IPL 2022: শাহবাজের সঙ্গে ইডেনে বিরাটদের দলে বাংলার পেসার? খেতাব জিততে কোন টার্গেট আরসিবির?
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ভাগ্য বদলাতে শুরু করেছে। ধারাভাষ্যের ফাঁকে কথাটা বলে ফেলেছিলেন সুনীল গাভাসকর। সেটা অনেকেই মনে করতে শুরু করেছেন যেভাবে ঘটনা পরম্পরা এগিয়েছে তার নিরিখে। বিরাট কোহলিদের আরসিবি একবারও আইপিএল খেতাব জেতেনি। এবারও মাঝের দিকে টলমল হয়ে খাদের কিনারায় চলে গিয়েছিল আরসিবি। কিন্তু শেষ অবধি নিশ্চিত হয়েছে শেষ চার।
|
কার্তিকের ইনপুট
কলকাতা নাইট রাইডার্সের প্রাক্তন সৈনিক দীনেশ কার্তিক ইডেনকে চেনেন ভালোভাবেই। তিনি সতীর্থদের বলেছেন, এতদিন মুম্বই ও পুনেতে যে উইকেটে খেলা হয়েছে তার চেয়ে ইডেনের উইকেট অন্যরকম। ফলে সেই নিরিখেই প্রস্তুত হতে হবে। কার্তিকের কথায়, প্রথম সাতটি ম্যাচের পাঁচটিতে জেতায় আমাদের প্লে অফ নিশ্চিত এটা সকলেই মনে করছিলাম। কিন্তু এরপর কয়েকটি ম্যাচে পরিস্থিতি কঠিন হয়ে যায়। তবে আমরা এর নম্বর দল গুজরাত টাইটান্সকে আগের ম্যাচে হারিয়েছি। মুম্বই ইন্ডিয়ান্সকে মনেপ্রাণে সমর্থন করছিলাম দিল্লি ম্যাচে। সেই ম্যাচ মুম্বই জিততেই আমাদের সামনে ফের সুযোগ এসে গিয়েছে। আগামী তিনটি ম্যাচকে একেকটি ধাপ ধরে খেতাব জয় নিশ্চিত করতে যে গোটা দল মুখিয়ে সেটা বুঝিয়ে দিয়েছেন কার্তিক।
|
আত্মবিশ্বাসের উৎস
শেষ চারটির মধ্যে তিনটিতে জিতেছে আরসিবি। চেন্নাই সুপার কিংসকে ১৩ রানে এবং সানরাইজার্স হায়দরাবাদকে ৬৭ রানে হারিয়েছে। পরের ম্যাচে পাঞ্জাব কিংসের কাছে হারলেও গুজরাত টাইটান্সের বিরুদ্ধে জয় ৮ উইকেটে। আরসিবির ডিরেক্টর অব ক্রিকেট অপারেশনস সানরাইজার্সের বিরুদ্ধে ম্যাচটিকেই টার্নিং পয়েন্ট হিসেবে মনে করছেন। তিনি বলেন, প্লে অফে উঠতে পারব কিনা তা নিয়ে আমাদের গোটা দলে কোনও প্যানিকের পরিস্থিতি তৈরি হয়নি। আমরা চারটির মধ্যে তিনটিতে জিতেছি। সামনে তিনটি ম্যাচ রয়েছে। আমরা যেভাবে খেলছি সেটা ধরে রাখতে হবে।
|
দলে বাংলার দুই?
