IPL 2022: এই দিন নয়া অধিনায়কের নাম ঘোষণা করবে আরসিবি
IPL 2022: এই দিন নয়া অধিনায়কের নাম ঘোষণা করবে আরসিবি
কে হবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের নয়া অধিনায়ক, এটাই এখন লক্ষ টাকার প্রশ্ন। আইপিএল-এর গত সংস্করণেই রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের অধিনায়কত্ব ছাড়ার কথা ঘোষণা করে দিয়েছিলেন বিরট কোহলি।

২০২১ আইপিএল-এর সময়ে কোহলি জানিয়েছিলেন আরসিবি'র অধিনায়ক হিসেবে সেটাই তাঁর শেষ আইপিএল। তার পর ভারতীয় টি-২০ দলের অধিনায়কত্ব ছাড়ার কথাও ঘোষণা করে দেন বিরাট। দীর্ঘ সাত বছর দল নেতার ভূমিকা সামলানো বিরাট কোহলির জায়গা কে আরসিবির পরবর্তী অধিনায়ক হবে সেটাই এখন বড় প্রশ্ন। অনেক বিশেষজ্ঞ জানিয়েছিলেন, বিরাটের উচিৎ নিজের সিদ্ধান্তকে পুনঃবিবেচনা করা এবং সম্ভব হলে ফের আইরসিবির অধিনায়কত্বের দায়িত্ব সামলানো। কিন্তু সেই সম্ভবনাকে পুরোপুরি উড়িয়ে দিয়েছেন বাগিচা শহরের ফ্রাঞ্চাইজি দলটির প্রশিক্ষক ড্যানিয়েল ভিত্তোরি। নিউজিল্যান্ডের কিংবদন্তি জানিয়েছেন, অধিনায়কের পদ থেকে সরে দাঁড়িয়ে ঠিক সিদ্ধান্তই নিয়েছেন কোহলি।
আরসিবির অধিনায়ক হিসেবে কোহলির প্রত্যাবর্তনের সম্ভবনা প্রসঙ্গে বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা স্পিনারের বলেন, "না। এর উত্তরটা এতটাই সহজ। আমার মনে হয় না সেটা কখনও কাজে এসেছে। এক বার অধিনায়কের পদ থেকে সরে গেলে সেই ক্রিকেটারের উচিৎ নিজের কেরিয়ারে এগিয়ে যাওয়া।"
নতুন দুই ফ্রাঞ্চাইজি গুজরাত টাইটান্স এবং লখনউ সুপার জায়েন্টস নিলামের আগে অধিনায়কের নাম ঘোষণা করে দিলেও দুই ঠোঁট চেপে বন্ধ করে রেখেছে আরসিবি। তবে, নতুন অধিনায়কের নাম ঘোষণা করতে আর বেশি দেরি করবে না রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। তারা টুইট করে জানিয়ে দিয়েছে ১২ মার্চ ঘোষণা করা হবে নতুন অধিনায়কের নাম। বাগিচা শহরের দলের নয়া অধিনায়ক হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক ফাফ ডু প্লেসিস এবং গ্লেন ম্যাক্সওয়েল।
The beginning of a new era of leadership requires a BIG stage. 😎
— Royal Challengers Bangalore (@RCBTweets) March 8, 2022
Who is the captain of RCB for #IPL2022? Come find out on 12th March at the #RCBUnbox event on Museum Cross Road, Church Street. 🤩💪🏻#PlayBold #UnboxTheBold #ForOur12thMan pic.twitter.com/HdbA98AdXB
উল্লেখ্য, বিগত কয়েক মাসে কোহলির ক্রিকেট কেরিয়ারে অনেকটা অপরিবর্তন এসেছে। ভারতীয় দলের টি-২০ দলের অধিনায়কত্ব থেকেও সরে দাঁড়িয়েছিলেন তিনি। তাঁকে ওডিআই ফরম্যাটের অধিনায়কের দায়িত্ব থেকে সরিয়ে বিসিসিআই। এর পরই ভারতীয় ক্রিকেট বোর্ডের সর্বময় কর্তা সৌরভ গঙ্গোপাধ্যায়ের নাম না করেও তাঁর মন্তব্যকে মান্যতা না দিয়ে বিতর্ক তৈরি করে দক্ষিণ আফ্রিকা সফরে গিয়েছিলেন কোহলি। তার উপর পারফর্মন্সের চাপ ছিল। তবে, কোহলির ব্যাটস থেকে রান আসেনি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজে। পাশাপাশি বোর্ড অন্য কোনও রকম চিন্তা ভাবনা করার আগেই সম্মানের সঙ্গে সিরিজ হেরে অধিনায়কের দায়িত্ব থেকে সরে দাঁড়ান তিনি।












Click it and Unblock the Notifications