২০ ক্রিকেটে ৫০টি উইকেটের মালিক হবেন অর্শদীপ সিং। ৩৫ রান করলে আইপিএল-এ ৫০০ রান পূর্ণ করবেন।

জরুরি তথ্য:

জরুরি তথ্য:

রাজস্থান রয়্যালস এবং পাঞ্জাব কিংস মোট ২৩টি ম্যাচে মুখোমুখি হয়েছে। যার মধ্যে ১৩টি ম্যাচে জিতেছে রাজস্থান রয়্যালস এবং ১০টি ম্যাচ জিতেছেন পাঞ্জাব কিংস। এই ম্যাচে রাজস্থান রয়্যালসের হয়ে শততম ইনিংসে ব্যাটিং করবেন সঞ্জু স্যামসন। রাজস্থান রয়্যালসরে জার্সিতে এই কৃতিত্ব নেই অ্য কোনও ব্যাটসম্যানের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+