IPL 2022: রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বড় ভরসা DK, কেন কার্তিকের তুলনা ধোনির সঙ্গে?

আইপিএলে বিধ্বংসী ফর্মে রয়েছেন দীনেশ কার্তিক। পাঞ্জাব কিংসের বিরুদ্ধে তিনি চারে নেমে তিনটি করে চার ও ছয় মেরে ১৪ বলে ৩২ রান করে অপরাজিত ছিলেন। ঠিক সেখান থেকেই যেন শুরু করেছিলেন গতকাল। কলকাতা নাইট রাইডার্সের প্রাক্তন অধিনায়ক ডিকের ঝোড়ো ব্যাটিংয়েই আরসিবি এবারের আইপিএলে প্রথম জয়ের মুখ দেখল।

দীনেশ কার্তিকের ব্যাটিংয়ের তুলনা এমএস ধোনির সঙ্গে কেন?

গতকালের ম্যাচে অবশ্য কার্তিককে চারে নামানো হয়নি। সাত নম্বরে ব্যাট করতে নেমেছিলেন। ১৬ ওভারের শেষ বলে শাহবাজ আহমেদ আউট হওয়ার পর। আরসিবিকে জিততে তখন ৪ ওভারে করতে হতো ২৮ রান। পরের ওভারে ওঠে চার, তার পরের ওভারে ৭ রানে ২ উইকেট হারায় আরসিবি। শেষ দুই ওভারে দরকার ছিল ১৭ রান। হর্ষল প্যাটেল ভেঙ্কটেশ আইয়ারের বলে দুটি চার মারায় শেষ ওভারের সমীকরণ দাঁড়ায় ১ ওভারে আরসিবিকে করতে হবে ৭ রান। যে আন্দ্রে রাসেলের সঙ্গে জুটি বেঁধে এর আগে বহু স্মরণীয় ইনিংস কেকেআরে খেলেছেন কার্তিক, সেই রাসেলের বোলিংই সামলাতে হতো। প্রথম বলেই কার্তিক ছক্কা হাঁকিয়ে কেকেআরের রান স্পর্শ করে ফেলেন, পরের বলেই আসে জয়।

দীনেশ কার্তিকের ব্যাটিংয়ের তুলনা এমএস ধোনির সঙ্গে কেন?

কার্তিককে এদিন চারে না নামানো প্রসঙ্গে আরসিবি অধিনায়ক ফাফ দু প্লেসির যুক্তি, যেহেতু রানের সঙ্গে বলের ব্যবধান খুব বেশি ছিল না, তাই উইকেট ধরে রেখেই খেলা লক্ষ্য ছিল। কার্তিককে পরের দিকে নামানোর কারণ অবশ্যই অভিজ্ঞতা। শেষ পাঁচ ওভারে ব্যাটিংয়ের নিরিখে কার্তিকের মস্তিষ্ক মহেন্দ্র সিং ধোনির মতোই বরফ-শীতল। লো স্কোরিং থ্রিলার জিতে তৃপ্ত দু প্লেসি বলেন, এ ধরনের টুর্নামেন্টে ক্লোজ ম্যাচ জেতা সব সময়ই গুরুত্বপূর্ণ। ডিওয়াই পাতিল স্টেডিয়ামের উইকেটে আগের ম্যাচে স্যুইং বেশি ছিল। এই ম্যাচের উইকেটে পেস ও বাউন্স ভালো ছিল। ভালো বোলিং করেছেন কেকেআরের সিমাররা। তবে স্কোর যেহেতু অল্প ছিল তাই সকলেই ইতিবাচক যাতে থাকেন সেটা নিশ্চিত করা জরুরি ছিল। দলে একে অপরকে সকলেই যেভাবে সহযোগিতা করছেন তাতে আরসিবির পরিবেশও মুগ্ধ করছে দু প্লেসিকে।

দীনেশ কার্তিকের ব্যাটিংয়ের তুলনা এমএস ধোনির সঙ্গে কেন?

উল্লেখ্য, আইপিএলে শিকারের নিরিখে সবার আগেই রয়েছেন মহেন্দ্র সিং ধোনি। ২২১টি ম্যাচে ২১৪ ইনিংসে ১৬২টি শিকার রয়েছে ধোনির। তার মধ্যে ১২৩টি ক্যাচ ও ৩৯টি স্টাম্প আউট। কার্তিক ২১৫টি ম্যাচে ১৯৮ ইনিংসে ১১৬টি ক্যাচ ধরেছেন, স্টাম্প আউট ৩২। সবমিলিয়ে ১৪৮টি শিকার রয়েছে কার্তিকের। আইপিএলে সেরা কিপারদের তালিকাতেও ধোনির পর দ্বিতীয় স্থানে রয়েছেন দীনেশ কার্তিক। ধোনি চেন্নাই সুপার কিংসের পাশাপাশি রাইজিং পুনে সুপারজায়ান্ট ও রাইজিং পুনে সুপারজায়ান্টসে খেলেছেন। কার্তিক খেলেছেন দিল্লি ডেয়ারডেভিলস, গুজরাত লায়ন্স, কিংস ইলেভেন পাঞ্জাব, কলকাতা নাইট রাইডার্স, মুম্বই ইন্ডিয়ান্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+