IPL 2022: আইপিএলের শেষ চারে কি যাবে বিরাটদের আরসিবি? বিশ্লেষণে রবি শাস্ত্রী

আইপিএলে শনিবাসরীয় ডাবল হেডারের দ্বিতীয় ম্যাচে আজ দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। আজ লখনউ সুপার জায়ান্টস যদি হেরে যায় তাহলে জিতলেই দ্বিতীয় স্থানে উঠে আসার হাতছানি রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের সামনে। লখনউ আর আরসিবি দুই দলই যদি জেতে তাহলে অন্তত প্রথম তিনে থাকবে দু প্লেসির দল।

আইপিএলের শেষ চারে কি যাবে বিরাটদের আরসিবি? বিশ্লেষণে রবি

৫ ম্যাচে আরসিবি ও লখনউ সুপার জায়ান্টস দুই দলেরই পয়েন্ট ৬। নেট রান রেটে এগিয়ে পাঁচে রয়েছে রাহুলের লখনউ, ছয়ে আরসিবি। এবারের আইপিএলে নিজেদের প্রথম ম্যাচে ৩ উইকেটে ২০৫ রান তুলেও পাঞ্জাব কিংসের কাছে ৫ উইকেটে হেরে গিয়েছিল আরসিবি, ১ ওভার বাকি থাকতে। কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে লো স্কোরিং থ্রিলার আরসিবি জেতে ৩ উইকেটে, ৪ বল বাকি থাকতে। এরপর রাজস্থান রয়্যালসকে আরসিবি হারায় ৫ বল বাতি থাকতে ৪ উইকেটে। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে জয় আসে ৭ উইকেটে, ৯ বল বাকি থাকতেই। তবে চেন্নাই সুপার কিংস ৪ উইকেটে ২১৬ রান তুলে আরসিবিকে হারিয়ে দেয় ২৩ রানে, ৯ উইকেট হারিয়ে ১৯৩ অবধি এগোতে পেরেছিল আরসিবি।

আইপিএলের শেষ চারে কি যাবে বিরাটদের আরসিবি? বিশ্লেষণে রবি

ভারতের প্রাক্তন কোচ রবি শাস্ত্রী মনে করেন, প্রতিটি ম্যাচেই আরসিবি উন্নতি করছে এবং তাদের প্লে-অফে পৌঁছাতে অসুবিধা হবে না। ফাফ দু প্লেসির অধিনায়কত্বে দলকে অনেক গোছানো ও অনেক বেশি প্রস্তুত বলেই মনে হচ্ছে। স্টার স্পোর্টসের ক্রিকেট লাইভ অনুষ্ঠানে রবি শাস্ত্রী বলেন, আমি বিশ্বাস করি আইপিএলে এবার নতুন চ্যাম্পিয়নকে আমরা দেখতে পাব। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর খুব ভালো খেলছে, তারা নিশ্চিতভাবেই প্লে-অফ খেলবে। টুর্নামেন্ট যত এগোচ্ছে ততই আরসিবির খেলা উন্নত হচ্ছে। দলটা ভালো অবস্থাতেই রয়েছে বলে মনে হচ্ছে। প্রতিটি ম্যাচে উন্নতি পরিলক্ষিত হচ্ছে।

আইপিএলের শেষ চারে কি যাবে বিরাটদের আরসিবি? বিশ্লেষণে রবি

অধিনায়ক ফাফ দু প্লেসি, বিরাট কোহলি ও গ্লেন ম্যাক্সওয়েল এবার আরসিবির পারফরম্যান্সে বড় অবদান রাখবেন বলেই বিশ্বাস শাস্ত্রীর। তিনি বলেন, বিরাট ভালো খেলছেন। গ্লেন ম্যাক্সওয়েলও দলে ফিরেছেন, আমরা জানি ব্যাট হাতে কতটা ধ্বংসাত্মক হতে পারেন তিনি। স্পিনারদের বিরুদ্ধে তিনি বেশি মারমুখী হবেন। টুর্নামেন্ট যত এগোবে আরসিবির ক্ষেত্রে ম্যাক্সওয়েলের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। দলের বিগ বোনাস নিশ্চিতভাবেই ফাফ। উল্লেখ্য, সিএসকের বিরুদ্ধে হর্ষল প্যাটেল থাকলে ম্যাচ অন্যরকম হতে পারতো বলে জানিয়েছিলেন আরসিবি অধিনায়ক। বোনের প্রয়াণের কারণে বাড়ি ফেরায় ওই ম্যাচ খেলতে পারেননি হর্ষল। বোলিংয়ে তাঁর অভাব অনুভূত হয়েছে। আর ব্যাটিং গভীরতার নিরিখে আরসিবি যে অন্যদের চেয়ে অনেকটাই এগিয়ে তার প্রমাণও মিলছে চলতি আইপিএলে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+