প্লে অফে ভালো খেলার বিষয়ে আত্মবিশ্বাসী বাংলার অলরাউন্ডার শাহবাজ আহমেদ। তিনি বলেন, আগের দুটি মরশুমের চেয়ে এবার আমাদের কম্বিনেশন অনেক ভালো। ইডেনে সেরা আউটফিল্ড। আমার কাছে ঘরের মাঠ। দলে সুযোগ পেলে সেরাটা দিতে আমি প্রস্তুত। খেলার জন্য মুখিয়ে রয়েছি। হর্ষল প্যাটেল গুজরাত টাইটান্স ম্যাচে চোট পেয়েছিলেন ফিল্ডিং করতে গিয়ে। ডানহাতি বোলার, ডান হাতেই চোট লেগেছিল। গতকাল সল্টলেক যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস মাঠে অনুশীলনে বোলিং করেছেন। গতকালই সেলাই কাটা হয়েছে। হর্ষল আশাপ্রকাশ করেন, আজ ইডেনে খেলতে পারবেন। আগের ম্যাচে মহম্মদ সিরাজের জায়গায় এসে সিদ্ধার্থ কৌল ৪ ওভারে ৪৩ রান দিয়েছিলেন। তাঁর জায়গায় সম্ভবত সিরাজ ফিরবেন। হর্ষল না খেলতে পারলে জল্পনা রয়েছে আকাশ দীপকে নিয়েও। ইডেনের উইকেটে ভালো ক্যারি রয়েছে, স্যুইংয়ের সম্ভাবনাও রয়েছে। চেনা মাঠে তাই আকাশ দীপ ডার্ক হর্স। তবে আকাশ দীপ যদি সুযোগ পান তাহলে আজ ফের বাংলার ২ ক্রিকেটারকে ইডেনে দেখা যাবে।
|
আরসিবিকে কাইফের পরামর্শ
প্রাক্তন ভারতীয় ক্রিকেটার আজকে ম্যাচ প্রসঙ্গে বলেন, লখনউয়ের বড় শক্তি ব্যাটিং। রাহুল, ডি কক ফর্মে রয়েছেন। লখনউয়ের বোলিং শক্তিও ভালো। ফলে আরসিবিকে জিততে অনেক পরিশ্রম করতে হবে। বেশি ছয় মারতে পারলে আরসিবি জিতবে। গ্লেন ম্যাক্সওয়েলকে বড় ইনিংস খেলতে হবে। বিরাট কোহলিকে ফর্ম ধরে রেখে দলের হয়ে অবদান রাখতে হবে। লখনউয়ের বোলিং শক্তি আরসিবির তুলনায় ভালো। মহম্মদ সিরাজের জায়গায় আরসিবি সিদ্ধার্থ কৌলকে খেলিয়েছিল। তিনি চার ওভারে যা রান দিয়েছেন তা অনেকটাই বেশি। হ্যাজলউড ছাড়া ইডেনের উইকেটে সফল হওয়ার মতো বোলার খুব বেশি নেই আরসিবি দলে। লখনউ বোলিং শক্তিতে এগিয়ে থাকায় আরসিবিকে আরও ভালো ব্যাটিং করতে হবে। তবে আজ এক দুরন্ত দ্বৈরথ হবে বলে নিশ্চিত কাইফ।
Pumped up and ready to take on LSG in the #IPL2022 playoffs, RCB had two intense practice sessions in the lead up to the game. Hear about our preparations form our players and coaches on @kreditbee presents Game Day.#PlayBold #Mission2022 #RCB #ನಮ್ಮRCB #PlayOffs #LSGvRCB pic.twitter.com/8UW60sDnW3
— Royal Challengers Bangalore (@RCBTweets) May 25, 2022
The determination and focus is in the eyes. 👁👁#PlayBold #WeAreChallengers #IPL2022 #Mission2022 #RCB #ನಮ್ಮRCB #PlayOffs #LSGvRCB pic.twitter.com/lAh8zxvdB2
— Royal Challengers Bangalore (@RCBTweets) May 25, 2022
The calm before the storm. 😉
— Royal Challengers Bangalore (@RCBTweets) May 24, 2022
See you on the field tomorrow, @LucknowIPL! 🤜🏻🤛🏻#PlayBold #WeAreChallengers #IPL2022 #Mission2022 #RCB #ನಮ್ಮRCB #PlayOffs #LSGvRCB pic.twitter.com/rDGmGHaBI0












Click it and Unblock the Notifications