IPL 2022: ধোনির নজির-সহ ব্যাটিং বিস্ফোরণ চেন্নাই সুপার কিংসের, শক্ত চ্যালেঞ্জের মুখে লখনউ সুপার জায়ান্টস

আইপিএলে নিজেদের দ্বিতীয় ম্যাচে টস জিতেও শক্ত চ্যালেঞ্জের মুখে লখনউ সুপার জায়ান্টস। ব্র্যাবোর্নের উইকেটে ঘাস ছিল। যদিও তার ফায়দা তুলতে ব্যর্থ লোকেশ রাহুলের দল। সেই সঙ্গে পড়ল ক্যাচ, প্রচুর ফিল্ডিং মিসে সহজে রান পাওয়ায় সুবিধা হলো চেন্নাই সুপার কিংসের। অম্বাতি রায়ুডুর ও শিবম দুবের বিস্ফোরক জুটি, সেই সঙ্গে রবীন্দ্র জাদেজা ও ধোনির আগ্রাসী ব্যাটিংয়ে সিএসকে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে তুলেছে ২১০ রান। মহেন্দ্র সিং ধোনি ৬ বলে ১৬ রানে অপরাজিত থাকার পাশাপাশি এদিনই টি ২০ ক্রিকেটে ৭ হাজার রানের মাইলস্টোন স্পর্শ করলেন।

ধোনির নজির-সহ ব্যাটিং বিস্ফোরণ চেন্নাই সুপার কিংসের

টস হারার পর অধিনায়ক রবীন্দ্র জাদেজা বলেছিলেন, বড় রান তোলাই লক্ষ্য। উদ্বোধনী ম্যাচে কেকেআরেরের বিরুদ্ধে সেটা সম্ভব হয়নি। তবে এদিন শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং শুরু করেন সিএসকে ওপেনাররা। মঈন আলি প্রথম একাদশে আসায় এদিন দল থেকে বাদ পড়েন ডেভন কনওয়ে। গায়কোয়াড়ের সঙ্গে ওপেন করেন উথাপ্পা। ২.৩ ওভারে ঋতুরাজ ব্যক্তিগত ১ রানে রান আউট হলে সিএসকের স্কোর দাঁড়ায় ১ উইকেটে ২৮। সেখান থেকে রবিন উথাপ্পা ও মঈন আলি যোগ করেন ৩০ বলে ৫৬ রান। ৪.৪ ওভারেই ৫০ রান পূর্ণ করেছিল সিএসকে। ১০০ রান পূর্ণ হয় ৯.১ ওভারে, যা চলতি আইপিএলে দ্রুততম। দেড়শো পূর্ণ হয় ১৫.২ ওভারে। ১৯.১ ওভারে দুশো রানে পৌঁছায় সিএসকে।

এদিন ২৫ বলে অর্ধশতরান পূর্ণ করার পর আর দুটি বল খেলে ব্যক্তিগত ৫০ রানেই আউট হন রবিন উথাপ্পা, ৭.৩ ওভারে দলের ৮৪ রানের মাথায়। রবি বিষ্ণোইয়ের বলে লেগ বিফোর হয়ে। ১০.১ ওভারে মঈন আলি আবেশ খানের বলে বোল্ড হন। চারটি চার ও ২টি ছয়ের সাহায্যে তিনি করেন ২২ বলে ৩৫। এরপর অম্বাতি রায়ুডু ও শিবম দুবে যোগ করেন ৩৭ বলে ৬০ রান। ১৬.২ ওভারে দলের ১৬৬ রানের মাথায় রায়ুডু বিষ্ণোইয়ের বলে বোল্ড হন। দুটি করে চার ও ছয় মেরে তিনি করেন ২০ বলে ২৭। ১৮.২ ওভারে শিবম দুবে আউট হন আবেশ খানের বলে, দলের ১৮৯ রানের মাথায়। পাঁচটি চার ও ২টি ছয়ের সাহায্যে ৩০ বলে ৪৯ রান করেন দুবে।

ধোনির নজির-সহ ব্যাটিং বিস্ফোরণ চেন্নাই সুপার কিংসের

এরপরই ধোনি ধামাকা। ব্যাট করতে নেমে প্রথম বলেই তিনি ছক্কা মারেন। আবেশ খানের ওভারের তৃতীয় বলে একস্ট্রা কভারের উপর দিয়ে ছক্কা মারার পরের বলেই ব্যাকওয়ার্ড পয়েন্ট অঞ্চ দিয়ে চার। পরের ওভারে অর্থাৎ সিএসকে ইনিংসের শেষ ওভারের দ্বিতীয় বলে অ্যান্ড্রু টাই ফেরান রবীন্দ্র জাদেজাকে। সিএসকে অধিনায়ক করলেন ৯ বলে ১৭। পরের বলেই ডোয়েইন প্রিটোরিয়াসকে লেগ বিফোর করেন টাই। শেষ বলে চার মেরে টি ২০-তে সাত হাজার রান পূর্ণ করার পাশাপাশি দলকে ২১০ রানে পৌঁছে দেন মাহি।

বিষ্ণোই চার ওভারে ২৪ রান দিয়ে ২টি উইকেট নিয়েছেন। আবেশ খান ও অ্যান্ড্রু টাই চার ওভারে যথাক্রমে ৩৮ ও ৪০ রান দিয়ে দুটি করে উইকেট দখল করেন। দুষ্মন্ত চামিরা ৪ ওভারে ৪৯, দীপক হুডা ১ ওভারে ১২ ও ক্রুণাল পাণ্ডিয়া ৩ ওভারে ৩৬ রান দিয়ে কোনও উইকেট পাননি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+