IPL 2022: স্লো ব্যাটিং বিরাটের, কার্তিকের ঝোড়ো ইনিংসের সৌজন্যে চেন্নাইয়ের বিরুদ্ধে ১৭৩/৮ তুলল ব্যাঙ্গালোর

চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে নির্ধারিত কুড়ি ওভারে ৮ উইকেট খুইয়ে ১৭৩ রান তুলল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। বিরাট কোহলি কিছুটা রান পেলেও টি-টোয়েন্টি ক্রিকেটের গতিতে রান তুলতে পারেননি। তবে শেষদিকে দীনেশ কার্তিকের ঝোড়ো ব্যাটিংয়ে সব মিলিয়ে লড়াই করার মতো রানে পৌঁছে গিয়েছে ব্যাঙ্গালোর। ডু অর ডাই ম‍্যাচে চেন্নাইকে এদিন জিততেই হবে। নাহলে প্লে অফের দৌড় থেকে মহেন্দ্র সিং ধোনির দল ছিটকে যাবে।

IPL 2022: চেন্নাইয়ের বিরুদ্ধে ১৭৩/৮ তুলল ব্যাঙ্গালোর

টসে হারলেও ব্যাট হাতে খারাপ শুরু করেনি ব্যাঙ্গালোর। বিরাট কোহলি ফাফ ডুপ্লেসি জুটি দলকে অর্ধশতরান পার করান। ডুপ্লেসি গতিতে খেলে ২২ বলে ৩৮ রান করে ফেরেন। কোহলি ৩০ রান করলেও ৩৩ বল নিয়ে নেন। এই দুজনের পরে তিন নম্বরে নামা ম্যাক্সওয়েল ৩ রানে রান আউট হয়ে ফেরেন।

মাঝের ওভারের রানের গতি হারিয়ে ফেলে ব্যাঙ্গালোর। তবে মিডল অর্ডারে মহিপাল ২৭ বলে ৪২ রান করেন। অন্যদিকে রজত পতিদার ১৫ বলে ২১ রান করেন। ডেথ ওভারে ফের একবার পরপর উইকেট খুইয়ে রানের গতি থমকে যায় ব্যাঙ্গালোরের। এদিন আট নম্বরে নামানো হয় ফর্মে থাকা শাহবাজ আহমেদ‌কে। তিনি মাত্র ১ রান করে ফেরেন। তবে আবারও অভিজ্ঞ দীনেশ কার্তিকের ব্যাট ভরসা জুগিয়েছে। ছয় নম্বরে ব্যাট করতে নেমে কার্তিক মাত্র ১৭ বলে ২৬ রান করে অপরাজিত থাকেন। তাঁর সৌজন্য চেন্নাইকে ১৭৪ রানের টার্গেট দিতে পেরেছে ব্যাঙ্গালোর। শেষ ওভারে প্রিটোরিয়াসের বলে ১৬ রান নেন কার্তিক।

সব মিলিয়ে ব্যাঙ্গালোর নির্ধারিত কুড়ি ওভারের আট উইকেট হারিয়ে ১৭৩ রান তোলে। চেন্নাইয়ের হয়ে মাহিশ থিকসানা ২৭ রানে ৩ উইকেট নেন। এছাড়া মইন আলি ২৮ রানে ২ উইকেট নেন। প্লে অফের দৌড়ে ভেসে থাকতে গেলে জিততেই হবে চেন্নাইকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+