IPL 2022: গুজরাতের বিরুদ্ধে বিরাট নজিরের সামনে মহেন্দ্র সিং ধোনি
গুজরাতের বিরুদ্ধে বিরাট নজিরের সামনে মহেন্দ্র সিং ধোনি
রবিবার আইপিএল-এর ম্যাচে মুখোমুখি হতে চলেছে চেন্নাই সুপার কিংস এবং গুজরাত টাইটানস। এক নজরে দেখে নিন কী কী নজির তৈরি হতে পারে এই ম্যাচে। এই ম্যাচে মহেন্দ্র সিং ধোনির কাছে সুযোগ রয়েছে আইপিএল কেরিয়ারে পাঁচ হাজার রান পূর্ণ করার। এই কৃতিত্ব অর্জন করতে তাঁর প্রয়োজন মাত্র ৫৫ রান।

টি-২০ ক্রিকেটে ৫০০টিচারের সামনে মহেন্দ্র সিং ধোনি:
একটি চার মারলেই টি-২০ ক্রিকেটে ৫০০টি চারের মালিক হবেন মহেন্দ্র সিং ধোনি। পাশাপাশি দু'টি ছয় মারলে চেন্নাই সুপার কিংসের হয়ে ২০০টি ছয়ের মালিক হবেন ধোনি। বিরাট কোহলির পর দ্বিতীয় ভারতীয় ক্রিকেটার হিসেবে এই কৃতিত্ব অর্জন করবেন মাহি।

সিএসকের হয়ে ৫০০ আইপিএল রানের সামনে মঈন আলি:
ইংল্যান্ডের স্পিনিং অলরাউন্ডার মঈন আলির কাছে সুযোগ রয়েছে এই ম্যাচে সিএসকে'র হয়ে ৫০০ রান পূর্ণ করার।এই কৃতিত্ব অর্জন করতে তাঁর লাগবে মাত্র ১৩ রান।

আইপিএল-এ পাঁচ হাজার রানের সামনে রবীন উথাপ্পা:
মাত্র ৪৮ রান করলে আইপিএল কেরিয়ারে পাঁচ হাজার রানের মালিক হবেন রবীন উথাপ্পা। চেন্নাই সুপার কিংসের মিডল অর্ডারের অন্যতম স্তম্ভ এই ক্রিকেটার।

আইপিএল-এ পাঁচ হাজার রানের হাতছানি ধোনির সামনে:
মহেন্দ্র সিং ধোনির কাছেও সুযোগ রয়েছে এই ম্যাচে পাঁচ হাজার রান পূর্ণ করার। এই ম্যাচে ৫৫ রান করতে পারলে ধোনি আইপিএল কেরিয়ারে ৫০০০ রানের মালিক হবেন।

অন্যান্য নজির:
দু'টি ছয় মারলে চেন্নাই সুপার কিংসের হয়ে আইপিএল-এ পঞ্চাশটি ছয়ের মালিক হবে ডোয়েন ব্র্যাভো। একটি চার মারলে আইপিএল-এ ৩৫০টি চারের মালিক হবেন অম্বতি রায়ডু। পাঁচ উইকেট পেলে আইপিএল-এ ১০০ উইকেটের মালিক হবেন মহম্মদ শামি। তিনটি ছয় মারলে সিএসকের হয়ে টি-২০ ক্রিকেটে ১০০টি ছয়ের মালিক হবেন ব্র্যাভো।

জরুরি তথ্য:
শেষ সাক্ষাতে গুজরাত টাইটানস তিন উইকেটে হারিয়েছিল চেন্নাই সুপার কিংসকে। এই মরসুমে ওয়াংখেড়ে স্টেডিয়ামে খেলা তিনটি ম্যাচেই পরাজিত হয়েছে সিএসকে। এই মুহূর্তে লিগ টেবলের ৯ নম্বরে রয়েছে চেন্নাই সুপার কিংস। ১২ ম্যাচে ৮ পয়েন্ট সংগ্রহ সিএসকের। ১২ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে গুজরাত রয়েছে শীর্ষ স্থানে।












Click it and Unblock the Notifications