IPL 2022: নতুন ইনিংস শুরু ভারতের জামাই অস্ট্রেলিয়ার অলরাউন্ডারের, শুভেচ্ছার বন্যায় আরসিবি তারকা

আইপিএলের আগেই নতুন ইনিংস শুরু করলেন গ্লেন ম্যাক্সওয়েল। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের এই অস্ট্রেলীয় অলরাউন্ডার বিবাহবন্ধনে আবদ্ধ হলেন দীর্ঘদিনের বান্ধবী, ভারতীয় বংশোদ্ভূত ভিনি রামনের সঙ্গে। গতকালই হয়েছে বিয়ের অনুষ্ঠান। সেই ছবি পোস্ট করেছেন ভিনি। তাঁর ও ম্যাক্সওয়েলের ইনস্টাগ্রাম স্টোরিতেও শোভা পাচ্ছে একে অপরের হাত ধরে দেওয়া খুশির খবর। দুজনের আঙুলেই রয়েছে বিয়ের আংটি।

 নতুন ইনিংস শুরু ভারতের জামাই অস্ট্রেলিয়ার অলরাউন্ডারের

ভিনি রামন তামিল ব্রাহ্মণ পরিবারের কন্যা। ম্যাক্সওয়েলের সঙ্গে ভিনির প্রথম ছবি জনসমক্ষে এসেছিল ২০১৭ সালে। ২০১৯ সালে বান্ধবীর হাত ধরে ম্যাক্সওয়েল অংশ নিয়েছিলেন অস্ট্রেলিয়ান ক্রিকেট অ্যাওয়ার্ডসের অনুষ্ঠানে। তার আগেই অবশ্য দুজনের ঘনিষ্ঠ মহল সূত্রে জানা গিয়েছিল দুজনের সম্পর্কের কথা। মেলবোর্নে থাকে ভিনির পরিবার। ভিনি নিজে একজন ফার্মাসিস্ট। ২০২০ সালের ফেব্রুয়ারিতে ম্যাক্সওয়েল ও ভিনির বাগদানও সম্পন্ন হয়। এবার পূর্ণতা পেল তাঁদের এই সম্পর্ক। দুজনের পোস্টেও সেই বিষয়েরই উল্লেখ রয়েছে।

করোনা পরিস্থিতির কারণে পিছিয়ে গিয়েছিল বিয়ের অনুষ্ঠান। ঠাসা ক্রীড়াসূচির ফাঁকে বিরতি পেলেই ভিনির সঙ্গে সময় কাটান ম্যাক্সওয়েল। দুজনেই তাঁদের নানা মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে থাকেন। অস্ট্রেলিয়া শ্রীলঙ্কার বিরুদ্ধে দেশের মাটিতে যে টি ২০ সিরিজ খেলেছিল এবং ৫-০ ব্যবধানে সিরিজ জেতে তাতে ম্যাক্সওয়েল ছিলেন তৃতীয় সর্বাধিক রান সংগ্রহকারী। ১৩৮ রান করেন ৩৪.৫০ গড়ে। আইপিএলে ৯৭টি ম্যাচে ম্যাক্সওয়েল ২০১৮ রান করেছেন, ১২টি অর্ধশতরান রয়েছে। গত বছরের আইপিএলে আরসিবির হয়ে সর্বাধিক রান করেন ম্যাক্সি, ১৫ ম্যাচে ৫১৩ রান করেছিলেন, গড় ৪২.৭৫ ও স্ট্রাইক রেট ১৪৪.১০। ৬টি অর্ধশতরানও করেছিলেন।

এবার অনেকেই ভাবছিলেন ম্যাক্সওয়েলকে অধিনায়কত্বের দায়িত্ব দিতে পারে আরসিবি। কিন্তু ম্যাক্সওয়েল পুরো আইপিএলে থাকবেন না বলে সবদিক বিবেচনা করে বেছে নেওয়া হয়েছে ফাফ দু প্লেসিকে। বিয়ের অনুষ্ঠান হয়ে গেলেও রিসেপশন-সহ অন্যান্য আচার-অনুষ্ঠান সেরে আইপিএলে খেলতে আসবেন ম্যাক্সওয়েল। বিয়ের কারণে তিনি পাকিস্তান সফরেও যাননি। আরসিবির প্রথম ম্যাচ ২৭ মার্চ পাঞ্জাব কিংসের বিরুদ্ধে। সেই ম্যাচে ম্যাক্সওয়েল নেই। তিনি আইপিএলে কবে নামবেন তা এখনই স্পষ্ট নয়। যদিও খুশির খবর সামনে আসতেই নবদম্পতিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে আরসিবি ও ম্যাক্সওয়েল-ভক্তরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+