IPL 2022: ধোনিকে নিয়ে উচ্ছ্বসিত প্রাক্তনরা! শেষ লগ্নে সিএসকে শিবিরের মেজাজের কথা জানালেন জাদেজা

শেষ চার বলে দরকার ১৬ রান। জয়দেব উনাদকাটের শেষ বল বাউন্ডারিতে পাঠিয়ে আরও একবার ফিনিশার হিসেবে তিনি যে অনন্য তা প্রতিষ্ঠিত করলেন মহেন্দ্র সিং ধোনি। চল্লিশ বছর বয়সেও তিনি অপ্রতিরোধ্য। রবীন্দ্র জাদেজা আউট হওয়ার পর ডোয়েইন প্রিটোরিয়াসকে গাইড করে দলকে লক্ষ্যের দিকে নিয়ে গেলেন ধোনি। আর প্রিটোরিয়াস ফেরার পর দলকে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে উপহার দিলেন স্মরণীয় জয়। এই জয় চেন্নাই সুপার কিংসকে রেখে দিল প্লে অফের দৌড়েও।

ফিনিশার মাহি

মহেন্দ্র সিং ধোনি শেষ চার বলে যে রানগুলি করলেন তা পরপর সাজালে থাকে এরকম- ৬,৪,২,৪। আইপিএলের এল ক্লাসিকোয় ১৩ বলে ২৮ রানের অপরাজিত ইনিংস থাকবে অন্যতম সেরার তালিকায়। ম্যাচ শেষ করে ফিনিশার ধোনি যখন ফিরছেন তখন দেখা গিয়েছে চেন্নাই সুপার কিংসের অধিনায়ক রবীন্দ্র জাদেজা তাঁর সামনে নতমস্তকে দাঁড়িয়ে কুর্নিশ জানাচ্ছেন। এর আগেও আইপিএলে জাড্ডুকে দেখা গিয়েছে খেলার মধ্যেই নতজানু হয়ে ধোনিকে প্রণাম করতে। আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেও তিনি যে ফিনিশার হিসেবে অপ্রতিদ্বন্দ্বী তা মেনে নিচ্ছেন অনেকেই। মাইকেল ভন তো টুইটে ধোনিকে দ্য গ্রেটেস্ট লাস্ট ওভার হিটার অব অল টাইম বলে অভিহিত করেছেন। অর্থাৎ শেষ ওভারে বড় শট খেলে ম্যাচ জেতাতে ধোনি অদ্বিতীয় বলেই মনে করছেন ভন।

টেনশনেও ছিল বিশ্বাস

মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে শেষ ওভারে দরকার ছিল ১৭। জয়দেব উনাদকাটের প্রথম বলে প্রিটোরিয়াস লেগ বিফোর হন। সেই সময় চেন্নাই সুপার কিংস শিবিরের ছবিটা তুলে ধরেছেন ক্যাপ্টেন জাদেজা। তিনি বলেছেন, আমরা নিশ্চিতভাবেই টেনশনে ছিলাম। কিন্তু এই বিশ্বাসও ছিল যে, যেহেতু ধোনি ক্রিজে রয়েছেন, তাই তিনি জিতিয়েই মাঠ ছাড়বেন। কেন না, এমন পরিস্থিতি থেকে দেশকে তো বটেই, আইপিএলেও তিনি অনেক ম্যাচে জয় নিশ্চিত করেছেন। অর্থাৎ শেষ ওভারের পুরোটা টিকে থাকতে পারলে ধোনি যে ম্যাচ জেতাতে সক্ষম হবেন, সেই বিশ্বাসটা ছিল জাড্ডু-সহ চেন্নাই সুপার কিংস ডাগআউটে থাকা সকলেরই।

ক্ষুধার্ত ধোনি

রবীন্দ্র জাদেজা চেন্নাই সুপার কিংসের প্রাক্তন অধিনায়ক সম্পর্কে আরও বলেন, রান এবং জয়ের জন্য ধোনির খিদে একইরকম রয়েছে। যা দেখে যথেষ্ট ভালো লাগছে। যেভাবে ম্যাচ এগোচ্ছিল তাতে আমাদের উপর চাপ ছিল। আমার মতে, দুই শিবিরই চাপ অনুভব করছিল। কিন্তু যেহেতু বিশ্বের সেরা ফিনিশার ধোনি মাঠে ছিলেন, তাই আমাদের এই বিশ্বাস ছিল শেষ বল অবধি টিকে গেলে ধোনি আমাদের জেতাবেন। আমিও নিশ্চিত ছিলাম, শেষের দুই-তিনটি বল ধোনি অন্তত মিস করবেন না। আমরা সৌভাগ্যবান সেটাই হয়েছে।

মাহি-ম্যাজিকে স্বস্তির জয়

তবে গতকালের ম্যাচে সেরার পুরস্কারটি ধোনি পাননি। পেয়েছেন মুকেশ চৌধুরী, যিনি পাওয়ারপ্লের মধ্যেই তিনটি ধাক্কা দিয়ে ব্যাকফুটে ঠেলে দিয়েছিলেন মুম্বই ইন্ডিয়ান্সকে। তাঁকে নিয়ে জাদেজা বলেন, যখন মুকেশ নেট বোলার হিসেবে ছিলেন, তখন থেকেই তিনি ভালো করেন এটা আমরা দেখেছি। বিশেষ করে নতুন বলে ভালো স্যুইং করাতে পারেন। দু-একটা ম্যাচে তিনি প্রত্যাশা পূরণ করতে না পারলেও তাঁর উপর আমাদের আস্থা ছিল। তিনি যে উইকেট নিতে পারবেন সেই বিশ্বাসটা ছিল। মুম্বই ম্যাচে তিনি ভালো করে উইকেট তুলে নিয়ে সেই ভরসার মর্যাদা দিয়েছেন। সবমিলিয়ে শেষ বলে জয় ছিনিয়ে এবার প্লে অফ নিশ্চিত লক্ষ্য করার দিকেই এগোতে চাইছে সিএসকে। প্রাক্তনরা এখনও মজে রয়েছেন ফিনিশার ধোনি-ঝামাকায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+