IPL 2022: চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে নামার আগে আবেগপ্রবণ ফাফ, ধোনি-বন্দনায় আরসিবি অধিনায়ক
আইপিএলে আজ চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে খেলতে নামবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। আজ হারলেই প্লে অফে ওঠার সম্ভাবনা কার্যত অসম্ভবই হয়ে যাবে চেন্নাই সুপার কিংসের কাছে। পরিসংখ্যানে পিছিয়ে থাকলেও গতবারের চ্যাম্পিয়নদের বিরুদ্ধে ফেভারিট হিসেবেই নামছে আরসিবি। সেই দলের অধিনায়ক আবার সিএসকে-র প্রাক্তনী। যিনি পেশাদারিত্বের মোড়কেও স্বাভাবিকভাবেই ম্যাচের আগে আবেগপ্রবণ।

👋way Catchups - Chennai & Bangalore!#WhistlePodu #Yellove 🦁💛 pic.twitter.com/VByLD91W4m
— Chennai Super Kings (@ChennaiIPL) April 11, 2022
চেন্নাই সুপার কিংসের সোশ্যাল মিডিয়ায় ধরা পড়েছে আবেগপ্রবণ ফাফের ছবি। আরসিবি অধিনায়ক অনুশীলনের ফাঁকে দেখা করেছেন চেন্নাই সুপার কিংসে পরিচিতদের সঙ্গে। অনেককে আলিঙ্গনও করেছেন। বিরাট কোহলি-সহ আরসিবির অনেককেই দেখা গিয়েছে সিএসকের ক্রিকেটার ও সাপোর্ট স্টাফদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে। তবে আরসিবি অধিনায়কের বিষয়টা অনেকটাই আলাদা। কেন না, চেন্নাই সুপার কিংসকে চতুর্থ আইপিএল খেতাব জেতাতে যিনি বড় ভূমিকা রেখেছিলেন, তিনিই কেরিয়ারে প্রথমবার খেলতে নামবেন এমন দলের বিরুদ্ধে আরসিবিতে যোগদানের আগে অবধি সেই দলেই তিনি ছিলেন (মাঝে দুটি মরশুম বাদে)। প্রাক্তন ভারতীয় কোচ রবি শাস্ত্রী বলেছেন, ফাফকে ছাড়া বড় ভুল হয়েছে সিএসকের। জাদেজার পরিবর্তে তাঁকেই ধোনি-পরবর্তী অধিনায়ক ভাবলে তা হতো সঠিক সিদ্ধান্ত।
Familiar Fafes around!😍💛#WhistlePodu #Yellove 🦁 pic.twitter.com/9UI5GxZPbQ
— Chennai Super Kings (@ChennaiIPL) April 11, 2022
গত বছরের আইপিএল ফাইনালে চেন্নাই সুপার কিংসকে খেতাব জেতাতেও বড় অবদান রাখেন ফাফ দু প্লেসিস। খেলেছিলেন ৫৯ বলে ৮৬ রানের ইনিংস। গত বছরের আইপিএলে দ্বিতীয় সর্বাধিক রান সংগ্রহকারীও হন। ২০১২ সালে চেন্নাই সুপার কিংসের হয়েই প্রথম আইপিএল খেলেন প্রাক্তন প্রোটিয়া অধিনায়ক। ২০১৩ সালে খেলেননি। তবে ২০১৪ থেকে টানা আইপিএল খেলছেন দু প্লেসি। চেন্নাই সুপার কিংস দুই বছর আইপিএল থেকে নির্বাসিত থাকাকালীন খেলেন পুনে ফ্র্যাঞ্চাইজির হয়ে। ২০১৮ সালের নিলামে পাঞ্জাব কিংস ১.৬ কোটি টাকায় দু প্লেসিকে নিতে গেলে রাইট টু ম্যাচ কার্ডের মাধ্যমে দু প্লেসিকে ধরে রাখে সিএসকে। তার সুফলও মেলে। ২০১৮ সালে ৬টি ম্যাচে একটি অর্ধশতরান-সহ মোট ১৬২ রান করেন দু প্লেসি। ২০১৯ সালে ১২ ম্যাচে ৩৯৬, ২০২০ সালে ১৩ ম্যাচে ৪৪৯ ও গত আইপিএলে ১৬ ম্যাচে ৬৩৩ রান করেন দু প্লেসি। ২০১৯ সালে কেরিয়ারের সেরা আইপিএল স্কোর ৯৬ করেছিলেন, গত বছর অপরাজিত ছিলেন ৯৫ রানে। ২০১৯ থেকে ২০২১ অবধি তিনি যথাক্রমে ৩, ৪ ও ৬টি হাফ সেঞ্চুরি করেন। মেগা নিলামের আগে দু প্লেসিকে সিএসকে ছেড়ে দেয়। এখন তিনি আরসিবি অধিনায়ক। চলতি আইপিএলে ৪ ম্যাচে তিনি ১৩৮ রান করেছেন, সর্বাধিক ৮৮।

সিএসকের বিরুদ্ধে নামার আগে স্টার স্পোর্টসে ইনসাইড আরসিবি অনু্ষ্ঠানে দু প্লেসি বলেছেন, চেন্নাইয়ের বিরুদ্ধে খেলতে মুখিয়ে রয়েছি। সেই দল, সেখানকার মানুষজনের কাছ থেকে ভালোবাসা, সম্মান পেয়েছি। তাঁদের সঙ্গেই মাঠে থাকব, তবে এবার চাইব যাতে আরসিবিকে জেতাতে অবদান রাখতে পারি। দশ বছর ধরে ওই দলের সকলের সঙ্গে সম্পর্ক। সিএসকে আমার হৃদয়ে থাকবে, আমি মহেন্দ্র সিং ধোনির কাছ থেকেও অনেক কিছু শিখেছি। তিনি একজন অসাধারণ অধিনায়ক। আমি এমন জায়গায় রয়েছি যেখানে ভারতীয় ক্রিকেটের দুই গ্রেট ক্যাপ্টেনের কাছ থেকে শেখার সুযোগ পাব।
It’s time for the Southern Derby, it’s time for CSK v RCB! Faf talks about leading RCB against his former team, Hazlewood is set to don the Red and Gold and much more, on @kreditbee presents Game Day.#PlayBold #WeAreChallengers #IPL2022 #Mission2022 #RCB #ನಮ್ಮRCB #CSKvRCB pic.twitter.com/CxZcXEHiJc
— Royal Challengers Bangalore (@RCBTweets) April 12, 2022












Click it and Unblock the Notifications